mini-chicken-burger মিনি-চিকেন-বার্গার@chuijhal.com
|

মিনি চিকেন বার্গার

মিনি চিকেন বার্গার

 
রেসিপিঃ
 
উপকরনঃ

মিনি বান ৫/৬ টা

মুরগির বুকের মাংস ১ কাপ

পেয়াজ ১ টা

রসুন ৩/৪ কোয়া

কাচামরিচ ২ টা

চিলি ফ্ল্যাক্স ১/৪ চা চামচ

সয়া সস ১/২ চা চামচ

ওয়েস্টার সস ১/২ সস

ধনেপাতা কুচি ১ টেবল চামচ

পেটি চিজ ৫/৬ স্লাইস

ব্ল্যাক অলিভ ৪/৫ টা

অলিভ অয়েল ১ টেবল চামচ

লবন ১/৫ চা চামচ।

প্রণালীঃ

প্রথমে মুরগির বুকের মাংস , পেয়াজ , রসুন এবং কাচামরিচ ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে নিয়ে খুব ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করা মিশ্রন একটি বাটিতে নিয়ে তাতে সয়া সস , ওয়েস্টার সস , লবন , ধনেপাতা , চিলি ফ্ল্যাক্স দিয়ে ভালো ভাবে মাখিয়ে  ৫/৬ ভাগে ভাগ করে নিয়ে গোলাকার আকারে গড়ে নিন । এবার একটা ননস্টিক প্যানে অলিভ অয়েল দিয়ে তাতে মাংসের গোলাকার বল গুলো দিয়ে হালকা চেপে চেপে দিন , এপিঠ ওপিঠ করে খুব ভালো ভাবে ভেজে নিতে হবে ।  এবার মিনি বার্গার গুলো মাঝ বরাবর কেটে হালকা ছেকে তাতে পেটি চিজ এবং তার উপর মাংসের টোস্ট দিয়ে কিছুটা ব্ল্যাক অলিভ স্লাইস করে সাজিয়ে নিন ।

mini-chicken-burger মিনি-চিকেন-বার্গার@chuijhal.com
পরিবেশনঃ

বিকেল বা সকালের নাস্তায় গরম গরম পরিবেশন করুন।

 
রেসিপিদাতাঃ

নামঃ ফাহা হোসাইন

faha-hossain ফাহা-হোসেন@chuijhal.com

 

পেশাঃ রেসিপি কন্ট্রিবিউটর

শখঃ রান্না করা , ফটোগ্রাফি

ফাহা হোসেন পেশায় একজন রেসিপি কন্ট্রিবিউটর , বিভিন্ন পত্রিকায় তিনি রেসিপি দিয়ে থাকেন । রান্না করেন খুব ভালো , এছাড়াও তিনি খুব ভালো ফটোগ্রাফি  করে থাকেন । 

Similar Posts

  • | |

    মালাই ডিম পোলাও

    মালাই ডিম পোলাও উপকরনঃ পোলাউ এর জন্যঃ পোলাও চাল-১ কেজি, লিকুইড দুধ-২ কাপ, পেঁয়াজ বেরেস্তা-১/৪ কাপ, ঘি-১/৪ কাপ + ১টেবিল চামচ, তেল-১/৪ কাপ, লবন-স্বাদ মতো, পেঁয়াজ বাটা-১ টেবিল চামচ, চিনি-১/২ চা চামচ, মটরশুঁটি-১/২ কাপ, তেজপাতা+এলাচ+দারচিনি-২ পিচ করে, মালাই-১/৪ কাপ,কাঁচাঝাল- ৬ থেকে ৭টি, জাফরান-১ চিমটি(১/২ কাপ গরম দুধে ভেজানো),গরম পানি-পরিমান মতো। ডিমের জন্যঃ সেদ্ধ ডিম-৬টি, লিকুইড…

  • | |

    মশুর ভাত ভর্তা

    মশুর ভাত ভর্তা ভর্তা আমাদের বাঙ্গালিদের অনেক প্রিয় একটি খাবার, ভর্তা পছন্দ করে এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। বাঙ্গালিরা যত নামি দামি  খাবার খেয়ে থাকুক ভর্তা হলে সব কিছুই ভুলে যায় । ভর্তা ছাড়া যেন আমাদের খাবার অসম্পূর্ণ , কম করে হলেও  সপ্তাহে ২ দিন খাবারের মেন্যুতে ভর্তা থাকে।  আজকে আমরা  একটি ভিন্ন রকম…

  • |

    মিক্সড সবজি

    মিক্সড সবজি রেসিপিঃ উপকরনঃ ব্রকলি টুকরা ১ ফুলকপি টুকরা ১ কাপ গাজর টুকরা করে কাটা ১ কাপ আলু টুকরা ১কাপ পাতাকপি টুকরা করে কাটা ১কাপ শিম টুকরা কাটা ১/২ কাপ পেয়াজ কলি টুকরা করে কাটা পেঁয়াজ কুচি ১ কাপ আদা রসুন বাটা ১ ও ১/২ টে চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…

  • |

    ফিশ বল ইন গ্রেভি

    ফিশ বল ইন গ্রেভি রেসিপিঃ উপকরণ: মাছের পেটি-৬ টুকরো, ভাত-৩ মুঠো, হলুদ গুঁড়া-১/২চা চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, পেঁয়াজ মিহি কুচি-২টে চামচ, পেঁয়াজ-৪ টুকরো করে কাটা-৩টি, কাঁচা মরিচ কুচি -৩ টি, চাট মসলা-২চা চামচ, টমেটো সস-৫টে চামচ, আদা রসুন বাটা ২চা চামচ, মরিচ গুঁড়া-২চা চামচ, জিরা গুঁড়া-১চা চামচ, ডিম ফেটানো-২টি, কাঁচা মরিচ ফালি ৫/৬টি, লবণ-…

  • | |

    রাঙ্গা আলুর গরুর মাংস

    রাঙ্গা আলুর গরুর মাংস  গরুর মাংস পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া যাবে না। আপনি যে ভাবেই রান্না করুন না কেন এর স্বাদ আর কোন কিছুর সাথে তুলনা করা যাবে না । তবে গরুর মাংস খেতে ভালো লাগলেও এটা পরিমানে কম খাওয়াই ভালো । লাল মাংস  আমাদের শরীরের জন্য ভালো না। তারপর ও আমরা…