chingri-alur-bora চিংড়ি-আলুর-বরা@chuijhal.com
|

চিংড়ি ও আলুর বরা

চিংড়ি ও আলুর বরা

চিংড়ি কে আমরা মাছ বললেও চিংড়ি কোন মাছ না তবে এটি খেতে খুব সুস্বাদু , আলুর সাথে চিংড়ি মাছের এই বরাটিও খুব মুখরোচক । আসুন জেনে নেই এই মুখরোচক রেসিপি টি ।

রেসিপিঃ
 উপকরণঃ

 

১. ছোট চিংড়ি মাছ । 

২. আলু (৩/৪ টি) ।

৩. লবণ (পরিমানমতো) ।

৪. সয়া সস।

৫. মরিচ , ধনেপাতা , টমেটো । 

৬. মরিচের গুড়া ,হলুদের গুড়া ।

৭. সয়াবিন  তেল ।

৮. পেয়াজ কুচি ।

৯. ডিম ।

প্রণালীঃ

 

একটি পাত্রে আলু সিদ্ধ করে নিন । আলু গুলো সিদ্ধ হলে নামিয়ে কচলিয়ে নিন ।  এবার মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিন ও মাছ হতে পানি ভালোভাবে ঝরিয়ে নিন । এরপর মাছগুলোতে পেয়াজ কুচি , ডিম , লবণ , কাচামরিচ , ধনেপাতা , টমেটো ,সয়া সস ,কচলানো আলু সব উপকরণ ভালভাবে হাতে মিশিয়ে নিন ।

এবার একটি ননস্টিক পেন এ তেল গরম করুন । তেল গরম হলে তাতে মিশ্রনগুলো বরার সাইজে ছোট ছোট করে ডুবো তেলে ভেজে নিন । উভয় দিকে লালচে বাদামী হয়ে আসলে নামিয়ে নিন। 

chingri-alur-bora চিংড়ি-আলুর-বরা@chuijhal.com
 
পরিবেশনঃ

 

সালাদের সাথে বা টমেটো ধনেপাতা দিয়ে ইচ্ছানুযায়ী পরিবেশন করুন ।

 
রেসিপিদাতাঃ

 

নামঃ পারভীন আক্তার

পেশাঃ গৃহিনী

শখঃ রান্না করা , বইপড়া

পারভিন আক্তার পেশায় একজন গৃহিণী , রান্না করতে ও সন্সারের কাজ করতে তিনি খুব ভালোবাসেন । অবসর সময়ে বই পড়তে  ও ঘুরে বেড়াতে ভালোবাসেন ।

Similar Posts

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • |

    পোস্ত ইলিশ

    পোস্ত ইলিশ রেসিপিঃ উপকরনঃ ইলিশ মাছ ৪ পিস সরষে বাটা ১ টেবিল চামচ পোস্ত বাটা ১ টেবিল চামচ কাঁচা মরিচ৪/৫ টা লবন হলুদ পরিমান মত . সরষে তেল ৩ টেবিল চামচ পোস্ত+সরষে+লবন+হলুদ+মরিচ একসাথে বেটে নিতে হবে প্রস্তুত প্রণালীঃ মাছের পিস গুলো লবন হলুদ মাখিয়ে কড়াইতে  সমান ভাবে সাজাতে হবে ।৩ টা কাঁচা মরিচ আর একটু…

  • |

    পাচঁমিশালী নিরামিশ সবজি

    পাচঁমিশালী নিরামিশ সবজি   রেসিপি: উপকরন: আলু-২টা               গাজর-১টা                বেগুন-২টা                ব্রকুলি-১টা                সিম- ৮টা                 পেপেঁ-ছোট সাইজের ১টা পেপে               পিয়াঁজ কুচি-১/২কাপ                পাচঁফোরন-১১/২চা চামচ                 লবণ-পরিমানমতো                 হলুদের গুড়া   – ২চা চামচ                মরিচের গুড়া-পরিমানমতো                আদা বাটা-১চা চামচ                রসুন বাটা-১ চা চামচ               কাচাঁ মরিচ-৪টা                শরিষার তেল-৪টে,চামচ                 পানি-পরিমানমতো…

  • |

    মাটন গ্লাসি

    মাটন গ্লাসি রেসিপিঃ উপকরণঃ খাসির মাংস -১কেজি টক দই-১/২ কাপ পেয়াজ বাটা -১/৪ কাপ আদা বাটা -২টেবিল  চামচ রসুন বাটা -১ টেবিল চামচ লাল মরিচ গুড়া -১ চা চামচ এলাচ -৪ টি দারুচিনি -২ টুকরো তেজপাতা -২টা লবন -স্বাদমত তরল দুধ-২ কাপ মাওয়া -১/৪ কাপ কাঠ বাদাম বাটা-১ টেবিল চামচ কাঠ বাদাম কুচি-১ টেবিল চামচ…

  • | |

    রাঙ্গা আলুর গরুর মাংস

    রাঙ্গা আলুর গরুর মাংস  গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা…

  • মিষ্টি কুমড়ো ফুলের বড়া

    শাকসবজির মধ্যে মিষ্টি কুমড়া অতি পরিচিত একটি সবজি আমরা সবাই  জানি ।মিষ্টি  কুমড়ো  স্বাস্থ্যের জন্যও অত্যন্ত উপকারী। তবে কুমড়া ছাড়াও এর ফুলে রয়েছে অনেক পুষ্টি  গুণ। পুষ্টিগুণের দিক থেকে মিষ্টি কুমড়ার ফুলও কিন্তু কোনও অংশে কম নয় হয় তো টা আমরা অনেকেই জানি না । ফুলের মধ্যে অল্প পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে খনিজ রয়েছে।আর…