চুলের যত্নে চাল ধোয়া পানি

আমরা প্রতিদিন চাল ধুয়ে যে পানিটুকু ফেলে দেই , সেই পানিতেই নিতে পারেন আপনার চুলের যত্ন। অবাক হলেও সত্যি যে এই চাল ধোয়া পানিই চুল সুন্দর রাখতে অনেক গুন সাহায্য করে। চাইনিজ বা জাপানি নারীদের চুল সুন্দর হয় কারণ কয়েকশো বছর ধরে তারা মেনে আসছেন এক অভাবনীয় সলিউশন, যার মাধ্যমে তাদের চুল এতটা সুন্দর এবং দেখায়।চাইলে আপনিও করতে পারেন। তাই এবার থেকে ভাত রান্নার সময়ে চাল ধুয়ে পানি ফেলে না দিয়ে সেই পানিতেই করে নিন চুলের যত্ন। কিভাবে করবেন দেখে নিন

১) চুলের বৃদ্ধিতে চাল ধোয়া পানি:

চাল ধোয়া পানি হেয়ার মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন । তার জন্য প্রথমে ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে । তারপর চাল ধোয়া পানি ভালো করে চুলে ঢালতে থাকুন, সাথে হালকা হাতে ম্যাসেজ করুন । এবার ১০-১২ মিনিট মতো মাথায় রেখে দিন এই মাস্ক। তারপর ভালো করে পরিষ্কার পানিতে চুল ধুয়ে নিন।আপনি চাইলে  সপ্তাহে ২-৩ বার করে এটি ব্যবহার করতে পারেন এতে চুল লম্বা হবে তাড়াতাড়ি।

২) শ্যাম্পু হিসেবে ব্যবহার:

প্রথমে এক কাপ চাল ধোয়া পানির সাথে মিশিয়ে নিন ১ চামচ সিকাকাই পাউডার। এবার তাতে অধেক  চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে একটি কাঁচের বোতলে রেখে দিন। ১সপ্তাহ পযন্ত রেখে দিতে পারেন। এবার এটিকেই শ্যাম্পুর মতো করে ব্যবহার করুন।

৩) চুলের গোড়া শক্ত করতে:

চাল ধোয়া পানিতে প্রচুর ভিটামিন থাকে যা চুলের গোড়া  শক্ত ও মজবুত করতে অনেক সাহায্য করে। সেই কারণে, চাল ধোয়া পানির সাথে  খানিকটা অলিভ অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণটি মাথার তালুতে খুব ভালো করে ম্যাসেজ করে লাগিয়ে নিন। তারপতা ১৫-২০ মিনিট মতো রেখে শ্যাম্পু করে ভালো করে গোসল করে নিন। চুলের গোঁড়া শক্ত ও মজবুত করতে সাহায্য করে।

৪) ফার্মেন্টেড রাইস ওয়াটার:

যাদের কোকড়ানো চুল তাদের  চুলের যত্নে ফার্মেন্টেড রাইস ওয়াটার ভীষণ উপকারী। এটি তৈরি করাও খুবই সহজ। ফার্মেন্টেড রাইস ওয়াটার বানাতে প্রথমে চাল ধুয়ে পানি বের করে নিন। এবার সেই পানি ১টি  কাঁচের বোতলে ভরে রাখুন।  কাঁচের বোতলের মুখ বন্ধ করে কাঁচের বোতলটি দিন কয়েক খোলা জায়গায় রেখে দিন। ২-৩ দিন পরে পানি থেকে একটা টক-টক গন্ধ বের হলে পানির বোতলটি ফ্রিজে রেখে দিন। এই পানি ২ সপ্তাহ পর্যন্ত রেখে দিতে পারেন। এই রাইস ওয়াটার চুলের জন্য খুবই পুষ্টিকর। বিশেষ করে যাদের কোকড়ানো চুল, তাদের চুলে জট পড়ে যাওয়া থেকে বাঁচাতে চুলে লাগান ফার্মান্টেড রাইস ওয়াটার। তবে এই পানি সরাসরি চুলে না লাগানোই ভালো। এর সাথে  একটু পানি মিশিয়ে ব্যবহার করুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন। ব্যবহার করার পর১৫-২০  মিনিটের মতো রেখে তারপর শ্যাম্পু করে নিতে হবে।

