|

গরমে ছেলেদের ত্বকের যত্ন

অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়।

এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-

 

যেভাবে করবেনঃ 

  •  প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।
  • সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা ভালো মানের সাবান দিয়ে মুখ ধুয়ে নিন।
  •  বেসন বা মসুর ডাল বাটাও হতে পারে মুখ ধোয়ার উপকরণ।
  •  আবার বেবিসোপ, ডাভ, নিভিয়া, নিউট্রোজেনো সোপ দিয়েও মুখ ধুতে পারেন।

পারফেক্ট শেভিংঃ

  •  যাদের মুখে ব্রণ রয়েছে তাদের শেভ করে ফেলা উচিত।
  • শেভ করলে আবার ত্বক শুষ্ক হয়। তাই শেভের আগে গরম পানির ভাপ নিতে হবে। অথবা একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মুখের ওপর ধরে রাখুন।
  •  ব্লেড সব সময় একদিকে চালাবেন।
  •  শেভের পর অবশ্যই আফটার শেভ লোশন লাগাতে হবে। তা যেন নন-অ্যালকোহলিক হয়।

ময়েশ্চারাইজিংঃ

  •  শেভের ফলে মুখের আর্দ্রতা চলে যায়। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
  • ল্যাভেন্ডার অয়েল, স্যাগি, মিন্ট, টি ট্রি তেল স্কিন টোনার হিসেবে লাগাবেন।
  • বাইরে রোদে যাওয়ার আগে নূ্যনতম পিএইচপি ১৫ আছে এমন সানক্রিম লাগিয়ে বেরুবেন।

যা যা করবেনঃ

  • সম্ভব হলে ঘণ্টায় একবার মুখে পানির ঝাপটা দিন।
  •  বাসায় শেভ করার চেষ্টা করুন।
  • ব্লক হেডস উঠাতে স্ক্র্যাব ব্যবহার করুন।
  • ব্রণ হলে খোঁটাখুঁটি করবেন না।
  •  ভাজাপোড়া বেশি খাবেন না।
  • অ্যালকোহল ও সিগারেটের অভ্যাস থাকলে পরিত্যাগ করা উচিত।
  •  বাসায় সপ্তাহে দুই দিন মাস্ক বা উপটান লাগাতে পারেন।
  •  মুখে কোনো প্রসাধন ব্যবহারের ফলে যদি ব্রণ দেখা দেয় তবে তা ব্যবহার করবেন না।

Similar Posts

  • ভাতের মাড় দিয়ে রূপচর্চা

    ভাতের মাড় দিয়ে রূপচর্চা মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও…

  • প্রাকৃতিক উপায়ে রুপচর্চা

    ১। মধুঃ মধু খুবই একটি গুরুত্বপূর্ণ পদার্থ। আপনি দৈনিক মধু ও লেবুর রস একসাথে মিশ্রিত করে ঠোটে লাগালে ঠোটের কালচে দাগ দূর হবে। ২। শশাঃ শশা খাওয়া যেমন উপকারী তেমন রুপচর্চাতেও দারুন উপকারী। দৈনিক শশার রস মুখে মাখলে মুখের উজ্জলতা বৃদ্ধি পাবে। ৩। আলুঃ আলু একটি পরিচিত ও প্রতিদিনের খাবার। সেই আলুকে বেটে চোখের নিচে লাগালে চোখের কালো দাগ চলে যাবে।…

  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • ঘরে বসে মেকআপ করার পদ্ধতি

    আমরা সকলেই নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই আর বিশেষ করে মেয়েরা। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিজেদেরকে পরিপাটি হয়ে থাকতে হয়। আর আমাদের এই পরিপাটি হয়ে থাকার জন্য কিছু প্রসাধনী সামগ্রী ব্যবহার করে করতে হয় যা হচ্ছে মেকআপ । যা আমাদেরকে বাহ্যিকভাবে আরো সুন্দর করে তোলে। মেকআপ কিভাবে করে? এটা নিয়ে আপনাদের মধ্য অনেক দ্বিধা কাজ…

  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…