রূপচর্চায় বিটরুট

রূপচর্চায় বিটরুটের ব্যবহার

নিজেকে সুন্দর দেখাতে চান না এমন মানুষ খুব কমই আছেন। তাইতো কমবেশি সবাই রূপচর্চা করে থাকেন ।আর  এক্ষেত্রে পুরুষদের চাইতে নারীদের সংখ্যাই বেশি। নারীরা রূপচর্চায় নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন । বিশেষ করে মেয়েদের ত্বক ও চুলের নানা সমস্যা লেগেই থাকে।তবে ঘরোয়া উপকরণ দিয়েও সৌন্দর্যচর্চা করা সম্ভব। কখনও ডার্ক সার্কেল, কখনো বা ঠোঁটের কালচে ভাব বা চুল ঝরে পড়া তীব্র সমস্যা। এ সকল রূপচর্চায় সমস্যার সমাধান হতে পারে বিটরুট দিয়ে।

 চলুন জেনে নেই রূপচর্চায় বিটরুটের ব্যবহার: 

১) উজ্জ্বল ত্বক পেতে

বিটরুট টুকরো করে কেটে বা পেস্ট করে  মুখে এবং ঘাড়ে আস্তে আস্তে ম্যাসেজ করে  লাগান। ১০- ১৫ মিনিট অপেক্ষার পর পানি দিয়ে ভালো করে  ধুয়ে ফেলুন। নিয়মিত এভাবে ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও গোলাপি।

 

রূপচর্চায় বিটরুট
 

২) ডার্ক সার্কেল দূর করতে

বিটরুটের রসের সাথে  মধু এবং দুধ মেশান।তারপর যা করবেন  কটন বাড দিয়ে মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে নিন। এভাবে ১০-১৫  মিনিট অপেক্ষা করার  পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

৩) ঠোঁটের কালচে ভাব দূর করতে

বিটরুট পেস্ট করে তার রস ঠোঁটে লাগিয়ে নিন। চাইলে পেস্ট করা বিটরুটের সাথে  চিনি মিশিয়ে ঠোঁটে হালকা ভাবে ম্যাসেজ করুন । এতে করে  মরা কোষ দূর হবে এবং ঠোঁট হবে কোমল ওঁ গোলাপি ।

 

৪) চুল পড়া প্রতিরোধ করে

যাদের চুল প্রচুর পরিমানে পড়ছে তারা বিটরুটের রস চুলের গোড়া পর্যন্ত লাগিয়ে ১৫-২০  অপেক্ষা করে ধুয়ে ফেলুন । হেয়ার মাস্কের জন্য চাইলে  রসের সাথে কফি মিশিয়ে ব্যবহার করুন। এটি কন্ডিশনার হিসেবেও ভালো কাজ করে থাকে ।

 

৪) মসৃণ ত্বক পেতে

বিটরুট ব্লেন্ড করে পেস্টের সাথে  দুই চামচ দই এবং ১ চা চামচ  আলমন্ড অয়েল মেশান। মিশ্রণটি মুখ এবং শরীরে ম্যাসাজ করে নিন। ১০-১৫  মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

 

৫) বলিরেখা প্রতিরোধে

বিটরুট পেস্ট করে তার রসের সাথে  মধু এবং দুধ মেশান। এই মাস্কটি সারা মুখে পাতলা করে লাগিয়ে নিন। চাইলে সপ্তাহে ২/৩ দিন  এই মাস্ক ব্যবহার করতে পারেন। এটি বলিরেখা প্রতিরোধে করতে সাহায্য করে ।

 

৬) খুশকি তাড়াতে

যারা বহু দিন ধরে খুশকির  সমস্যায় ভুগছেন তারা সামান্য ভিনেগার অথবা নিমের পানি বিটরুটের রসে মেশান। মাথায় লাগানোর কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।  ব্যস  খুশকি দূর আর  চুল হয়ে উঠবে  মসৃণ এবং ঝরঝরে।

 

রূপচর্চায় বিটরুট
 

৭) ব্রণ দূর করতে

বিটরুটের রসের সাথে সমপরিমাণ টমেটোর রস মেশান। এবার এই মিশ্রণটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে থাকুন । এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে সাহায্য  করে।

