চুলের যত্নে ডিমের ব্যবহার

ঝলমলে উজ্জ্বল  চুল কার না পছন্দ? কিন্তু বাইরে বের হবার কারণে বিভিন্ন দূষণে চুল ক্ষতিগ্রস্ত হয় প্রতিদিনই । বাইরে বের হওয়ার জন্য সব সময় চুল পুরো ঢেকে রাখা সম্ভব হয় না।এই সব কারণে মাঝে মধ্যে চুলের যত্ন নেওয়া দরকার। তা না হলে চুল পড়া বেড়ে যায়, চুল রুক্ষ হয়ে পড়ে।চুলের উজ্জ্বলতা কমে যায়  ।

ডিমে রয়েছে  প্রচুর পরিমাণে খনিজ, প্রোটিন এবং ভিটামিন বি  রয়েছে যা দুর্বল চুলের জন্য দারুন উপকারী। এগুলো চুল পড়া রোধ করে।সেই সাথে  চুলের বাড়তে সাহায্য করে ।

চুলের যত্নে নানাভাবে ডিম ব্যবহার করা যায়। যেমন-

১. একটা পাত্রে  ডিমের কুসুম ভালভাবে ফেটে নিন। আরেকটা পাত্রে  ২-৩ টেবিলচামচ টক দই ভালভাবে ফেটে নিন  । এখন দইয়ের মধ্যে ডিমের কুসুমটা মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। এটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসেজ  করে লাগান। ১ থেকে ২ ঘণ্টা পর চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইদিন এটি করলে চুল হয়ে হয়ে উঠবে মজবুত ও উজ্জ্বল ।

২. একটা পাত্রে  ভালভাবে পুরো ডিম ফেটে নিন। তারপর  এতে ২-৩  চা চামচ মধু মেশান। এখন  মিশ্রণটি চুলের গোড়ায় ভালভাবে ম্যাসেজ  করে লাগান। ১ ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ দিন এটি করলে চুল পুষ্টি পাবে।

৩.প্রথমে  ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে পারেন। এতে করে  চুল মজবুত করতে সাহায্য করবে।

৪. ডিমের সাদা অংশ ভালভাবে ফেটে তাতে ২-৩ চা চামচ নারিকেল তেল মিশিয়ে চুলের গোড়ায় লাগান। ২০-৩০  মিনিট পর শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের রুক্ষভাব দূর করবে।

৫. প্রথমে ১ টি  ডিম ভালভাবে ফেটে তাতে একটা কলা চটকিয়ে ভালভাবে মেশান। তারপর  এতে নারিকেল তেল নিয়ে নিন । এবার  মিশ্রনটি চুলে লাগিয়ে ১৫-২০  মিনিট রাখুন। তারপর ভালভাবে শ্যাম্পু করে ফেলুন। এটি চুলের গোড়া মজবুত করবে, চুলের বাড়তে সাহায্য করবে ।

 

Similar Posts

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…

  • তৈলাক্ত চুলের যত্ন

    সুন্দর আর ঘন চুল সব নারীর স্বপ্ন । চুলকে শক্তিশালী এবং লম্বা করার জন্যআমরা নারীরা কত কি না করে থাকি । তাই সকল নারীকেই  চুলের যত্ন সঠিক উপায়ে নেয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি চুলের যত্নের সঠিক উপায় জানেন, তাহলে আপনার চুল ঘুব সহজেই লম্বা-ঘন-শক্ত হয়ে উঠতে পারে। আমরা অনেকেই চুলের যত্নে পার্লারে গিয়ে অনেক টাকা…

  • চুলের যত্নে চাল ধোয়া পানি

    আমরা প্রতিদিন চাল ধুয়ে যে পানিটুকু ফেলে দেই , সেই পানিতেই নিতে পারেন আপনার চুলের যত্ন। অবাক হলেও সত্যি যে এই চাল ধোয়া পানিই চুল সুন্দর রাখতে অনেক গুন সাহায্য করে। চাইনিজ বা জাপানি নারীদের চুল সুন্দর হয় কারণ কয়েকশো বছর ধরে তারা মেনে আসছেন এক অভাবনীয় সলিউশন, যার মাধ্যমে তাদের চুল এতটা সুন্দর এবং…

  • চুলের যত্নে কার্যকরী হেয়ার কেয়ার টিপস

    আমরা যখনই কোন ডিজনি সিনেমার রাজকন্যা কে দেখি, তাদের অপরূপ চুল থেকে দৃষ্টি সরানো কষ্টকর হয়ে যায়।এমন চুলের অধিকারী হয়ে সিন্ডারেলা, স্নো হোয়াইট অথবা জেসমিন সাজতে যে কেউই চাইবে কিন্তু তার জন্য তো দরকার সুস্থ এবং উজ্জ্বল চুল।আর আমাদের দেশের আবহাওয়ার বর্তমান যে অবস্থা তাতে তো চুলকে সুস্থ রাখতে পারাটাই একটা বিশাল চ্যালেঞ্জ! চুলের যত্নে…

  • শীতে চুলের যত্নে ১০ টিপস

    শীতকালটি অন্য সব ঋতু থেকে আলাদা। এ সময় চুলের রূক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও রয়েছে কয়েকটি অযাচিত ঝামেলা, যা থেকে চুলকে রক্ষার জন্য বাড়তি যত্নের প্রয়োজন হয়। শীতকালে চুলের যত্নে কয়েকটি টিপস   ১. আমাদের সবারই উচিৎ ভালো মানের একটি শ্যাম্পু ব্যবহার করা। তবে অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্রতিদিন নয়…

  • চুল পড়া রোধ করবে ঘি

    খাবারের স্বাদকে কয়েক গুণ বাড়িয়ে দিতে ঘি এর জুড়ি মেলা ভার। এটি এমন এক উপাদান, যা মুখরোচক সব ধরনের খাবারেই ব্যবহৃত হয়। শুধু খাবার নয়, রূপচর্চায়ও কিন্তু এটি বেশ উপকারী। একদিকে ঘি বয়সের ছাপ কমিয়ে ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে চুলের যত্নেও এটি সমান কার্যকরী। চুল পড়া রোধ এবং নতুন চুল গজাতে সাহায্য…

Leave a Reply