আমলকির সাথে মধু খাওয়ার উপকারিতা

মধু একটি অত্যন্ত প্রিয় খাদ্য। মধুর নানা গুনাবলির কথা আমাদের অনেকের জানা আছে। মধুকে অনেকে সর্বরোগের ওষধ বলা হয়ে থাকে। মধুতে রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। আর আমলকি আমাদের অনেক কাজ করে থাকে।

আমলকি নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। যদি আমলকির সাথে মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে আরো অনেক উপকারি হয়ে উঠবে এই দুটি উপাদান।

একটি বোয়ামে অর্ধেক পরিমাণ মধু নিতে হবে। এখন এর ভিতর কয়েকটি আমলকি দিতে হবে। এখন বয়ামের মুখ বন্ধ করে দিতে হবে।

কিছুদিন পর দেখা যাবে আমলকি নরম হয়ে এটা একটা জ্যামের মত হয়ে যাবে। এই মিশ্রণটি যদি প্রতিদিন সকালে খাওয়া হয় তাহলে অনেক উপকার পাওয়া যাবে। এখন আমরা জানব এই দুটি উপাদান কি কি কাজ করে থাকে।

আমলকি ও মধু এর উপকারিতা

ঠান্ডা সমস্যা নিরাময় করে

আমলকি ও মধু আমাদের ঠান্ডার সমস্যা নিরাময় করতে সাহায্য করে থাকে। এটি কফ, ঠান্ডা এবং গলার সংক্রমণ প্রতিরোধে এই মিশ্রণ বেশ সাহায্য করে। ঠাণ্ডার সময় এক টেবিল চামচ আমলকি ও মধুর মিশ্রণ খেলে আরাম পাওয়া যায়। এর সাথে একটু আদার রস মেশাতে পারেন। আমলকি ও মধু গলার সংক্রমণের সাথে লড়াই করে।

 

শ্বাসতন্ত্র ও ফুসফুসের সমস্যা নিরাময় করে

মধু ও আমলকি আমাদের শ্বাসতন্ত্র ও ফুসফুসের নানা সমস্যায় সমাধান করে থাকে। মধুর মধ্যে আমলকি ভিজিয়ে খেলে অ্যাজমা, ব্রঙ্কাইটিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সমস্যা অনেকটাই কমে। এরমধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এটি ফুসফুস থেকে বিষাক্ত পদার্থ দূর করতে এবং ফ্রি রেডিকেলস দূর করতে সাহায্য করে। এটি ফুসফুসের নালীকে সরু করে দেয় এবং অ্যাজমার আক্রমণ প্রতিরোধ করে।

 

ত্বকের বলিরেখা দূর করে

মধু ও আমলকি আমাদের ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে । আবার মধুর সাথে আমলকি মিশিয়ে খেলে ত্বক বুড়িয়ে যাওয়ার গতিকে ধীরে করে । এই উপকার পেতে মিশ্রণটি প্রতিদিন এক চা চামচ করে খেতে হবে ।

 

কোষ্ঠকাঠিন্য দূর করে

মধু ও আমলকি এসিডিটি আর হজমের সমস্যা সমাধানে আমলকি ও মধু খুব ভালো উপাদান। এটি খাবার ভালোভাবে হজমে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে।

 

লিভার সুস্থ রাখে

মধু ও আমলকি একসাথে খেলে লিভারের স্বাস্থ্য ভালো থাকে। এটি লিভার থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটি লিভারের কার্যক্ষমতা ভালো করতে সাহায্য করে।

মধু ও আমলকি আমাদের ত্বক ও শরীরের এই ধরনের সাহায্য করে থাকে। এছাড়াও আমলকি ও মধুর মিশ্রণ শরীর থেকে বিষাক্ত পদার্থ্ দূর করতে সাহায্য করে। প্রতিদিন সকালে এই মিশ্রণ খেলে অন্ত্র ও রক্তের বিষাক্ত পদার্থ দূর হয়।

 

