|

পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে।

এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই বেঁচে যান ঝামেলাটি থেকে। ভাবুন তো একবার, পরিপাটি করে সবটা সাজগোজের পর যদি সাদা-কালো পায়ের জন্যে নষ্ট হয়ে যায় সবটা কষ্ট তাহলে কেমন লাগবে? আর তাই সবসময়কার এই অতি পরিচিত পায়ের রোদেপোড়াভাবের সমস্যা থেকে বাঁচার কিছু চটজলদি ঘরোয়া উপায় জেনে নিন।

 

ঘরোয়া উপায়ে পায়ের রোদেপোড়া কালচে ভাব দূর করুন-

১. লেবুর রস

লেবুর রসে অ্যাসিড রয়েছে এবং এর ব্যবহার আপনার শুষ্ক ত্বককে আরো শুষ্ক করে তুলতে পারে। তবে খানিকটা লেবুর রসের সাথে তার ৫-৬ গুন বেশি পানি মিশিয়ে তারপর সেটাতে তুলো ভিজিয়ে যদি ভেজা তুলোটা আপনার রোদে পোড়া স্থানে লাগান তাহলে ধীরে ধীরে পোড়াভাবটা কেটে যাবে। এছাড়াও, এই মিশ্রণটিকে বরফ করেও ত্বকে ঘষতে পারেন আপনি।

২. নারকেল পানি

আপনার পায়ের চামড়া যদি কালো হয়ে গিয়ে থাকে তাহলে নারকেলের পানির চাইতে ভালো কোন প্রতিষেধক আপনার জন্যে হতেই পারেনা। এক্ষেত্রে ১০ থেকে ১৫ মিনিট আপনার পাকে নারকেলের পানি দিয়ে ম্যাসাজ করুন। গোসলের আগে কাজটি করে ফেলুন আর কিছুদিন পরপর করার চেষ্টা করুন। ভালো ফলাফল পাবেন।

৩. টমেটো

টমেটো সানস্ক্রীন হিসেবে ভালো কাজ করে। এছাড়াও বয়স আর রোদেপোড়া দাগ দূর করতেও বেশ ভালো ফলাফল দেয় এই জিনিসটি। তবে পায়ের কালচেভাব দূর করার জন্যে অনেক বেশি উপকারী টমেটো। প্রতিদিন চেষ্টা করুন সম্ভব হলে টমেটোর পেস্ট পায়ে লাগানোর। এটি পায়ের মরা কোষগুলোকে দূর করে দেবে, সেই সাথে দূর করবে আপনার পায়ের কালচে ভাবকেও।

৪. প্রোটিন প্যাক

ঘরে বসেই মসুর ডাল আর মধু দিয়ে তৈরি একটি প্যাক বানিয়ে ফেলুন আর সেটিকে লাগিয়ে নিন পায়ের কালো চামড়ার ওপর। এক্ষেত্রে মসুর ডালকে গুড়ো করে নিতে হবে আর তারপর সেটার সাথে মেশাতে হবে খানিকটা মধু। এরপর সেটিকে লাগাতে হবে পায়ে। অন্তঃত ২০ থেকে ২৫ মিনিট অব্দি পায়ে লাগিয়ে রাখুন প্যাকটি। চেষ্টা করুন সপ্তাহে কম করে হলেও তিনবার এই প্যাকটি লাগাতে। এতে করে খুব দ্রুত ফল পাবেন।

৫. পেঁপে

পাকা পেঁপে রোদে পোড়া চামড়ার জন্যে বেশ কার্যকরী। রোদে পোড়া চামড়ার ওপর খানিকটা পাকা পেঁপের পেস্ট লাগিয়ে নিন আর সেটাকে ১০ থেকে ১৫ মিনিট লাগিয়ে রাখুন। কেবল পায়ের রোদেপোড়া ভাবই নয়, রোদ থেকে জন্ম নেওয়া ভাঁজকেও দূর করে দিতে সক্ষম পেঁপের পেস্ট।

Similar Posts

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • গরমে পায়ের যত্ন

    আমাদের মধ্যে অনেকেরই আছে গরমে পায়ে অনেক সমস্যা দেখা দেয়। রোদ-বৃষ্টি, ধুলোবালির প্রভাব পায়ের উপরও বেশি পড়ে থাকে । এই গরমে ধুলোবালির কারণে পায়ের ত্বক ফেটে যায়। তাই গরমে  অবশ্যই আপনাকে রাখতে হবে পায়ের বিশেষ খেয়াল। পরিষ্কার রাখা: এই আবহাওয়ায় আপনাকে পা পরিষ্কার রাখতেই হবে। এখন বাজারে পিউমিস স্টোন বা ঝামাপাথর ব্যবহার করতে পারেন। সপ্তাহে…

  • |

    এই শীতে ত্বকের যত্নে বেসন

    রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা। তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের…

  • |

    এই শীতে চুলকে দিন বাড়তি যত্নের ছোঁয়া

    শীতের শুষ্ক আবহাওয়ার প্রভাব শুধু ত্বকেই নয় চুলের উপর ও পড়ে। চুল  হারায় তার স্বাভাবিক উজ্জ্বলতা এবং দুর্বল হয়ে ভেঙ্গে পড়ে। তাই শীত কালে ত্বকের পাশাপাশি চুলের ও নিতে হয় বিশেষ যত্ন। শীতকালে চুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খুসকি। মাথার তালুর সাদা শুষ্ক ত্বকের স্তরই হচ্ছে খুসকি। এই সময়ের আর্দ্রতাহীন আবহাওয়ার কারনে এই সমস্যা আরো বেড়ে…

  • মাজু ফলের জাদুকারী কাজ

    মাজু ফল মাজু ফল ,  এটি মূলত একটি চাইনিজ ফল । গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না । এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে । গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি । এটি ওক গাছে হয়ে থাকে । বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে । তাই চাইনিজ মার্কেটে এটি বেশি…

  • রুপ সৌন্দর্যের কথা বলে….

    ত্বকের-যত্ন   প্রাকৃতিক নানা উপাদান ও কিছু নিয়ম ত্বকের সুরক্ষাতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । শুধু মেয়েরা নয়, ছেলেরাও এই রূপচর্চা টিপস গুলো অনুসরণ করে সুফল পেতে পারেন।     ঘুম আপনি যদি অপর্যাপ্ত পরিমাণে ঘুমান তাহলে আপনার ত্বক ফ্যাকাসে, নিস্তেজ এবং শুষ্ক দেখাবে । তাই আপনাকে প্রতি রাতে অবশ্যই কমপক্ষে সাত থেকে আট…