মুরগি আর সবজির স্যুপ

উপকরণঃ
১। মুরগির মাংস ২ টুকরো (হাড়ছাড়া)
২। পানি ১ লিটার
৩। গাজর সেদ্ধ ২০ গ্রাম
৪। ফুলকপি সেদ্ধ ২০ গ্রাম
৫। বাঁধাকপি সেদ্ধ ২০ গ্রাম
৬। মাশরুম সেদ্ধ ২০ গ্রাম
৭। পেঁপে সেদ্ধ ২০ গ্রাম
৮। টমেটো সস ২ টেবিল চামচ
৯। ডিম ১টি
১০। দুধ ১ কাপ
১১। পেঁয়াজকুচি (বড়) ১টি
১২। সাদা গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ
১৩। আদা ২-৩ টুকরো (পাতলা করে কাটা)
১৪। কাঁচামরিচ ৪-৫টি (বিচি ছাড়া)
১৫। লবণ স্বাদমতো
১৬। চিনি ১ চা-চামচ
১৭। কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ (উঁচু)

 

মুরগির স্টক তৈরিঃ
এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করুন। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিলেই হয়ে যাবে মুরগির স্টক।

প্রণালীঃ ১ লিটার পানিতে মুরগির মাংস, পেঁয়াজ ও আদা দিয়ে সেদ্ধ করে স্যুপ তৈরি করুন। মাংস সেদ্ধ হলে শিলপাটায় মিহি করে বেটে স্যুপের মধ্যে ভালো করে মিশিয়ে ফুটতে দিতে হবে। কর্নফ্লাওয়ার ও ডিম ছাড়া সব উপকরণ দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিন। ডিম ভালো করে ফেটে আস্তে আস্তে মিশিয়ে দিয়ে নাড়তে থাকুন। স্যুপ ঘন হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • হল্যান্ডেইজ স্যুপ

    উপকরণ: মুরগির স্টক ৮ কাপ, ডিম ২টি, ঘন দুধ ১ কাপ, সাদা গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, ময়দা ২ টেবিল চামচ, মাখন ২ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গাজরকুচি আধা কাপ, স্বাদলবণ আধা চা-চামচ, ক্ষীরা আধা কাপ, মটরশুঁটি সিকি কাপ, চায়নিজ ক্যাবেজ আধা কাপ।   প্রণালি: গাজর ও মটরশুঁটি লবণ পানিতে আধা সেদ্ধ…

  • ডিমের স্যুপ

    উপকরণ : চিকেন সেদ্ধ করা পানি ৮ কাপ, ডাঁটা শাক কুচি ৩০০ গ্রাম, ডিম ফেটানো ২টি, তেল ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, সয়াসস্ অল্প একটু, গোলমরিচ গুঁড়ো ১ চিমটি, খাওয়ার সোডা ১ চিমটি।     প্রণালী : পানি ফুটিয়ে এতে তেল ও শাক যোগ করুন। মিশ্রণটি আবারও ফুটতে শুরু করলে অবশিষ্ট উপকরণগুলো ঢেলে দিয়ে…

  • প্রন স্যুপ

    উপকরণ : প্রন আধা কাপ, পানি ৪ কাপ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, চিনি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, সস্ ২ টেবিল চামচ।     যেভাবে তৈরি করবেন : প্রন লেজসহ ধুয়ে নিন। এবার পাত্রে তেল দিন। তেল গরম হলে প্রন দিন। প্রন ভাজা হলে পানি দিন। এবার টেস্টিং সল্ট, চিনি, সস্,…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…

  • মিক্সড ভেজিটেবল স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, সবজি ৩/৪ কাপ, মুরগির মাংস অথবা চিংড়ি মাছ আধা কাপ, লবণ পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ টেবিল…

  • চিকেন নুডুলস স্যুপ

    উপকরণ : মাখন ২ টেবিল চামচ, গাজর ১ কাপ, আধা কাপ পেঁয়াজ, দারুচিনি ১ টুকরো, ছোট ছোট টুকরো করা মাংস, মাংসের স্টক ৪ কাপ, সয়াসস ১ চা চামচ, রসুন কুচি ১/২ চা চামচ, গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, সিদ্ধ এগ নুডুলস এক কাপ, লবণ…