
ডিম ঝুড়ি সবজি
রেসিপি কন্টেস্ট, সবজি / January 4, 2019 / zahidulislamjunnunডিম ঝুড়ি সবজি
রেসিপিঃ
উপকরণঃ
১। ডিম – ১টি
২। মিষ্টিকুমড়া – ১ বাটি (ছোট)
৩। পেঁপে – ১ বাটি (ছোট)
৪। ফুলকপি – ১ বাটি (ছোট)
৫। পিয়াজ পাতা- ১ বাটি (ছোট)
৬। ব্রকলি ছোট- ১টি
৭। কাঁচামরিচ ফালিকরা – ৪/৫ টি
৮। পিয়াজ কুচি মাঝারি – ১টি
৯। রসুন কুচি – ২ টি কোয়া
১০। হলুদের গুড়া – ১ চিমটি ( ৩ আঙুল সমান)
১১। মরিচের গুড়া – ১ চিমটি ( ৩ আঙুল সমান)
১২। ধনিয়া গুড়া – ১ চিমটি ( ৩ আঙুল সমান)
১৩। সরিষার তেল – ১ চা চামচ
১৪। সয়াবিন তেল – হাফ কাপ
১৫। নুডলস মসলা- হাফ চা চামচ
১৬। লবণ – স্বাদমত
প্রস্তুতপ্রনালিঃ
প্রথমে একটি পাত্রে ৫ কাপ পানি এবং ১ চিমটি লবন দিয়ে বলগ তুলতে হবে। বলগ উঠলে তাতে পিয়াজ পাতা বাদে অন্য সব সব্জিগুলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সব্জিগুলি যেন খুব বেশি সিদ্ধ না হয়। সিদ্ধ সব্জিগুলি নামানোর আগে পিয়াজ পাতা দিয়ে হাল্কা নেড়েচেড়ে নামিয়ে ছেঁকে রাখতে হবে। এরপর প্যানে ডিম ভেঁজে সুন্দর করে ঝুড়িঝুড়ি করে বাটিতে রেখে দিতে হবে। এরপর ঐ প্যানে সয়াবিন তেল, সরিষার তেল, পিয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়া গুড়া দিয়ে অল্প ভেজে সব্জিগুলি দিয়ে দিতে হবে এবং ১-২ মিনিট মাঝামাঝি আঁচে ভাজতে হবে। এরপর এর সাথে নুডলস মসলা দিয়ে একটু নেড়ে ডিম ঝুড়ি দিয়ে দিতে হবে। ডিম ঝুড়ি খুব ভাল করে সবজির সাথে মিশিয়ে নামিয়ে ফেলতে হবে।
পরিবেশনঃ
ধনেপাতা কুচি এবং টমেটো দিয়ে সুন্দরভাবে পরিবেশন করতে হবে। ৪ জন খেতে পারবে।
রেসিপিদাতাঃ
নামঃ সনিয়া ইসলাম
পেশাঃ ফার্মাসিস্ট
শখঃ গান শুনা, ভ্রমন করা, রান্না করা
Comments are closed.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০

Facebook Comments