|

মূলা আর গরু এক সাথে ভাবাই যাই না

গরুর মাংসের সাথে মূলা

মূলাতে অনেকেই হয়ত নাক সিটকান। তবে এর পুষ্টিগুণের কথা জানলে মূলার প্রতি আপনার আগ্রহ হয়ত খানিকটা বেড়েই যাবে। মূলা সবজিটি সম্ভবত এশিয়াতে বেশি জনপ্রিয়। এশিয়াতে অনেকেই মূলা ভেজে খাওয়া থেকে শুরু করে সালাদ এবং নানাভাবে রান্না করে খায়। মূলাশাক আমাদের দেশেও জনপ্রিয়। সালাদে, মাছ কিংবা মাংস রান্নাতেও মূলা প্রিয় সবজি। 

উপকরণঃ

  • গরুর মাংস – ১ কেজি
  • মূলা – ৫০০ গ্রাম (গোল গোল ১ ইঞ্চি টুকরা করে কাটা )
  • রসুন – দেড় টেবিল চামচ
  • আদা বাটা – ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া – ১ চা চামচ
  • ধনে গুঁড়া – ১ চা চামচ
  • মরিচ গুঁড়া – ১ চা চামচ
  • হলুদ গুঁড়া – ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া – সামান্য (দেড় চা চামচের কম )
  • গরম মসলা বাটা – ১/২ চা চামচ
  • তেজপাতা – ২ টা
  • পেঁয়াজ বেরেস্তা – ২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা – ১ কাপ
  • জয়ত্রী ও জায়ফল বাটা – সামান্য (দেড় চা চামচ থেকে কম )
  • পাঁচফোঁড়ন গুঁড়া – ১/২ চা চামচ
  • লবণ – পরিমাণমতো
  • তেল – ১ কাপ
  • টালা জিরার গুঁড়া – ১/২ চা চামচের কম
  • ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
  • চিনি – ১ চিমটি

প্রস্তুত প্রণালীঃ

  • কড়াইতে তেল গরম করে হাড়সহ গরুর মাংস ঢেলে দিয়ে নাড়ুন।
  • মাংসে তেল মিশে গেলে আদা ও রসুন বাটা দিয়ে আরো ১০/১৫ মিনিট ধরে নেড়ে-নেড়ে কষাতে থাকুন।
  • এবার জ্বাল কমিয়ে দিয়ে সব মসলা এবং লবণ দিয়ে দিন। নাড়তে থাকুন, ভালোভাবে কষানো হলে হাঁড় সিদ্ধ হওয়ার জন্য এবার পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।
  • রান্না হতে থাক, মাঝে মাঝে ঢাকনা তুলে দেখুন এবং নেড়ে দিন। হাঁড় সিদ্ধ হয়ে আসলে মূলার টুকরাগুলো দিয়ে ঢেকে মুদু আঁচে রাখুন (ঝোল শুকিয়ে আসলে আরেটু পানি দিতে পারেন)।
  • মাংস ও মূলা সিদ্ধ হয়ে আসলে ১ চিমটি চিনি দিন। ঝোল মাখা মাখা হয়ে আসলে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে রাখুন। বেরেস্তা ও টালা জিরার গুঁড়া ছড়িয়ে  দিয়ে মাংস গরম গরম পরিবেশন করুন।
  • গরম ভাতের সাথেই এই মাংস রান্নাটা বেশি ভাল লাগবে এবং সাথে যদি থাকে আলুবোখারার আচার তা হলে তো কথাই নেই।

ঘরে তৈরি চুইঝাল স্পেশাল আলুবোখারার আচার অর্ডার করতে ক্লিক করুন এই লিংকে- https://chuijhal.com/product/alubokharar-achar-250ml/

