কাচ্চি বিরিয়ানি

উপকরণ : খাসির মাংস হাড়সহ ২ কেজি, বাসমতি চাল ১ কেজি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টক দই ১০ টেবিল চামচ, শাহি জিরা ১ টেবিল চামচ, কাজু বাদাম বাটা ৫ টেবিল চামচ, পাউডার দুধ ১০০ গ্রাম, ঘি আধা কেজি, কালো এলাচ ১০ পিস, ত্রিফল ১০ পিস, জায়ফল অর্ধেক, জয়ত্রী ৫ পিস, দারুচিনি ৫ পিস, তেজপাতা ৫ পিস, কিশমিশ ২০ গ্রাম, লালমরিচ গুঁড়া ২ টেবিল চামচ, তেল ১৫০ গ্রাম, লবণ স্বাদমতো, গোলাপজল ১০ গ্রাম।

 

প্রস্তুত প্রণালি : প্রথমে খাসির মাংসের ভেতরে টক দই, মরিচ গুঁড়া, লবণ, ঘি, তেল, ত্রিফলা গুঁড়া, জয়ত্রী, জায়ফল গুঁড়া, কাজু বাদাম বাটা, আদা ও রসুন বাটা দিয়ে প্রায় তিন ঘণ্টা মাখিয়ে রেখে পরে অল্প আঁচে রান্না করতে হবে। চাল সিদ্ধ করার আগে ১ কেজি চালের জন্য ৫ কেজি পানিতে গুঁড়া দুধ, লবণ, শাহি জিরা, এলাচ, দারুচিনি, তেল লাগবে। চাল হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার পাতিলের নিচে খাসির মাংসের সঙ্গে আলু এবং ওপরে সিদ্ধ করা পোলাওর চাল দিয়ে তার ওপরে গোলাপ পানি দিয়ে ভালোভাবে পাতিলের মুখ বন্ধ করে অল্প আঁচে দমে ১ ঘণ্টা ২০ মিনিট রান্না করতে হবে। রান্না করা কাচ্চি বিরিয়ানি এক গ্গ্নাস বোরহানি ও একটি ভাজা বা সিদ্ধ ডিম দিয়ে গরম গরম পরিবেশন করা যায়।

Similar Posts

  • ছোলার বিরিয়ানি

    উপকরণ পোলাওয়ের চাল আধা কেজি, ছোলা সিদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ১ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ছোট ২ টুকরা, লবঙ্গ ৩টি, ঘি আধা কাপ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কাঠবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা…

  • |

    বীফ বোম্বে বিরিয়ানী

    বীফ বোম্বে বিরিয়ানী রেসিপি উপকরণঃ গরুর মাংস-১কেজি পোলওর চাল-৭০০ গ্রাম পেয়াজ-২কাপ রসুন বাটা-২ টেবিল চামচ আদা বাটা-৩ টেবিল চামচ টক  দই-১ +১/২ কাপ ধনে পাতা বাটা-২ টেবিল চামচ কাচা মরিচ বাটা-১টেবিল চামচ হলুদ গুড়া- ১চা চামচ মরিচ গুড়া-২চা চামচ ধনে গুড়া-২চা চামচ গরম মশলা গুড়া-১ টেবিল চামচ কাজু +কাঠ বাদাম বাটা-৩ টেবিল চামচ গরম মশলা…

  • চিকেন বিরিয়ানি

    উপকরণ : মুরগি ১টা, আদাবাটা ২ চা চামচ, রসুনবাটা ১ চা চামচ, ধনেবাটা ১ চা চামচ, জিরাবাটা ১ চা চামচ, মরিচবাটা আধা চা চামচ, কাঁচামরিচবাটা ১ চা চামচ, পোস্তদানাবাটা ২ চা চামচ, পেঁয়াজ বাটা আধা কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, পিঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমত। সব মিলানো গরম মসলা ১ চা…

  • |

    গ্রিল কাবাব বিরিয়ানি

    উপকরণ : পোলাওয়ের চাল ২ কাপ, গরুর মাংস ১ কেজি, টকদই ১ কাপ, পেঁপে বাটা আধা কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, মেলানো গরম মসলা ১ টেবিল চামচ, জিরা বাটা ১ চা চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, জাফরান সামান্য, দুধ কোয়ার্টার কাপ, মাহি জিরা…

  • |

    কাচ্চি বিরিয়ানি রান্নার কৌশল

    শুক্রবার এমন একটা দিন যে দিনটাই সবাই ভালো মন্দ খেতে চায় কারন সপ্তাহের এই দিনটাতেই সবাই বাসায় থাকে। অফিস আদালত বন্ধ ।পরিবারের সাথে ছুটি কাটাই । তাই এই দিনে সবাই একসাথে বসে ভালো কিছু খেতে চায়। আর দুপুরের যদি কাচ্চি বিরিয়ানি রান্না হয় তাহলে তো কথাই নেই। কাচ্চি বিরিয়ানি নিয়ে আলাদা করে বলার কিছু নেই।…

  • |

    গোশত দম বিরিয়ানি

    উপকরণ: খাসির মাংস ২ ইঞ্চি টুকরা করে কাটা ১ কেজি, বাসমতি চাল ২ কাপ, আদা ৪টি, রসুন পরিমাণমতো, দই ২ কাপ, গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চামচ, লবণ, ভাজা পেঁয়াজ ৪-৫টি, পুদিনা পাতা আধা কাপ, গরম মসলা ২ চামচ, ধনে পাতা কয়েকটি, গোলাপজল ১ চামচ, জাফরান কয়েক চিমটি, জলপাই তেল ৫ চামচ।…