ইলিশ পোলাও

উপকরণ : ইলিশ মাছ ১২ টুকরা (মাঝারি), পোলাওয়ের চাল এক কেজি, মুগ ডাল আধা পোয়া, দারুচিনি ২ টুকরা, এলাচ ২ টুকরা, পেঁয়াজ বাটা ৪ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ৮টি, আস্ত কাঁচামরিচ ১০-১২টি, রসুন বাটা এক চা চামচ, সরিষা এক চা চামচ, টক দই ২ টেবিল চামচ, তেল এক কাপ, পানি ৬ কাপ ও লবণ স্বাদমতো।

 

 

প্রস্তুত প্রণালি : কড়াইয়ে গরম তেলে পেঁয়াজ বাটা হালকা বাদামি করে ভেজে সব মসলা দিয়ে কষিয়ে নিন। তারপর মাছের টুকরো দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। চুলা থেকে নামিয়ে মাছের টুকরোগুলো মসলা থেকে তুলে নিন। অন্য আরেকটি হাঁড়িতে তেল, দারুচিনি ও এলাচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মাছের মসলা, চাল-ডাল দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে পরিমাণমতো পানি দিয়ে পোলাও দমে রাখুন। নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিয়ে ২-১ মিনিট রেখে তারপর নামান। পরিবেশনের আগে পোলাওয়ের ওপর মাছগুলো সাজিয়ে দিন।

Similar Posts

  • |

    সয়া-সবজির মিশ্র পোলাও

    উপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি…

  • রাঙা পোলাও

    রাঙা পোলাও রেসিপিঃ উপকরণ: কোফতা গরু মাংসের কিমা – ২ কাপ তেল – ০.৫ কাপ আদা বাটা – ১ চা চামুচ রসুন বাটা – ১ চা চামুচ লাল মরিচ গুঁড়ো – ১ চা চামচ হলুদ গুড়ো – ১/২ চা চামচ জিরা গুড়ো – ১ চা চামচ ধনে গুঁড়ো – ১ চা চামচ গরম মসলার গুড়ো…

  • বিন্দি পোলাও

    উপকরণ : পোলাওর চাল ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি, লবঙ্গ ৪/৫টি, মাংসের কিমা ৩০০ গ্রাম, তেল ১ কাপ, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, গরম মসলা গুঁড়া ২ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ চা চামচ।     প্রস্তুত প্রণালি : কড়াইয়ে তেল দিয়ে এলাচ, লবঙ্গ, দারুচিনি ও…

  • চিড়ার পোলাও

    উপকরণ : চিড়া ৫০০ গ্রাম, আলু কুচানো ১ কাপ, মটরশুঁটি ১ কাপ, পেঁয়াজ আধা কাপ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, এলাচ ৩ থেকে ৪টি গোটা, দারুচিনি টুকরো ৩ থেকে ৪টি, চিনাবাদাম আধা কাপ, আদা কুচানো ২ টেবিল চামচ, ডিম ২টি, ঘি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, লবণ স্বাদমতো।     প্রস্তুত প্রণালি : প্রথমে আলু…

  • সাবু দানার পোলাও

    সাবু দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও সাবু দানাতে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি। সাবু দানার  পায়েস আমরা  কমবেশি সকলেই খেয়েছি ।  তবে সাবু দানার  পোলাওয়ের স্বাদ নিশ্চয়ই অনেকেই জানিনা কেমন হয় । শুনতে পোলাও হলেও এই হালকা সুস্বাদু খাবারটি কিন্তু খুব উপকারি শরীরের জন্য । তবে দেরি কেন  চলুন  জেনে নেয়া যাক সাবুর…

  • আম পোলাও

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।     প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে…