ইলিশ খিচুড়ি

উপকরণ :

ইলিশ মাছ ১টি,

রসুন বাটা ১ চা. চামচ,

পোলাও চাল ২ কাপ,

পেঁয়াজ কুচি ২ চা. চামচ,

মসুর ডাল ১/২ কাপ,

আদা বাটা ১/২ চা. চামচ,

পেঁয়াজ বাটা ২ টে. চামচ,

ধনে ১ চা. চামচ,

হলুদ ১ চা. চামচ,

নারকেলের দুধ ১/২ কাপ,

মরিচ ১ চা. চামচ,

কাঁচামরিচ ৫/৬টি,

এলাচ ২টি,

তেল ১/২ কাপ,

দারুচিনি ২ টুকরো,

লবণ পরিমাণমত।

প্রণালী : মাছ বড় টুকরো করে কাটতে হবে। মাছে সামান্য লবণ ও হলুদ দিয়ে মেখে রাখতে হবে। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে লাল হলে সব মসলা দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ পর মাছ দিয়ে কষাতে হবে। মাছ কষানো হলে সাবধানে তুলে রাখতে হবে। ওই মসলাতে এবার চাল ও ডাল দিয়ে কষিয়ে মাপমত গরম পানি দিয়ে ঢেকে দিতে হবে। খিচুড়ির পানি কমে এলে তুলে রাখা মাছগুলো বিছিয়ে নারকেলের দুধ দিয়ে কম আঁচে ১৫ মি. দমে রেখে নামাতে হবে

Similar Posts

  • |

    মাংস খিচুড়ি

    উপকরণ : পোলাও’র চাল ৬ কাপ, মসুরের ডাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মাংস ১ কেজি, পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, জিরা গুড়া ১ চা চামচ, শুকনা মরিচ গুড়া ১ বা দেড় চা চামচ (ঝাল কতখানি খেতে চান সেইভাবে দেবেন), হলুদ গুড়া ২ চা চামচ,…

  • বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

    বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- – উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ ১০ টি লবঙ্গ ২ টুকরা…

  • মটরশুঁটির ভুনা খিচুড়ি

    পোলাওয়ের চাল ৪ কাপ, মটরশুঁটি ১ কাপ, ভাজা মুগডাল ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ১০টি, এলাচ ৫টি, দারুচিনি ২ ইঞ্চি ৪ টুকরা, তেজপাতা ৪টি, লবঙ্গ ৫টি, আস্ত কালো গোলমরিচ ৫টি, লবণ ১…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি…

  • নরম খিচুড়ি

    উপকরণ: সরু চাল ২ কাপ, ভাজা মুগডাল ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ৫-৬টি, কাঁচা মরিচ ৪-৫টি, শুকনা মরিচ ৩-৪টি, চুই ঝাল ৬ টুকরো, তেজপাতা ২টি, হলুদ গুঁড়া সামান্য, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গরম পানি ৬ কাপ।   প্রণালি: চাল-ডাল ধুয়ে ১০ মিনিট…

  • পঞ্চপদী খিচুরি

    উপকরণ : পোলাও চাল আধা কাপ, মুগ ডাল আধা কাপ, মসুর ডাল আধা কাপ, ঘি চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৩-৪টি, তেজপাতা ৩-৪টি, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, পেঁপে (কিউব কাটা) চার ভাগের এক কাপ, আলু (কিউব কাটা)…