Similar Posts

  • সজিনার (Moringa) বিস্ময়কর ওষধি গুণ

    গাছটার বৈজ্ঞানিক নাম মরিংগা ওলেইফেরা (Moringa Oleifera)। ইংরেজিতে গাছটিকে মিরাকল ট্রি বা অলৌকিক গাছ নামেও আখ্যায়িত করা হয়েছে। চলুন জেনে নেই  সজিনার ওষধি গুণ এই গাছের প্রতি গ্রাম পাতায় গাজরের চারগুন বেশি  ভিটামিন এ, দুধের চেয়ে ৪ গুণ বেশি ক্যালসিয়াম, কলারচেয়ে ৩ গুণ বেশি পটাসিয়াম, কমলালেবুর চেয়ে সাতগুণ বেশি ভিটামিন, দইয়ের চেয়ে ২ গুণ বেশি প্রোটিন…

  • অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ

    স্বাস্থ্যকর জীবনযাপনে হাজার বছর ধরে অসাধারণ বটিকা হিসেবে ব্যবহার হয়ে আসছে অলিভ অয়েল বা জলপাই তেল। শরীর থেকে শুরু করে নানা উপাদেয় খাবার তৈরির মোক্ষম এ উপাদান এখন পর্যন্ত স্বাস্থ্যসচেতন মানুষের কাছে বিশ্বস্ততা ধরে রেখেছে। এই তেলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্যের জন্য উপকারী উপাদান থাকায় এর ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। নানা গুণাগুণে ভরপুর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের…

  • ঘি এর উপকারিতা

    আমাদের সকলেরই কম বেশি ধারণা রয়েছে ঘি খেলে নাকি মোটা হয়ে যায়৷ আবার অনেকেই মনে করেন বেশি ঘি খেলে নাকি হার্টের নানা সমস্যা হতে পারে৷ কিন্তু এই সব ধারণাকে ভুল বলছেন অনেক গবেষকই৷ তাঁরা বলছেন দিনে এক থেকে দুই চামচ ঘি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো৷ কারণ ঘি খেলে শরীরে একাধিক উপকারী ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টের...
  • খালি পেটে চা খাওয়ার কুফল!

    আমাদের মাঝে অনেকেই আছেন, যাদের ঘুম ভাঙে বাসিমুখে গরম চায়ে চুমুক দিয়ে। বেড-টি তাদের চাই-ই চাই। এতটা না-হলেও বাসিমুখ ধুয়ে ব্রেকফার্স্টের আগে একপ্রস্থ চা হয়ে যায়, এমন লোকজনও আছেন। এই খালিপেটে যাঁরা দিন শুরুই করেন চা দিয়ে, ভবিষ্যতের কথা ভেবে এখনই সাবধান হোন। কারণ আমরা কী খাবার খাচ্ছি, কতটা জল বা পানীয় সারাদিনে গ্রহণ করছি,…

  • এলাচের স্বাস্থ্য গুনাগুন

    এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ-বিসুখ  দূর করতে সাহায্য করে। সুস্বাদু খাবার তৈরিতে এলাচ একটি অন্যতম গুরুত্বপূর্ণ মশলা। আমরা সাধারণত রান্নার স্বাদ বাড়াতে  খাবারে সুগন্ধ আনার জন্য এলাচ ব্যবহার করে থাকি। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে।এলাচে  রয়েছে নানা ভেষজও ওষধি  গুণ যা শরীরে নানা সমস্যা দূর করে থাকে।…

  • কাঠ বাদামের উপকারিতা

    কাঠ বাদাম – Almond , খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। কাঠ বাদাম খাওয়ার পিছনে অবশ্য যুক্তিগত  কারণও রয়েছে। কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে। শরীরের ফোলাভাব কমায়।কাঠবাদাম যৌবন ধরে রাখতে সাহায্য করে।এইসব কথা বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কাঠবাদামের অনেক উপকারিতা রয়েছে । ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর কাঠবাদাম রান্না করে খেলেও উপকার। কাঠবাদাম…

Leave a Reply