২৫০ মিলি জার- ২৪০ টাকা

৫০০ মিলি জার ৪৮০ টাকা

অর্ডার করার জন্য কল করুন- 01752805798

আপনার রান্না ঘরের নিত্যদিনের সাথি-

Chuijhal.com ধন্যবাদ

Similar Posts

  • |

    চাপলি কাবাব

    উপকরণ : ৭০০ গ্রাম গরুর মাংসের কিমা, ৩ টি ডিম (বিট করা), ২ টি বড় পেয়াজকুচি, আধাকাপ ধনিয়া পাতা কুচি, ১ টেবিল চামচ রসুনবাটা, ১ চা চামচ আদাবাটা, ২ টেবিল চামচ তেল, ১-২ টি টমেটো কুচি, ২-১ চা চামচ লবন, ১ চা চামচ মরিচ গুড়ো, আধা চা চামচ গরম মসলা, ১ চা চামচ জিরা গুড়া,…

  • |

    মাংস-খিচুড়ি

    উপকরণ: গরুর মাংস ১ কেজি, এলাচ ৪টি, বুটের ডাল ৩০০ গ্রাম, দারচিনি ৫-৬ টুকরা, পোলাওর চাল ৫০০ গ্রাম, জায়ফল-জয়ত্রি আধা চা-চামচ, সরষের তেল ১ কাপ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ ৫-৬টি, টক দই আধা কাপ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬টি, জিরাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি ১…

  • |

    মজাদার স্পেশাল চিলি চিকেন

    এই সময়ে মুরগি সবার পছন্দের একটি খাবার। ছোট বড় সবাই মুরগি খেতে পছন্দ করেন। বাচ্চাদের তো মুরগি ছাড়া চলেই না। তবে রোজ রোজ তো একি খাবার ভালো লাগে না। তাই রান্নায় আনুন ভিন্নতা। আজ আমরা দেখব স্পেশাল চিলি চিকেন। আসুন দেখে নেয়া যাক রেসিপিটি- উপকরণ ঃ মুরগির মাংস – ১টি মুরগি, সাদা গোলমরিচ- কোয়ার্টার চা চামচ, …

  • |

    তেলাপিয়া মাছের ফিশ অ্যান্ড চিপস রেসিপি

    “ফিশ অ্যান্ড চিপস” খাবারটি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক রেস্তরাঁই পরিবেশন করে থাকে পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় এই খাবারটি। ঘরে বসেই ফিশ অ্যান্ড চিপসের মজা নিতে চান? তাহলে রেসিপি টি শিখে নিন ।ফ্রাইড ফিশ তৈরির রেসিপি আর পরিবেশন করুন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই বা ঘরে তৈরি আলুর চিপসের সাথে। উপকরণঃ  তেলাপিয়া মাছের ফিলে ভাজার…

  • তুলতুলে গরম চিতই পিঠার রেসিপি

    এখন শীত কাল । শীত কালে বিভিন্ন পিঠা পুলি খাওয়ার ধুম পড়ে  যায় সবার  ঘরে ঘরে। বিভিন্ন ধরনের  ভর্তা আর  মাংসের ঝোলের সাথে  নরম নরম  গরম চিতই পিঠা সবার একটু বেশিই পছন্দ। আর এখন  তো শহরের অলিতে গলিতে দেখা যায় বিভিন্ন  পিঠার দোকান। দোকান গুলতে হরেক রকমের ভর্তা সাথে পিঠা বিক্রি করে থাকে। কিন্ত বাইরে…

  • বিকালের নাস্তায় চিলি পটেটো

    অনেকের প্রিয় একটি সবজি। শিশুরাও আলু খেতে বেশ পছন্দ করে। আলু দিয়ে তরকারি রান্না ছাড়াও তৈরি করা যায় বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। তেমনি একটি খাবার হল চিলি পটেটো। বিকালের নাস্তায় বা চায়ের আড্ডায় খেতে পারেন চিলি পটেটো। সহজেই তৈরি করা যায় এবং খেতে সুস্বাদু বলে অনেকেই পছন্দ করেন এ খাবারটি। উপকরণ আলু, লবণ, কর্ণ ফ্লাওয়ার,…