পাকা পেঁপের যতো উপকারিতা

গ্রাম বাংলার খুব পরিচিত এক ফল পেঁপে। এই ফলের পুষ্টিগুণ যেমন প্রচুর, তেমনি শরীর-স্বাস্থ্য ভালো রাখতে ফলটি খুবই কার্যকর। হৃদযন্ত্র ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করা, হজমের সমস্যা দূর করা সহ অনেকগুলো শারীরিক উপকারিতা করে পেঁপে। পেঁপের গুণ ও দোষগুলো কী, সেগুলো জানি চলুন-

 

পেঁপের যতো উপকারিতা

 

খেতে অনেকটাই সুস্বাদু এই ফলের ১০০ গ্রামে ৩৯ ক্যালরি থাকে। প্রোটিন, কার্বোহাইড্রেট, আঁশ, ভিটামিন এ,বি,সি,ডি আছে পেঁপেতে। এছাড়া পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম ও অ্যালবুমিন এনজাইম থাকে পেঁপেতে। পেঁপে অনেক রোগ সারাতে কার্যকর, এটা শত শত বছর ধরেই স্বীকৃত। হজমের জন্য এই ফল খুবই উপকারি। অনেক ক্ষেত্রে পোকা মাকড়ের কামড়, অল্প পোড়ায় পরিত্রাণ পেতে পেঁপের জুস লাগালে উপকার পাওয়া যায়। বিশ্বজুড়ে কসমেটিকস তৈরিতেও পেঁপে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। এই ফল লিভার ও ব্লাড সুগার স্বাভাবিক রাখে, অন্ত্রের ক্ষতিকর উপাদান দূর করে। পেঁপে খেলে শরীর সতেজ হয় ও জীবনী শক্তি ফিরে পাওয়া যায়। পাকস্থলীর অতিরিক্তি এসিড দূর করে, তাই যারা গ্যাস্ট্রিক ও বুক জ্বালায় ভুগছেন, তাদের জন্য পেঁপে খুব উপকারি। বাড়ন্ত শিশুর জন্য পেঁপে একটি আদর্শ খাবার। পেঁপের আরো উপকারিতাগুলো জানি চলুন-

 

১) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় : জাপানে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পেঁপে খেলে এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটাও প্রমাণিত হয়েছে যে, পেঁপে গাছের মূল ও ফুল কিডনি রোগ, ব্রংকাইটিস ও জন্ডিস সারায়।

 

২) আথ্রাইটিস সারায় : বেশ কিছু গবেষণায় জানা গেছে, কাইমোপ্যাপিন নামের এনজাইম থাকায় পেঁপে ওসটিওআথ্রাইটিস ও রিউমেটয়েড রোগ সারায়।

 

৩) নারীদের রজঃস্রাব সমস্যায় : যেসব নারীর অনিয়মিত রজঃস্রাব হয়, তাদের জন্য পেঁপের জুস উপকারি। এক্ষেত্রে কাঁচা বা পাকা পেঁপে খেলেও উপকার পাওয়া যায়। যেহেতু এই ফল শরীর উত্তপ্ত করে, তাই এটি
হট ফুড’ হিসেবেও স্বীকৃত।

 

৪) কোষ্ঠকাঠিন্য দূর করতে : পেঁপেতে প্রচুর ভিটামিন ই, সি ও ফলেট থাকায় মল ত্যাগে সমস্যা বা কোষ্ঠকাঠিন্য দূর করে এই ফল। কাঁচা পেঁপে ও তার জুস হজমে সহায়তা করে। পেঁপেতে থাকা আঁশ বাওয়েল মুভমেন্ট স্বাভাবিক রাখে। এতে করে মল ত্যাগের সমস্যা দূর হয়।

 

৫) বার্ধক্যে দৃষ্টিশক্তিহীনতা দূর করে : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার যে আশঙ্কা দেখা দেয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খাওয়া জরুরি। এই ফলে থাকা বিটা ক্যারোটিন নামের অ্যান্টি অক্সিডেন্ট দৃষ্টিশক্তি ভালো রাখে।

 

৬) শরীরের যন্ত্রণা সারায় : পেঁপেতে থাকা কাইমোপ্যাপিন ও প্যাপিন এনজাইম শরীরের যন্ত্রণা সারাতে সাহায্য করে। শরীরের কোথাও পুড়ে গেলে পেঁপের নির্যাস ব্যবহার করে স্বস্তি পাবেন।

 

৭) ব্রণ সারায় পেঁপে : বয়োঃসন্ধিকালে বা মুখমণ্ডলে ময়লা জমার কারণে যে ব্রণ সৃষ্টি হয়, তা দূর করতে নিয়মিত পেঁপে খেলে আপনার ত্বক পরিষ্কার হবে। এছাড়া পেঁপের ভেতরের অংশসহ মাস্ক হিসেবে এটি মুখে ব্যবহার করলে ব্রণ দূর হয়।