Similar Posts

  • চুলের যত্নে কার্যকরী হেয়ার কেয়ার টিপস

    আমরা যখনই কোন ডিজনি সিনেমার রাজকন্যা কে দেখি, তাদের অপরূপ চুল থেকে দৃষ্টি সরানো কষ্টকর হয়ে যায়।এমন চুলের অধিকারী হয়ে সিন্ডারেলা, স্নো হোয়াইট অথবা জেসমিন সাজতে যে কেউই চাইবে কিন্তু তার জন্য তো দরকার সুস্থ এবং উজ্জ্বল চুল।আর আমাদের দেশের আবহাওয়ার বর্তমান যে অবস্থা তাতে তো চুলকে সুস্থ রাখতে পারাটাই একটা বিশাল চ্যালেঞ্জ! চুলের যত্নে…

  • |

    শক্ত মজবুত চুল পেতে চান ?

    মেথি চুলের জন্য উপকারী একটা উপাদান তা আমরা অনেকেই জানি। মেথিতে রয়েছে ভিটামিন,প্রোটিন,পটাশিয়াম,লেসিথিন আরও অনেক উপকারী উপাদান। তবে আজ বলব মেথির তেলের কথা।কারণ মেথির পেস্ট লাগাতে অনেক সময় সমস্যা হয়। মেথির গুঁড়ো চুলের ভেতর আটকে থাকে। তাই তেল ব্যবহার করুন। এটাও একইরকম উপকার দেবে আর কোন সমস্যাও হবেনা। মেথিতে রয়েছে একপ্রকার হরমোন যা চুলের বৃদ্ধি…

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…

  • |

    মেথির তেলের জাদুকরি গুন

    রান্নার অনুষঙ্গ হিসেবে মেথির সাথে কম বেশি সবাই পরিচিত। কিন্তু এর গুণাগুণ অনেকেরই অজানা।মেথির মতই, মেথির তেল ও অনেক উপকারী। আজ আমরা মেথির তেলের উপকারিতা সম্পর্কে জানবো। আমাদের চুলের বহু সমস্যায় মেথির তেলের রয়েছে বিবিধ ব্যবহার। যেমন- কম বয়সে চুল পেকে যাওয়া থেকে রক্ষা পেতে, চুলের বৃদ্ধিতে,খুশকি দূরীকরণসহ আরো অনেক ক্ষেত্রে মেথির তেলের ব্যবহার হয়ে…

  • |

    চুলচেরা চুলের সাজ

    নানা আয়োজনে চলছে ঈদের প্রস্তুতি। সময় ও পোশাকের সঙ্গে মিলিয়ে চুলের সাজটাও ভেবে রাখতে পারেন। ঈদে চুলের সাজ কেমন হতে পারে, হাল ফ্যাশনে চুলের কেমন ধরন চলছে—এমন নানান বিষয়ে জানালেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। সকালের স্নিগ্ধতায় সকালের সাজে সতেজ ভাব রাখুন। গোসলের পর ব্লো ড্রাই করে নিতে পারেন। যেকোনো বয়সের নারী এ সময়টাতে…

  • |

    সুন্দর ঝলমলে চুল পেতে চান?

    সুন্দর ঝলমলে চুল পেতে কে না চান? রুক্ষ্ম আর বিবর্ণ চুল নিয়ে বিষণ্ণতায় ভোগেন অনেকেই। নানা রকম দামী শ্যাম্পু আর এটা ওটা ব্যবহার করেও মেলে না কাঙ্ক্ষিত ফল। তবে কী করবেন? করতে হবে ছোট্ট একটি কাজ। বদলে যাবে চুলের চেহারা। চায়ের লিকার থেরাপি – ঝলমলে চুলের জন্য দারুণ কাজ করে চায়ের লিকার। চুল যেমনি হোক…

Leave a Reply