
ত্বক উজ্জ্বল রাখবে টমেটো
ত্বকের যত্ন / September 26, 2020 / Chefস্বাস্থ্য কিংবা সৌন্দর্য উভয় বজায় রাখতে টমেটোর কোনো বিকল্প নেই।ত্বকের কালো দাগ, রোদে পোড়া ভাব, তৈলাক্ততা দূরীকরন এমনকি ত্বক ফর্সা করতেও টমেটোর ভূমিকা লক্ষনীয়।ত্বক উজ্জ্বল করে টমেটোতে থাকা প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি এর উপস্থিতি। সামান্য অম্ল প্রকৃতির টমেটোয় প্রচুর পরিমাণে পটাসিয়াম এবং ভিটামিন সি উপস্থিত যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়াও টমেটোয় লাইসোপিন থাকে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের ত্বকের বিভিন্ন দাগ, বলিরেখা এবং শুষ্কভাব দুর করে ত্বক মসৃণ করে। ত্বকের তেলচিটে ভাব, ব্ল্যাক হেড, হোয়াইট হেডও দূর করে টমেটো। ব্রুণের সমস্যা দূর করে। এইভাবেই টমেটো ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে।ত্বকের সমস্যায় টমেটোর ব্যবহার
তেলচিটে ভাব দূর করেঃ
তেলচিটে ভাব দূর করার পাশাপাশি টমেটো আমাদের ত্বক মসৃণ ও পরিষ্কার রাখে। কাঁচা টমেটো মুখে ঘসে লাগিয়ে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেললেই উপকার পাওয়া যায়।
ত্বকের অবাঞ্ছিত ছিদ্র দূর করেঃ
ত্বকের অবাঞ্ছিত ছিদ্র এবং ব্ল্যাক হেড দূর করে। অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘসে লাগিয়ে অন্তত পনেরো মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক উজ্জ্বল করেঃ
টমেটো ত্বকের ঔজ্জ্বল্য ফেরত আনে। একটা গোটা টমেটোর শাঁস নিয়ে দুই চা চামচ ফুলার’স আর্থ এবং এক চা চামচ তাজা মিন্ট বাটার সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। আর ম্যাজিক দেখুন! এর ফলে ত্বক উজ্জ্বল হওয়ার পাশাপাশি আপনি তরতাজা অনুভব করবেন।
ট্যান দূর করুনঃ
সূর্যের তাপে ত্বকের ট্যান দূর করতে টমেটো অত্যন্ত কার্যকর। একটা টমেটো চটকে এক চা চামচ মধু মিশিয়ে ত্বকে ম্যাসাজ করুন। পনেরো মিনিট রেখে ঠাণ্ডা পানিতে ধুয়ে ফেলুন। এই ভাবে ট্যানের পাশাপাশি সূর্যের ইউভি রশ্মির ক্ষতিকর প্রভাবে তৈরি ত্বকের শুষ্কতার থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব।
রোদে পোড়ার ক্ষতিকর প্রভাব দূর করেঃ
ভিটামিন সি এবং ভিটামিন এ যুক্ত টমেটো রোদে পোড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করতেও সাহায্য করে। টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এইভাবে রোদে পুড়ে তৈরি হওয়া র্যাশ দূর হয়ে ত্বক মসৃণ হবে। ত্বকের পোড়া ভাব দূর হবে।
টমেটো স্কিন টোনারঃ
টোনারের গুরুত্ব সম্পর্কে সকলে সচেতন নয়। কিন্তু টোনার খুবই গুরুত্বপূর্ণ। এটা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। একটা শশার রস, একটা টমেটোর রস ভালভাবে মিশিয়ে বায়ু নিরুদ্ধ স্প্রে বোতলে রেখে দিন এবং টোনার হিসাবে ব্যবহার করুন। মিশ্রণটা রেফ্রিজারেটরে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব।
টমেটো চিনি স্ক্রাবঃ
খোসা সমেত দুটো লেবুর সঙ্গে বরফ মিশিয়ে মিক্সারে ব্লেন্ড করুন, কুড়িটা মিন্ট পাতা, দুটো টমেটো যোগ করুন। এবার মিশ্রণে পাঁচ টেবিল চামচ চিনি যোগ করুন। এই মিশ্রণটা স্ক্রাবার হিসাবে সপ্তাহে অন্তত দুই দিন ব্যবহার করুন আর ফলাফল দেখুন!
প্রতিদিন ত্বকের যত্নে টমেটো ব্যবহার করুন এবং পাশাপাশি রান্নাতেও টমেটো রাখুন। টমেটো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়া টমেটোর বীজ দৃষ্টিশক্তি ভাল রাখতে সাহায্য করে।
No comments so far.
Leave a Reply
You must be logged in to post a comment.
Categories
Products
-
3 Pickle Combo Mini Box
৳১,১৭০Original price was: ৳১,১৭০.৳৯৯৯Current price is: ৳৯৯৯. -
টক ঝাল মিষ্টি আচার তেঁতুল, রসুন, আলুবোখারা
৳১,৪৭০Original price was: ৳১,৪৭০.৳১,২৫০Current price is: ৳১,২৫০. -
কালোজিরার আচার ১কেজি
৳৯৫০ -
আমলকির ক্যান্ডি ৪০০ গ্রাম
৳৫৯০ -
আমলকির ক্যান্ডি টেস্টার প্যাক ( ১০০ গ্রাম)
৳১৫০
Facebook Comments