যাদের-যখন মাস্ক ব্যবহার করতেই হবে

করোনার গ্রাস থেকে বিশ্ব এখনো মুক্তি পায়নি। কেউ জানিনা কবে নাগাদ পাওয়া যাবে নির্মল বাতাসে মাস্ক ছাড়া মন ভরে শ্বাস নেওয়ার স্বাধীনতা।

 

২০২০-এর একটাই প্রত্যাশা সবার, তা হচ্ছে করোনা থেকে নিরাপদে থাকা। আর এজন্য সবাই মাস্ক ব্যবহার করছি। বিশেষজ্ঞদের পরামর্শ ও সরকারের পক্ষ থেকেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। বাড়ির বাইরে বের হলে অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। তারপরও আজকাল রাস্তায় অনেককেই দেখা যায় মাস্ক ছাড়াই বাইরে যেতে।

অথচ মাস্ক ব্যবহার না করলে হতে পারে জেল-জরিমানার শাস্তি। আবারও জেনে নিন, যাদের-যখন মাস্ক ব্যবহার করতেই হবে:

সরকারি এক পরিপত্রে উল্লেখ করা হয়েছে-

সরকারি ও বেসরকারি হাসপাতালসহ সব স্বাস্থ্যসেবা কেন্দ্রে আগত সেবা গ্রহিতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও গীর্জাসহ সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট পরিচালনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

শপিংমল, বিপণিবিতান ও দোকানের ক্রেতা-বিক্রেতারা আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার করবেন। স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট ব্যবস্থাপনা কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

হাট-বাজারে ক্রেতা-বিক্রেতারা মাস্ক ব্যবহার করবেন। মাস্ক পরিধান ব্যতীত ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করবে না। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বিষয়টি নিশ্চিত করবেন।

গণপরিবহনের (সড়ক, নৌ, রেল ও আকাশপথ) চালক, চালকের সহকারী ও যাত্রীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। গণপরিবহনে ওঠার আগে যাত্রীদের মাস্ক ব্যবহার করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মালিক সমিতি বিষয়টি নিশ্চিত করবেন।

গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা বিষয়টি নিশ্চিত করবেন।

হকার, রিকশা ও ভ্যানচালকসহ সব পথচারীর মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। বিষয়টি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করবেন।

হোটেল ও রেস্টুরেন্টে কর্মরত ব্যক্তি এবং জনসমাবেশ চলাকালীন আবশ্যিকভাবে মাস্ক পরিধান করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি নিশ্চিত করবে।

সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান নিশ্চিত করবেন।

এছাড়াও বাড়িতে করোনা উপসর্গসহ কোনো রোগী থাকলে পরিবারের সুস্থ সদস্যরা মাস্ক ব্যবহার করবেন।

এবার জেনে নিন মাস্ক কেন মাস্ট? কারণ, মাস্ক করোনার জীবাণু আমাদের শরীরে ঢুকতে বাধা দেয়। মহামারি করোনার গ্রাস থেকে আমাদের জীবন নিরাপদে রাখতে সাহায্য করে।

 

Similar Posts

  • ছোট মাছ খাওয়ার উপকারিতা

    আমাদের দেশে ছোট মাছ বা গুঁড়া মাছ বেশ জনপ্রিয় সকলের কাছে । ছোট মাছ আকারে ছোট হলেও পুষ্টিতে ছোট নয়। পুষ্টিগুণের দিক থেকে বিচার করলে দেখা যায়, বড়, মাঝারি বা ছোট মাছে কোনো তফাৎ নেই।  আমাদের দেশে নানা ধরনের ছোট মাছ পাওয়া যায়। পুঁটি, ট্যাংরা, মলা, ঢেলা, কাচকি, ফলি ইত্যাদি মাছ  সবার কাছেই জনপ্রিয়। অনেক…

  • কাঁচা পেপের যত গুন

    স্থানীয় একটি জনপ্রিয় ফল পেঁপে। এটি সবজি হিসেবেও বহুল ব্যবহৃত হয়। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী। কারণ এটি মহিলাদের যেকোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। শুধু পেটের সমস্যায় নয়, আরো অনেক নানাবিধ স্বাস্থ্য সমস্যায় এই ফলের উপকারিতা অনেক।অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি…

  • |

    নির্ভেজাল পণ্যের নিশ্চয়তা

    চুইঝাল একটি পারিবারিক উদ্যোগ। এর প্রতিটি পন্যের পেছনে ছিল নিজের স্বার্থ। আমার পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই চুইঝাল নিয়ে পথচলা শুরু হয়। এর পর ধিরে ধিরে এর পরিধি বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় এবার ৫০০ পরিবারের সুস্বাস্থের স্বার্থে কাজ করছি।   আমারা সিদ্ধান্ত নিয়েছি। ৫০০ পরিবার কে প্রাথমিক ভাবে আমাদের খাঁটি এবং প্রাকৃতিক পন্যে পৌঁছে দিব।…

  • |

    গর্ভাবস্থায় সহবাস কি নিরাপদ?

    বেশিরভাগ গর্ভবতী নারীর মনে প্রশ্ন থাকে “অন্তঃসত্বা অবস্থায় কি সেক্স করা যায়?” । যদি আপনার গর্ভকালীন সময় স্বাভাবিক ভাবে চলমান থাকে তাহলে আপনি সন্তান গর্ভে থাকা অবস্থায়ও সহবাস করতে পারেন এবং আপনার স্বামী যতদিন পর্যন্ত মানসিক বাঁধায় না থাকেন ততদিন বিশেষ পদ্ধতি অবলম্বন করে শাররীক মিলন করতে পারেন। যাই হোক, অনেকগুলো কারণ আছে যার ফলে…

  • মশা তাড়ানোর উপায়

    মশা এক যন্ত্রণাদায়ক পতঙ্গের নাম। বিরক্তিকর উপদ্রবের পাশাপাশি মশা  রোগজীবাণু সংক্রামণ করে। মশা অনেক সময় মানুষের মৃত্যুর কারণ হতে পারে। মশার মাধ্যমে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাস প্রভৃতি মারাত্মক রোগ হয়ে থাকে। স্প্রে, কয়েল, অ্যারোসল কোন কিছুতেই মশা অনেক সময়  তাড়ানো সহজ না । আবার এসব দিয়ে মশা তাড়ালেও আমাদের স্বাস্থ্য এতে…

  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...

Leave a Reply