তোকমার জাদুকরী উপকার

আমাদের দেশে তোকমা খুবই পরিচিত ও জনপ্রিয় একটি বীজ দানা। আয়ুর্বেদ, ইউনানি ও চীনা মেডিসিনে এর বহুল ব্যবহার রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, প্রোটিন, আয়রন ও ক্যালরি।

তোকমার বৈজ্ঞানিক নাম Hyptis suaveolens, একে স্থানীয়ভাবে বিলাতি তুলসি নামেও ডাকা হয়। ভেষজ গুণাবলি পেতে এই বীজ দিয়ে শরবত তৈরিসহ নানা উপায়ে খাওয়া হয়। এছাড়া রূপচর্চাতেও গুঁড়ো করে ব্যবহার করা হয়।

পুষ্টি বিজ্ঞানীদের মতে, প্রতি ১০০ গ্রাম ভক্ষণযোগ্য তোকমায় রয়েছে ২৩৩ কিলোক্যালোরি, ২৩ গ্রাম প্রোটিন ও ৪৮ গ্রাম কার্বোহাইড্রেট।

যেভাবে খাবেন তোকমার বীজ-

  • ১ টেবিল চামচ পরিমাণ তোকমার বীজ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন।
  • ছোট ছোট কালো দানার বীজগুলো সারারাত ভিজে ফুলে উঠবে।
  • সকালে এই পানি ফুলে ওঠা তোকমা বীজসহ পান করে নিন খালি পেটে। সঙ্গে ১ চা চামচ খাঁটি মধু যোগ করতে পারেন।
  • ১. ওজন কমাতে
    দেহের ওজন কমাতে এ বীজের জুড়ি নেই। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই বীজটি ফুলে ওঠে। এরপর সেই পানি কিংবা নানা মসলা দিয়ে তা সুস্বাদু করে পান করা যায়। তোকমার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড দেহের জন্য অত্যন্ত উপকারী। এ ছাড়া এর নানা উপাদান দেহের চর্বি কমাতে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর আঁশ, যা বাড়তি ক্ষুধা দূর করে এবং পেট দীর্ঘক্ষণ পরিপূর্ণ থাকার অনুভূতি দেয়।
  • ২. দেহের তাপ কমায়
    তোকমা গরমকালে দেহের তাপমাত্রা কমাতে সহায়তা করে। আর এ কারণে গরম আবহাওয়ার দেশগুলোতে বহু মানুষ তোকমার শরবত পান করে। এটি সুস্বাদু করার জন্য চিনি, মধু এবং কোথাও কোথাও নারিকেল দুধ দেওয়া হয়।
  • ৩. রক্তের শর্করা নিয়ন্ত্রণ
    রক্তের শর্করা নিয়ন্ত্রণ করতে কার্যকর তোকমা। মূলত দেহের বিপাকক্রিয়া ধীর করে দেয় তোকমা। ফলে কার্বোহাইড্রেটকে গ্লুুকোজে রূপান্তরের পদ্ধতি নিয়ন্ত্রণ করা সহজ হয়। এ কারণে টাইপ টু ডায়াবেটিস যাঁদের রয়েছে, তারা এটি নিয়মিত খেতে পারেন।
  • ৪. কোষ্টকাঠিন্য দূর করে
    কোষ্টকাঠিন্য সমস্যা দূর করতে খুবই কার্যকর তোকমা। সামান্য তোকমা অল্প পানিতে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর তা দুধে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যাবে। এটি হজমের সমস্যাও দূর করতে সহায়তা করে।
  • ৫. এসিডিটি দূর করে
    তোকমা এসিডিটি দূর করতেও কার্যকর। এটি পেটের এসিড নিয়ন্ত্রণ করে জ্বালাপোড়া দূর করে। এ জন্য পানিতে সামান্য তোকমা বীজ ভিজিয়ে রেখে পান করতে হবে। তোকমার বীজ পানিতে পরিপূর্ণ থাকে, যা দেহের ক্ষতিকর পদার্থও দূর করতে সহায়ক।
  • ৬. সুস্থ ত্বক ও চুল
    ত্বকের নানা সমস্যায় তোকমা ব্যবহার করা যায়। এ জন্য কিছু তোকমা বীজ গুঁড়ো করে তা নারিকেল তেলের সঙ্গে মাখিয়ে ত্বকে লাগাতে হয়। এটি নানা চর্মরোগ নিরাময়ে কাজ করে। এটি একজিমা ও সোরিয়াসিস নিরাময়ে কার্যকর। সুস্থ চুলের জন্য এটি নিয়মিত খাওয়া যেতে পারে।
  • ৭. ঠাণ্ডার সমস্যায়
    তোকমা বীজে রয়েছে ঠাণ্ডা প্রতিরোধী উপাদান। এটি আপনার দেহকে ঠাণ্ডার বিরুদ্ধে প্রতিরোধক্ষমতা গড়তে সহায়তা করবে। সর্দি-কাশি থেকে দূরে থাকতে চাইলে তাই নিয়মিত তোকমা খাওয়া যেতে পারে।
  • সতর্কতা
    গর্ভবতী নারীদের দেহের ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমিয়ে দিতে পারে তোকমা। তাই গর্ভবতী নারী ও শিশুদের তোকমা খাওয়া উচিত নয়। ভালোভাবে পানিতে গুলিয়ে না খেলে এটি পেটে ফুলে যেতে পারে। এতে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, এমনকি শিশুদের শ্বাসরোধও হতে পারে।