 

৮) চুলের যত্নে

চুলের যত্নে পেঁপে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টক দইয়ের সঙ্গে পেপে মিশিয়ে চুলে মাখলে চুলের গোড়া শক্ত হয় ও চুল ঝলমলে হয়। ১ চামচ পেঁপের আঠা ৭/৮ চামচ পানি দিয়ে ফেটে চুলের গোড়ায় কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে উকুন মরে যায়।

৯)  ত্বকের যত্নে

পেঁপে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ ফল, তাই ত্বকের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। প্রতিদিন পাকা পেঁপের সাথে মধু ও টকদই মিশিয়ে লাগালে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।

Similar Posts

  • ঘি খেলে বাড়বে মস্তিষ্কের কর্মক্ষমতা, কমবে ওজন!

    ইংরেজিতে ঘিকে বলা হয় ক্লারিফায়েড বাটার।ঘি দুগ্ধজাত খাবার।ঘি নাম শুনলেই যেন মনটা ভরে যায়।গরম ভাতে একটু ঘি হলেই যেন পুরো ভাতটা নিমিষেই খাওয়া হয়ে যায়।ভাতের সঙ্গে ঘি মিশিয়ে খেলে শরীরে দীর্ঘক্ষণ শক্তি থাকে। ঘি এর ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশেষ কিছু খাবারের স্বাদ বাড়াতে যেমন কাচ্চি বিরিয়ানীসহ আরো অন্যান্য খাবার তৈরিতে ঘিয়ের প্রয়োজন...
  • বোম্বাই মরিচের গুনাগুন

    যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য বোম্বাই মরিচ বা নাগা মরিচ হলো অন্যতম একটি খাদ্য উপাদান। বোম্বাই মরিচের গুনাগুন বলা শুরু করলে শেষ হবেনা। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরে ‘দ্বাররক্ষী’ হিসেবে কাজ করে থাকে। প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। একই সঙ্গে বোম্বাই মরিচ বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করতে সাহায্য করে। চুলুন...
  • |

    মসলা যখন ঔষধের কাজ করে!

    লবঙ্গ একটি অতি পরিচিত একটি মসলার নাম।  রান্নার সময় অনেকে ফোঁড়নে ব্যবহার করেন। গরম মশলার সাথেও লবঙ্গ থাকে। তা রান্নার স্বাদ বাড়ায়। লবঙ্গতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে। যার ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম “লং”। আসুন জেনে নেই লবঙ্গের বিশেষ কিছু গুণ সম্পর্কে ব্যাথা নাশক  দাঁত ব্যথা…

  • |

    স্বাস্থ্যই সকল সুখের মূল

    কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে বিশ্ব জুড়ে পরিচিত ফলটিকে বাঙালিরা চেনেন আলুবোখারা হিসেবে। সারা বিশ্বে মোট দুই হাজার প্রকারের আলুবোখারা পাওয়া যায়।ছোট, লম্বাটে ফলটিতে রয়েছে মিনারেল, ভিটামিন ও আঁশ, যা একজন সুস্থ মানুষের শরীরের জন্য খুবই প্রয়োজন। বিশেষ করে আলুবোখারায় যথেষ্ট পরিমাণে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন A, B, C এবং E রয়েছে। আলু বোখারার…

  • সাত উপকারিতার কোয়েল পাখির ডিম

    কোয়েল পাখির ডিম সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এই ডিমে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে এর গুণাগুণ না জানার কারণে আমরা এই ডিম খাই না। তবে এই ডিমের রয়েছে ঔষধি গুণ।বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে কোয়েল পাখির ডিম। দেখতে সাদা ও বাদামি ছোপওয়ালা কোয়েলের ডিম মুরগীর ডিমের চেয়ে আকৃতিতে বেশ…

  • লাল চায়ের জুড়ি নেই

    সকালে ঘুম থেকে উঠে অনেকের চায়ের কাপে চুমুক না দিলে যেন দিনটাই মাটি হয়ে যায়। আবার কর্মব্যস্ত দিনেও বহু বারই চা খান! এখন থেকে শুধু লাল চা খান। কেননা, চিনি ছাড়া লাল চা খেলে আপনার চোখ থাকবে ভাল। বাড়বে দৃষ্টিশক্তিও। তাই লাল চায়ের জুড়ি নেই। এই চা কিন্তু সেই ব্রিটিশ আমলে আমাদের খাওয়া শিখিয়েছে। এক…

Leave a Reply