সাত উপকারিতার কোয়েল পাখির ডিম

কোয়েল পাখির ডিম সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি। এই ডিমে উচ্চ পরিমাণে কোলেস্টেরল থাকলেও এটি পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। তবে এর গুণাগুণ না জানার কারণে আমরা এই ডিম খাই না। তবে এই ডিমের রয়েছে ঔষধি গুণ।বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে কোয়েল পাখির ডিম।

দেখতে সাদা ও বাদামি ছোপওয়ালা কোয়েলের ডিম মুরগীর ডিমের চেয়ে আকৃতিতে বেশ ছোট। বিশেষজ্ঞদের মতে, যাদের ডিম খেলে অ্যালার্জির সমস্যা হয় তারা কোয়েল পাখির ডিম খেতে পারেন।

আসুন জেনে নেই কোয়েল পাখির ডিম যেসব রোগ প্রতিরোধ করে।

১. কোয়েল পাখির ডিমে উচ্চ পরিমান পটাশিয়াম থাকায় হৃদরোগ, উচ্চ রক্তচাপ, আর্থাইটিস, স্ট্রোক, ক্যান্সার এবং হজমজনিত সমস্যা প্রতিরোধ করে।

২. বিশেষজ্ঞদের মতে, যাদের ডিম খেলে অ্যালার্জির সমস্যা হয় তারা কোয়েল পাখির ডিম খেতে পারেন।

৩. কোয়েলের ডিমে থাকা ভিটামিন বি বিপাকক্রিয়া বাড়ায়। সেই সঙ্গে হরমোন ও এনজাইমের কার্যকারিতা ঠিক রাখে। এছাড়া ভিটামিন এ এবং সি’য়ের সংক্রমণ রোগ সারাতে কাজ করে।

৪. শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কোয়েলের ডিম খেতে পারেন।

৫. মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়, শরীর থেকে টক্সিন দূর করে ও রক্ত বিশুদ্ধ করে।

৬. কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে আয়রন থাকে। যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। এছাড়া এই ডিমে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।

৭. মাইগ্রেন, হাইপারটেনশন, বিষন্নতা ও প্যানিক অ্যাটাকের জটিলতা কমায় কোয়েল পাখির ডিম।

 

Similar Posts

  • কাঁচা পেপের যত গুন

    স্থানীয় একটি জনপ্রিয় ফল পেঁপে। এটি সবজি হিসেবেও বহুল ব্যবহৃত হয়। পেটের নানা রোগবালাই দূরীকরণে কাঁচা পেঁপে খুবই কার্যকরী। পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী। কারণ এটি মহিলাদের যেকোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। শুধু পেটের সমস্যায় নয়, আরো অনেক নানাবিধ স্বাস্থ্য সমস্যায় এই ফলের উপকারিতা অনেক।অন্যান্য ফলের তুলনায় পেঁপেতে ক্যারোটিন অনেক বেশি…

  • ব্যায়ামে সাবধানতা পিরিয়ড চলাকালীন সময়ে

    ঋতুস্রাব নারী শরীরের একটি শারীরবৃত্তিয় প্রক্রিয়া। প্রতি মাসে একটি নির্দিষ্ট চক্রে বিষয়টি ঘটে। যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা অনেকে এ সময়টায় ব্যায়াম করতে চান। তবে এ সময় ব্যায়াম করা কি ঠিক? বা করলেও কীভাবে করতে হবে? ঋতুস্রাবের সময় ব্যায়াম করা যায়, তবে সেটি খুব ভারী নয়, হালকা ধরনের ব্যায়াম। এ সময় হালকা ধরনএর ব্যায়াম করলে…

  • লাল চায়ের জুড়ি নেই

    সকালে ঘুম থেকে উঠে অনেকের চায়ের কাপে চুমুক না দিলে যেন দিনটাই মাটি হয়ে যায়। আবার কর্মব্যস্ত দিনেও বহু বারই চা খান! এখন থেকে শুধু লাল চা খান। কেননা, চিনি ছাড়া লাল চা খেলে আপনার চোখ থাকবে ভাল। বাড়বে দৃষ্টিশক্তিও। তাই লাল চায়ের জুড়ি নেই। এই চা কিন্তু সেই ব্রিটিশ আমলে আমাদের খাওয়া শিখিয়েছে। এক…

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...
  • |

    ডিমের খোসার উপকারিতা জানেন কী?

    ডিম খেতে পচ্ছন্দ করেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। ডিমে খুব সহজেই প্রোটিন পাওয়া যায়। শিশুরাও অন্যান্য খাবারের চেয়ে ডিম বা ডিম দিয়ে তৈরি খাবারই বেশি পছন্দ করে। শুধু খাদ্য হিসেবেই নয়, রূপচর্চা সহায়ক উপাদান হিসেবেও প্রত্যেক গৃহস্থের ঘরে ডিম থাকে। ডিম দিয়ে তৈরি নানা খাবারের কথা তো আমরা জানি। কিন্তু ডিমের খোসাও যে…

  • প্রতিদিন কতটুকু দুধ পান জরুরি?

    প্রতিদিন দুধ পান করলে শরীরের পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হয়। দুধে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও জিংক। তবে প্রতিদিন ঠিক কতটুকু দুধ পান করতে হবে, এ নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। শুধু দুধ পান করলেই হয় না, বয়স অনুযায়ী কতটুকু দুধ খাওয়া প্রয়োজন, সে বিষয়টিও জানা জরুরি। বিশেষজ্ঞের…

Leave a Reply