 

Similar Posts

  • দই চিড়া দিয়ে শুরু হোক ইফতার

    সারাদিন রোজার রাখার পর আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়ে আবার তার উপর প্রচন্ড গরম । প্রয়োজন শরীরে একটু সতেজতা। আমাদের  শরীরে সেই প্রাণ চঞ্চলতা এনে দিতে পারে দই চিড়া। একই সাথে  বাড়বে হজম প্রক্রিয়া, দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা ও। তবে ইফতারে মিষ্টি দইয়ের চেয়ে টক দই বেশি উপকারী।হইত আমরা তা অনেকেই জানি না । চিড়া…

  • শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে নিয়মিত ঘি খেলে

    আমরা অনেকেই ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খাই না। ঘি আমাদের শরীরের নানা উপকার করে থাকে। ওজন বরং কমাতে সাহায্য করে ঘি। ভারতের পুষ্টিবিজ্ঞানী রুজুতা দিয়েকর বলছেন, ঘি খেলেই মোটেই ওজন বা কোলেস্টেরল বাড়ে না। বরং ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসারের মতো সমস্যা কমে। তাই প্রতিদিনের ডায়েটে অর্থাৎ সকালে, দুপুরে, বিকেলে বা রাতে খাবার পাতে ঘি...
  • আমলকির সাথে মধু খাওয়ার উপকারিতা

    মধু একটি অত্যন্ত প্রিয় খাদ্য। মধুর নানা গুনাবলির কথা আমাদের অনেকের জানা আছে। মধুকে অনেকে সর্বরোগের ওষধ বলা হয়ে থাকে। মধুতে রয়েছে অনেক স্বাস্থ্যকর গুণ। আর আমলকি আমাদের অনেক কাজ করে থাকে। আমলকি নানা ধরনের পুষ্টিগুণে ভরপুর। যদি আমলকির সাথে মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে আরো অনেক উপকারি হয়ে উঠবে এই দুটি উপাদান। একটি বোয়ামে…

  • এই গরমে শীতল আপনি

    সামান্য গরমেই হাঁপিয়ে উঠছেন। বোধ করছেন শারীরিক দুর্বলতা। মেজাজ যাচ্ছেতাই খিটখিটে হয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটছে। শরীরে পানিশূণ্যতা দেখা দিচ্ছে। কাজে কোনোমতেই মন বসছে না। তাই গরম থেকে একটু নিস্তার পেতে রিচ ফুড পরিহার করেই চলছেন। এবার  থামুন!  গরম একমদমই সহ্য না হলে কিছু খাবার খেলেই তো হয়। তাহলে আর দেরি কেন? চলুন জেনে নেওয়া…

  • সব রোগের মহা ঔষুধ হচ্ছে কালো জিরা

    মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ কালো জিরা ।  প্রাচীন কাল  থেকেই মানুষ কালো জিরা ঔষধ হিসাবে ব্যবহার করে আসতেছে।  আমাদের ইসলামিক দৃস্টিতেও কালো জিরার উপকারিতা অনেক ।  বিভিন্ন ঔষাধালয় কালো জিরা এবং কালো জিরার তেল ঔষধ হিসাবে ব্যবহার করে থাকে ।   আসুন জেনে নিই কালোজিরায় আর কি কি উপকারিতা রয়েছে– মাথাব্যথা: যাদের মাথাব্যথা…

  • টমেটোর ঔষধি গুণ

    টমেটো সোলানেসি (solanaceae) পরিবারের লাইকোপার্সিকন (Lycopersicon) গণের অন্তর্ভুক্ত। টমেটোর কাণ্ড কোমল ও রসাল। উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও, সবজি হিসেবেই সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি হিসেবে টমেটোর জুড়ি অনেক। টমেটো আমাদের দেশে সারা বছর পাওয়া যায়। এটি যেমন কাঁচা খাওয়া যায়, ঠিক একইভাবে রান্না করে বা রান্না সুস্বাদু করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। কাঁচা ও পাকা—এই…

Leave a Reply