 

৮ ) চুলে প্রাকৃতিক রঙ

যারা চুল কালার করতে চান কিন্তু চুল নষ্ট হয়ে যাবে বলে পারছেন না তারা চুলে প্রাকৃতিক রঙের আভা আনতে চাইলে এক কাপ গাজরের রসের সাথে  আধা কাপ বিটরুটের রস মিশিয়ে চুলে লাগিয়ে নিন।এবার  দেড় থেকে দুই ঘন্টা  অপেক্ষা করার পর  চুল ধুয়ে ফেলুন ।ব্যস চুলে প্রাকৃতিক রঙ চলে আসবে ।

 

 

Similar Posts

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

  • ব্রণের চিকিৎসায় জয়ফল

    জয়ফলের বোটানিকাল নাম মাইরেস্টিকা ফ্রেগরেন্স (Myristica fragrans)। আর জয়ত্রির ইংরেজি নাম (Nutmeg)পরিচিত। জয়ফল বৃক্ষ জাতীয় চিরচহরিত গাছ। জয়ফলের গাছে রসালো খোসাযুক্ত ফল হয়।জয়ফলের খোসা ছাড়ালে দেখা যায় রক্তবর্ণ পাপড়ির মত আবরণযুক্ত গোলাকার একটি বীজ যা আমরা জয়ফল নামে জানি। জয়ফলের আদি বাসস্থান হচ্ছে ইন্দোনেশিয়া।   আমরা যে রোস্ট, কোরমা, বিরিয়ানি, কাবাব ইত্যাদি খাবারে জিভে পানি …

  • শীতে ত্বকের যত্নে মধু

    বহু কাল  থেকেই মধুর গুণাগুণ বা উপকারিতা  প্রত্যেকের মুখে মুখে শুনে এসেছি। মধু যে শরীরের জন্য খুবই উপকারী, তা আমরা প্রায় প্রত্যেকেই জানি। কিন্তু এটা হয়তো অনেকেরই জানা নেই যে, মধু ত্বকের পক্ষেও খুবই উপকারী কাজ করে থাকে । শীতে শুষ্ক ত্বক নিয়ে অনেক কে বেশ সমস্যায় পড়তে হয়।মধুর যে শুধু স্বাস্থ্যগুণ আছে, এমন টা…

  • |

    সরিষার তেলের গুনাগুণ

    সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা  যায়। সরিষার তেলের গুনাগুণঃ সরিষার তেল ভেষজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজেই হজমকারক। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শ্বাসনালি এবং মূত্রনালি ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা  রাখে।  এ তেলে...
  • শীতে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন

    শীতের আগমনের এই সময়টাতে ত্বক খুবই রুক্ষ, শুষ্ক ও মলিন হতে দেখা যায়। বাইরের ধুলাবালি, শীতল আবহাওয়া ও আর্দ্র পরিবেশের কারণে নারী-পুরুষ উভয়ের ত্বকের ক্ষেত্রেই বিভিন্ন ধরনের সমস্যা যেমন ত্বক খসখসে হয়ে যাওয়া, ত্বক ও হাত-পা ফেটে যাওয়া, ত্বকে চুলকানি ইত্যাদি দেখা দেয়। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের চেহারায় খসখসে ভাব চলে আসে ও…

  • | |

    রুক্ষ শীতে ত্বকের যত্ন

    শীত কালের জন্য কিছু জরুরি টিপস শীতে আবহাওয়া পরিবর্তনের প্রভাব আমাদের ত্বক, চুল ,হাত ও পায়ে পড়ে।  যার ফলাফল শুষ্ক ত্বক,রুক্ষ চুল,ফাটা ঠোঁট ইত্যাদি। এইসব সমস্যা দূর করা অনেক সময় সাপেক্ষ এবং ঝামেলার ও বটে । যার ফলে শহরের এই কর্মব্যস্ত জীবনে সৌন্দর্য ধরে রাখা টা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। কি করে অল্প সময়ে…

Leave a Reply