|

চিকেন বিরিয়ানী

চিকেন বিরিয়ানী

রেসিপি:

উপকরন:

পোলাও এর চাউল-১/২কেজি

 মুরগীর মাংস-৩কেজি

এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য)

আদা বাটা-৩টে,চামচ

রসুন বাটা-৩টে,চামচ

পেয়াজঁ কুচি-২১/২কাপ

কাচাঁ -মরিচ-৮টা

মরিচ গুড়া-২টে,চামচ

ধনিয়াগুড়া-১টে,চামচ

ঝিরা গুড়া-১চা,চামচ

রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ

দারুচিনিগুড়া-১/২চা,চামচ

এলাচগুড়া-১/২চা,চামচ

টক দই-১/২কাপ

লবণ-পরিমানমতো

তেল-পরিমানমতো

বাটার-২০ গ্রাম

গরম পানি-৩কেজি

প্রস্তুত প্রনালী:

প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী মষলা,দারুচিনি গুড়া,এলাচ গুড়া দিয়ে মেখে ডেকে রেখে দিতে হবে ২০মিনিট ।২০ মিনিট পড় চুলায় ফ্রাইপেন দিয়ে এতে পরিমানমতো তেল দিয়ে দেড় কাপ পেয়াজঁকুচি দিয়ে নারতে হবে ,পেয়াঁজটা একটু নরম হয়ে আসলে মতে মেখেরাখা মাংসগুলো দিয়ে ভালো কষিয়ে রান্না করে নিতে হবে।মাংস রান্না হয়ে গেলে আমরা পাএ থেকে মাংসের পিচগুলো উঠিয়ে একটি বাটিতে রাখবো ।এবার পোলাও রান্না করার জন্য ১০মিনিট আগে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।এবার চুলায় একটা পাএ বসিয়ে এতে তেল এবং বাটার দিয়ে এলাচ,দারুচিনি,তেজপাতা,লবঙ্গ,গুলমরিচ দিয়ে নেরে ১কাপ পেয়াঁজকুচি দিয়ে নেরে এতে ১টে,চামচ আদাবাটা,১টে,চামচ রসুন বাটা,কাচাঁমরিচ ,লবণ দিয়ে নেরে কষিয়ে নিতে হবে ,এবার ,আমরা মাংস রান্না করার পড় মাংসের পিচ অন্য পাএে উঠিয়ে রাখার পর পাএে যে মষলা ছিলো সেই মষলা দিয়ে ভালো করে মিশিয়ে নিবো মষলা কষানো হলে এবার ধুয়ে রাখা চাল দিয়ে অনবরত নারতে হবে ,এবং চালটা ভালো করে ভেজে নিতে হবে ,খেয়াল রাখতে হবে যেন নিচে পুড়া লেগে না যায়  চালটা ভালো করে ভাজা হলে এতে ৩কেজী গরম পানি দিয়ে চুলার আচ বাড়িয়ে দিতে হবে,পানিতে বলক চলে আসার পড় যখন পানি ৮০%শুকিয়ে যাবে ,তখন মাংসের পিসগুলো দিয়ে নেরে ধমে বসাতে হবে ১৫ মিনিট  ১৫ মিনিট পড় যদি দেখেন পোলাও এর চাল সিদ্ধ হয়েছে তাহলে চুলা বন্ধ করে নামিয়ে নিবেন,আর যদি দেখেন চাল শক্ত আছে তাহলে একটি চামচের গুরা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টীয়ে   দিবেন এবংচাল সিদ্ধ হলে চুলা থেকে নামিয়ে নিবেন ।

পরিবেশনঃ

 একটা সারভিং ডিসে নিয়ে আপনার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার”চিকেন বিরিয়ানী”।

রেসিপিদাতাঃ

নাম:লাকী আক্তার(সীমা)

পেশা:গৃহিনী

সখ:রান্না করা

 

Similar Posts

  • ফলাফলঃ চুইঝাল নির্বাচিত সেরা ১০০ রেসিপি!

