মটর পোলাও

উপকরণ: মটরশুঁটি দেড় কাপ, পোলাওয়ের চাল ৪ কাপ, আদা, বাটা ২ চা চামচ, টকদই (ইচ্ছা) কোয়াটার্স কাপ, দারুচিনি ২ সেমি ২ টুকরা, এলাচ ৪টি, ঘি আধা কাপ, গরম পানি ৭ কাপ, লবণ স্বাদ অনুযায়ী।

 

 

প্রণালী: ঘিয়ে আদা, দারুচিনি ও এলাচ দিয়ে নেড়ে গরম পানি দিন। পানি ফুটে উঠলে চাল ও লবণ দিয়ে নাড়ুন। ফুটে উঠলে মটরশুঁটি ও দই দিন (মটরশুঁটি খুব কচি হলে ১০ মিনিট পর দেবেন)। নেড়ে ঢাকনা দিন। মৃদু আঁচে ২০-২২ মিনিট ফুটান (ঢাকনা খুলবেন না)। চুলা থেকে নামিয়ে রাখুন। ১৫/২০ মিনিট পর ঢাকনা খুলবেন।

Similar Posts

  • হাঁসের আখনি পোলাও

    উপকরণ: ক. মাংস রান্না: হাড়সহ হাঁসের মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টক দই ৩ টেবিল-চামচ, কাঁচা মরিচবাটা ১ চা-চামচ, আস্ত কাঁচা মরিচ ৬-৭টি, পেঁয়াজ কুচি ১ কাপ, গরম মসলার গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ১ কাপ, পানি (গরম) ১ কাপ। খ. পোলাওয়ের জন্য: চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ…

  • মটরশুঁটির পোলাও

    যা লাগবে বাসমতি চাল-৫০০ গ্রাম, মটরশুটি-৫০০ গ্রাম, ধনেপাতা-১ আঁটি, কাঁচামরিচ-৪টি, পাতিলেবুর রস-২ টেবিল চামচ, নারকেল বাটা ১ কাপ, কাজুবাদাম বাটা-১০০ গ্রাম, কিসমিস বাটা-১ টেবিল চামচ, দুধ-আধা কাপ, আদা বাটা-১ চা চামচ, পেঁয়াজ-২টি কুচানো, তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো-১ চা চামচ, ছোট এলাচ-৪টি, লবণ ও ঘি-আন্দাজমতো, ঘি-৫০ গ্রাম।   যেভাবে করবেন চাল ধুয়ে পানি ঝরিয়ে একটি ছড়ানো পাত্রে…

  • রুই পোলাও

    যা লাগবে : বাসমতি চাল-২ কাপ, রুই মাছ- ৩০০ গ্রাম, ঘি-১২৫ গ্রাম, আস্ত গরম মসলা-এলাচ, দারুচিনি-লবঙ্গ (৩টি করে) তেজপাতা-৪টি, জায়ফল গুঁড়ো আধা চা চামচ, চিনি ১চা চামচ, আদা বাটা, ১ চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, খুব ছোট গোল মরিচ ৪টি, হলুদ আধা চা চামচ।   যেভাবে করবেন : মাছ ছোট ছোট টুকরো করে…

  • সাবু দানার পোলাও

    সাবু দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এছাড়াও সাবু দানাতে থাকে আয়রন, ক্যালসিয়াম ও ভিটামিন বি। সাবু দানার  পায়েস আমরা  কমবেশি সকলেই খেয়েছি ।  তবে সাবু দানার  পোলাওয়ের স্বাদ নিশ্চয়ই অনেকেই জানিনা কেমন হয় । শুনতে পোলাও হলেও এই হালকা সুস্বাদু খাবারটি কিন্তু খুব উপকারি শরীরের জন্য । তবে দেরি কেন  চলুন  জেনে নেয়া যাক সাবুর…

  • আম পোলাও

    উপকরণ: বাসমতী চাল ২ কাপ, ঘি ৫ চামচ, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, লবঙ্গ ৪টি, পেঁয়াজ কুচি আধা কাপ, আম খোসা ছাড়িয়ে চটকে নেওয়া ১ কাপ, পাকা ও কিছুটা শক্ত আমের টুকরা ১ কাপ, মরিচ ৪টি, লবণ স্বাদমতো, কালিজিরা ভাজা সাজানোর জন্য।     প্রণালি: চাল ধুয়ে তিন কাপ পানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। কড়াইয়ে…

  • কাশ্মীরি পোলাও

    উপকরণ : পোলাওর চাল এক কেজি, ঘি এক কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাজুবাদাম আধা কাপ, গাজর (ছোট ছোট কিউব করে কাটা) আধা কাপ, পেস্তা আধা কাপ, দারুচিনি চার টুকরা, এলাচ ছয়টি, কিশমিশ সিকি কাপ, কাঠবাদাম আধা কাপ, জাফরান আধা চা-চামচ, গোলাপজল এক টেবিল-চামচ, লেবুর রস দুই টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, পেস্তা-আমন্ড-কাজু বাটা দুই টেবিল-চামচ,…