chickenkone-withcoliflower -sause চিকেনকোন-উইথকলিফ্লাওার-সস@chuijhal.com
|

চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

চিকেন কোন উইথ কলিফ্লাওয়ার সস

ফুল কপির সস আর সাথে চিকেন কোন !? শুনেই জিবে জল চলে আসে  একদমই অন্য রকম একটি রেসিপি আসুন জেনে কিভাবে করতে  হয় – 

রেসিপিঃ
উপকরণঃ  
পাটিসাপ্টার জন্যঃ

ডিম ২ টি

ময়দা ১ কাপ

তরল দুধ আধা কাপ

চিনি ১ চা চামচ

লবণ স্বাদমতো

তেল সামান্য

পুরের জন্যঃ

মুরগীর বুকের মাংস , কিউব করে কাটা ১ কাপ

পিঁয়াজকুঁচি ১ টি

আদাবাটা আধা চা চামচ

রসুনবাটা আধা চা চামচ

কাঁচামরিচ কুঁচি ২ টি

গরম মসলার গুঁড়া আধা চা চামচ

গোলমরিচের গুঁড়া সিকি চা চামচ

সয়া সস ১ চা চামচ

তেল ১ টেবিল চামচ

লবণ স্বাদমতো

সসের জন্যঃ

ফুলকপি ৫/৬ টা ফুল

রসুন ৫/৬ কোয়া

চিকেন ব্রথ/স্টক সিকি কাপ

হেভি ক্রিম ১ টেবিল চামচ

গোলমরিচের গুঁড়া সিকি চা চামচ

লবণ স্বাদমতো

তেল সামান্য

প্রণালীঃ
পুরঃ

কড়াইতে তেল গরম করে পিঁয়াজ হালকা ভেজে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, গরম মসলা, গোলমরিচ ও সয়া সস দিয়ে সামান্য কষিয়ে নিতে হবে। এরপর মুরগীর মাংস দিয়ে ৮-১০ মিনিট মতো রান্না করতে হবে। শেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিতে হবে।

পাটিসাপ্টাঃ

ডিম, দুধ, ময়দা, চিনি আর লবণ ভালোমতো মিশিয়ে একটা পাতলা গোলা করে নিতে হবে। এরপর প্যানে সামান্য তেল ব্রাশ করে তাতে ময়দার গোলা দিয়ে পুরো প্যানে ছড়িয়ে পাটিসাপ্টাগুলো বানিয়ে নিতে হবে।

ফুলকপির সসঃ

ফুলকপি সেদ্ধ করে পানি ঝড়িয়ে নিতে হবে। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে রসুন হালকা বাদামী করে ভেজে নিতে হবে। এবার ফুলকপি, রসুন, চিকেন ব্রথ, হেভি ক্রিম, গোলমরিচ এবং লবণ দিয়ে বেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে।

chickenkone-withcoliflower -sause চিকেনকোন-উইথকলিফ্লাওার-সস@chuijhal.com
 
পরিবেশনঃ  

পাটিসাপ্টা একপাশ থেকে মাঝখান পর্যন্ত কাঁচি দিয়ে কেটে নিতে হবে। এবার পুরো পাটিসাপ্টায় ফুলকপির সস লাগিয়ে নিতে হবে। এবার কাটা অংশের পাশে সামান্য মুরগীর পুর দিয়ে কাটা অংশটি ধরে গোল করে পেঁচিয়ে কোন শেইপ করে কোন পাটিসাপ্টা বানিয়ে নিতে হবে। এবার প্লেটে ফুলকপির সস দিয়ে পরিবেশন করতে হবে মুরগীর কোন পাটিসাপ্টা।

রেসিপিদাতাঃ

নাম :  রুহী মেহনাজ

ruhi-mehnaz রুহি-মেহনাজ@chuijhal.com

 

পেশা : জাতিসংঘ কর্মী

শখ : রান্নাবান্না , নাচ , গান , ভ্রমণ করা ,

   ছবি তোলা , ছবি আঁকা , হস্তশিল্প

রুহি মেহনাজ পেশায় একজন জাতিসংঘ কর্মি । এছাড়াও তিনি বিভিন্ন রকমের পেশায় জড়িত । নাচ , গান , আঁকা  , ছবি তোলা অনেক কিছুতেই তার পারদর্শিতা আছে ।

Similar Posts

  • |

    নারিকেল দুধে ডিম ভূনা

    নারিকেল দুধে ডিম ভূনা রেসিপিঃ উপকরণ:             ১.ডিম (সিদ্ধ করা)                ২.নারিকেলের দুধ ১ কাপ                ৩.সয়াবিন তেল ১/২ কাপ                ৪.পেঁয়াজ কুচি ১/২  কাপ                ৫.আদা এবং রসুন বাটা ২টেবিলচামচ                ৬.জিরা গুড়ো ১চা চামচ                ৭.ধনিয়া গুড়ো ১চা চামচ                ৯.মরিচ বাটা ১ চা চামচ                ১০.লবণ   প্রয়োজন মতো               ১১.চিনি ২ চা…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

  • |

    ফ্রাইড রাইস

    ফ্রাইড রাইস  রেস্টুরেন্টে তো আমরা সবাই ফ্রাইড রাইস খেয়েছি , কিন্তু ঘরে খুব একটা খাওয়া হয় না । এখানে তাই একটি সহজ রেসিপি দেওয়া হল । রেসিপিঃ উপকরনঃ চাল  ১ কাপভেজিটেবল , মন মতো  ১ কাপহাফ কাপ চিকেন হাড় ছাড়াডিম ১ টাপেয়াজ কুচি হাফ কাপকাচা মরিচ ৪ টাআদা কুচি কাটা ১ চামচরসুন কুচি ১ চামচলবন…

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…

  • | |

    রাঙ্গা আলুর গরুর মাংস

    রাঙ্গা আলুর গরুর মাংস  গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা…

  • |

    বাদামী গোলা কাবাব

    বাদামী গোলা কাবাব রেসিপি: উপকরণ: ১)গরু/মুরগির মাংসের কিমা- ২৫০গ্রাম ২)তেল-পরিমান মতো ৩)পেঁয়াজ বেরেস্তা- হাফ কাপ ৪)ধোনে পাতা কুচি- ৫গ্রাম ৫)পোস্ত বাটা- হাফ টেবিল চামচ ৬)বাদাম বাটা- দেড় টেবিল চামচ ৭)কাঁচা মরিচ বাটা- ২চা চামচ ৮)আদা রসুন বাটা- ১ টেবিল চামচ ৯)গোল মরিচ গুঁড়া- ১ চা চামচ ১০)জিরা গুঁড়া করা- ১ চা চামচ ১১)জয়ত্রি গুঁড়া- হাফ…