|

এই শীতে ত্বকের যত্নে বেসন

রান্না ঘরের থাকা খাবারের উপাদানের মধ্যে বেসন খুবই পরিচিত। তবে খাবারের পাশাপাশি রূপচর্চার ক্ষেত্রেও এর রয়েছে দারুণ কার্যকরী গুণাগুণ। প্রাকৃতিক উপাদান হওয়ায় এর নেই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া। চলুন জেনে নেয়া যাক রূপচর্চায় বেসনের উপকারিতা।

তৈলাক্ত ত্বকে ব্রণের প্রকোপ দেখা যায় বেশি। এছাড়া ধুলাবালি জমে লোমকূপ আটকে সৃষ্টি হয় ব্ল্যাকহেডস। তাই তেলতেলে ত্বকের চাই নিয়মিত যত্ন। বেসনের ফেসপ্যাক ব্যবহার করতে পারেন ত্বকের তেলতেলে ভাব কমানোর জন্য।

                                                

বেসন ও চিনি
ত্বকের মরা চামড়া দূর করতে কার্যকর এই ফেসপ্যাক। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ মোটা দানার চিনি মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান মিশ্রণটি। ৫ থেকে ৮ মিনিট ম্যাসাজ করার পর পানি দিয়ে ধুয়ে ফেল

 

 টমেটো ও বেসন
একটি মাঝারি সাইজের টমেটো চটকে পেস্ট করে নিন। পরিমাণ মতো বেসন মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

                                                    

দই ও বেসন

৩ টেবিল চামচ টক দই ফেটিয়ে নিন ভালো করে। ২ টেবিল চামচ বেসন মিশিয়ে আবার ফেটান। মসৃণ পেস্ট তৈরি হলে পরিষ্কার ত্বকে লাগান। ২০ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার কিংবা দুইবার ব্যবহার করতে পারেন।

 

বেসন ও হলুদ
১ চা চামচ হলুদ গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ বেসন মেশান। প্রয়োজন মতো পানি মিশিয়ে তৈরি করুন পেস্ট। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

 

ঘরে বসে ক্যামিকেল মুক্ত অর্গানিক বেসন পেতে এখন ই ক্লিক করুন

অথবা কল করুন – 01752805798 এই নম্বরে

Similar Posts

  • ব্রণ দূর করার উপায়

    একটি নারীর  কাছে আতঙ্কের আরেক নাম ব্রণ। কারণ ব্রণ পুরো মুখের সৌন্দর্য টাই নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায় শারীরিক সমস্যার কারণে মুখে ব্রণ হয়েই থাকে। ব্রণ সারানোর জন্য  অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। তবে তা দূর করারও অনেক উপায় রয়েছে।  বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • ত্বকের যত্নে গাজরের ফেসপ্যাক

    গাজরে রয়েছে প্রচুর পরিমানে পুষ্টিগুণ যা আমাদের শরীর ও ত্বক জন্য খুবই  বেশি উপকারী। আমরা অনেকেই জানি গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, যা অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের শরিরে । গাজরে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-এ ব্রণ হওয়া এবং চামড়া ঝুলে পড়া রোধ করে ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতে বহু গুন  সাহায্য করে ।…

  • রুপচর্চা টিপস; যা আপনাকে বলেনি কেউ!

    যে কোন পার্টিতে যাবার পূর্বে অনেকেই দুশ্চিন্তায় থাকে যে, তার মেকআপ থেকে শুরু করে চুলের সেট আপ পর্যন্ত সব ঠিক আছে কিনা? পার্টিতে যাবার পরও চিন্তা করা লাগে, চোখের আইলায়নার লেপে যায়নি তো! তাই আপনাদের সাথে আজ কিছু মজাদার রূপচর্চা নিয়ে কথা বলব। যা আপনাদের ভীতি দূর করবে। আর আশ্চর্য সব তথ্য জেনে আপনারাও খুশি…

  • |

    পায়ের রোদে পোড়া দাগ নিয়ে ঝামেলা?

    রোদে কম-বেশি সবাইকেই ঘুরতে হয়। আর রোদে টই টই করে এই ঘোরাফেরার ফলাফল হিসেবে কিছুদিন পর পাওয়া যায় একই পায়ের দুরকম রঙ। খানিকটা সাদা, খানিকটা রোদে পোড়া, কালচে। এমনিতে এই সমস্যাটিতে ছেলে-মেয়ে সবাইকেই ভুগতে হলেও নারীদের ক্ষেত্রে নানারকম জুতো ব্যবহারের ফলে পুড়ে যাওয়া চামড়ার আধিক্য বেশি দেখা যায়। অন্যদিকে বুট বা শু পড়ায় ছেলেরা প্রায়ই…

  • |

    খুশকি সমস্যায় ভুগছেন ?

    রুপ চর্চার দিকে খেয়াল রাখতে গিয়ে অনেকেই চুলের কথা ভুলে যাই। আর এতে অবহেলা অযত্নে চুলে খুশকি জন্মায়। যে কোন পার্টিতে খুশকি আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে। তাই জানতে হবে খুশকির হাত থেকে প্রিয় চুল বাঁচানোর উপায়। কেন হয় খুশকি : অনেকেই ভাবেন শীতকালেই চুলে খুশকি হয়। তাই খুশকি নিয়ে ও অনেকের ভাবনা শেষ নেই।…