dumurer-sondhes
|

ডুমুরের সন্দেশ

ডুমুরের সন্দেশ

ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেউ এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুরের সন্দেশ রেসিপি ।

উপকরণঃ

ডুমুর ২৫০ গ্রাম,ছানা ১০০ গ্রাম,চিনি ১/৪ কাপ,ঘি ১/৪ কাপ,গুঁড়া দুধ ৪ টেবিল চামচ,কনডেন্সড মিল্ক ৪ টেবিল চামচ।

প্রস্তুত প্রনালিঃ

ডুমুর মাঝখান থেকে কেটে ভেতরের বিচি বের করে নিতে হবে। পানি গরম করে ডুমুর সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। প্যানে ঘি গরম করে ডুমুরের মিশ্রণটি দিয়ে ভালো ভাবে নাড়তে হবে। এবার এতে ছানা দিয়ে আবার নাড়তে হবে। ছানা ও ডুমুর এক সাথে মিশে গেলে চিনি মেশাতে হবে। চিনি গলে পানি বের হলে এতে গুঁড়া দুধ এবং কনডেন্সড মিল্ক দিতে হবে। ঘন ঘন নাড়তে হবে। মিশ্রণটি আঠালো হয়ে এলে চুলা বন্ধ করতে হবে। এবার একটি ছড়ানো ডিশে মিশ্রণটি ঢেলে ঠাণ্ডা করতে হবে। দুই হাতে ঘি মেখে মিশ্রণটি অল্প অল্প করে হাতের তালুতে নিয়ে গোল গোল করে মাঝ বরারবর একটু চ্যাপ্টা করে নিতে হবে।
dumurer-sondhes ডুমুরের-সন্দেশ@chuijhal.com

 

পরিবেশনঃ

সন্দেশ নিজের পছন্দমত ডিশে সাজিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপিদাতাঃ

নামঃ আলভী রহমান শোভন

alvi-rahman-shovonআল্ভী-রহমান-শোভন@chuijhal.com

পেশাঃ শেফ

শখঃ রান্না করা, ফুড ব্লগিং, বই পড়া

আলভী রহমান শোভন পেশায় একজন শেফ , ফুড ব্লগার । রান্না করা তার নেশা ও পেশা , রান্না নিয়েই উনার সময় কাটে । রান্না নিয়ে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকেন । অবসর সময়ে তিনি গান শুনতে ও বই পড়তে ভালোবাসেন। সুযোগ পেলে বিভিন্ন জায়গায়  ঘুরে বেরান ।

Similar Posts

  • | |

    অপরাজিতা চা

    অপরাজিতা চা রেসিপিঃ প্রয়োজনীয় উপকরণঃ ১. ৫/৬ টি অপরাজিতা ফুল ২. দুই কাপ পানি ৩. দুই চা চামচ মধু বা চিনি ৪. এক চা চামচ লেবুর রস ৫. প্রয়োজনমতো পুদিনা পাতা ( অপশনাল) প্রস্তুত প্রণালীঃ হাড়িতে পানি দিয়ে ফুটতে দিতে হবে ৬-৭ মিনিট। বগল আসার পর অপরাজিতা ফুলগুলো ছেড়ে দিতে হবে। পানিতে নীল রঙ ছেড়ে…

  • |

    মচমচে সবুজ দ্বীপ

    মচমচে সবুজ দ্বীপ রেসিপিঃ উপকরনঃ ব্রকলি কুচি ১ কাপ মটর ডাল বাটা ২ কাপ পেয়াজ কলি কুচি ১ কাপ ছোট ছোট চিংড়ি -১কাপ কর্নফ্লাওয়ার ১কাপ লবন-হলুদ-পরিমান মত কাঁচা মরিচ কুচি স্বাদমত কালোজিরা ১ চা চামচ পেয়াজ কুচি ১/২কাপ প্রস্তুত প্রণালীঃ সমস্ত উপকরন গুলো একসাথে মিশিয়ে ভালোভাবে মেখে গোল / পাকোড়া আকৃতিতে অথবা যেকোন আকৃতিতেই হাত…

  • |

    ভেজিটেবল চিকেন বল

    ভেজিটেবল চিকেন বল উপকরণঃ পাতা কপি কিউব করে কাটা ১/৫ কাপ, চিকেন কিমা ১ কাপ, পাতা কপি পাতা ২/৩ টা, ক্যাপসিক্যাম ১/৫ কাপ দুই ধরনের, টমেটো ১ টা কিউব করে কাটা, গাজর কিউব কাটা ১/৫ কাপ, বেবি কর্ণ ১/৫ কাপ, কাঁচা মরিচ ২/৩ টা কর্নফ্লাওয়ার ১ চা চামচ, চিনি ১/৫ চা চামচ, গোল মরিচ গুরা…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    টমেটোর ঝোলে বাটা মাছ

    টমেটোর ঝোলে বাটা মাছ রেসিপিঃ উপকরণঃ মাছ ৫-৬ টা টমেটো ফালি করে কাটা ৭-৮ টি পেঁয়াজ কুচি ১/২ কাপ আদা বাটা ১/২ চা চামচ রসুন বাটা ১/২ চা চামচ জিরা গুড়া ১/২ চা চামচ লাল মরিচ গুড়া ১ চা চামচ হলুদ গুড়া ১/২ চা চামচ ২-৩ টা কাঁচা মরিচ পরিমানমত লবন ধনেপাতা কুচি, তেল পানি…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…