    অতি আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের এত এত আগ্রহ দেখে আমরা মুগ্ধ ও অভিভূত,আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া আমাদের এই কর্মযজ্ঞ সম্ভব হত না। আপনাদের সবাই কে চুইঝাল এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।  “চুইঝাল নির্বাচিত সেরা ১০০ রেসিপি” বই এর প্রতিযোগিতায় ১৯০ জন রন্ধন শিল্পী অংশগ্রহণ করেছেন তাদের কাছ থেকে আমরা প্রায় ৪৫০ টি এর বেশি  রেসিপি পেয়েছি…

  • নুরজাহান বিরিয়ানি

    উপকরণ : মুরগি দেড় কেজি, সয়াবিন তেল ৩০০ গ্রাম, আদা বাটা ৬ চা চামচ, রসুন বাটা ৬ চা চামচ, এলাচ, দারুচিনি, তেজপাতা পরিমাণমতো, শুকনা মরিচ বাটা আড়াই চা চামচ, হলুদ বাটা আড়াই চা চামচ, লবণ পরিমাণমতো, কাজু বাদাম বাটা ১০০ গ্রাম, পেস্তা বাদাম বাটা ১০০ গ্রাম, পোলাওর চাল ১ কেজি, সয়াবিন তেল ২০০ গ্রাম, ঘি…

  • |

    গরুর মাংসের বনেদি ভুনা

    উপকরন—— গরুর মাংস- ২ কেজি গরুর কলিজা -৫০০ গ্রাম মগজ –২৫০ গ্রাম পিয়াজ বাতা -১/২ কাপ পিয়াজ কুচি-১/৪ কাপ পিয়াজ বেরেস্তা-১/২ কাপ আদা বাটা–২ টেঃ চাঃ রশুন বাটা-২ টেঃচাঃঃ হলুদ গুড়া-১ চাঃ চাঃ মরিচ গুড়া -১টেঃ চাঃ জিরা ধনে গুড়া-২ চাঃচাঃ করে লবন -২ চাঃ চাঃ গরম মশ্লা- এলাচ-৫-৬ টি,দারচিনি -২টি,লবঙ-৩-৪টি,তেজপাতা-৩-৪ টি,স্টার এনিস-১ টা কাবাব…

  • |

    ব্ল্যাক ফরেস্ট

    ব্ল্যাক ফরেস্ট রেসিপিঃ উপকরনঃ ক্রিম ১ কাপ কুকিং চকলেট ১ কাপ ক্রিম চিজ ২ টে চামচচিনি আধা কাপ প্রয়োজনমতকন্ডেন্স মিল্ক ১/৪ কাপপানি ২ কাপব্রাউনি ১ টুকরাপ্রনালিঃ১.একটি হাড়িতে  ব্রাউনি বাদে সবকিছু দিয়ে ভালো করে নেড়ে চুলায় জাল দিতে হবে।২.ফুটে আসলে  নামিয়ে ছেকে নিতে হবে।৩.ছেকে নিয়ে গ্লাসে ঢালার আগে ব্রাউনি হাত দিয়ে ক্রাম্ব করে গ্লাসে দিয়ে সার্ভ…

  • |

    বেগুন মশলা

    বেগুন মশলা বেগুন খুবই মজার ও সুস্বাদু একটি সবজি, শীত বা গরমে সব সময়  এর চাহিদা থাকে । বেগুন যে ভাবেই রান্না করা হোক না কেন সব ভাবেই ভালো লাগে । ভর্তা , ভাজি , মাছের সাথে  সব ভাবেই ভালো লাগে । আসুন দেখে নেই বেগুন মশলার রেসিপিটি । উপকরণঃ বেগুন ৪ টি চার ফালি…

  • ইলিশ মাছের দম বিরিয়ানি

    উপকরণ : ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ,…