সুস্বাদু লাউ ডাল।

লাউ খুবই মজাদার একটি সবজি। এটি শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই বাজারে দেখা মিলে । আর আমরা জানি  লাউয়ের মূল উপাদান হলো পানি। আমরা কম বেশি ছোট কাল থেকেই শুনে আসছি লাউ খেলে শরীর ঠান্ডা থাকে। তাছাড়াও লাউ পুষ্টিগুণেও পরিপূর্ণ একটি সবজি। আমরা অনেকেই আছি  অনেকভাবে লাউ রান্না করে থাকি। কেউ লাউ দিয়ে চিংড়ি মাছ, কেউ আবার লাউ দিয়ে টাকি মাছ , কেউ লাউ ভাজি করে খায় আবার অনেকেই অনেক ভাবে রান্না করে । আজকে আমাদের এমন একটি রেসিপি দেখবো যা পরিবারের সবারই খুবই পছন্দের একটি খাবার। চলুন জেনে নেয়া যাক কিভাবে রান্না করবেন সুস্বাদু লাউ ডাল।

উপকরণ

১. লাউ (ছোট টুকরো করা) ২-৩  কাপ

২. মসুর ডাল ১ কাপ বা দেড় কাপ ,

৩. হলুদের গুঁড়া ১ চা চামচ,

৪. মরিচের গুঁড়া ১ চা চামচ,

৫. টালা জিরা গুঁড়া হাফ  চা চামচ,

৬. লবণ স্বাদ অনুযায়ী,

৭. কাঁচামরিচ আস্ত ৩ থেকে ৪ টি,

৮. ধনেপাতা কুচি ১-২ টেবিল চামচ,

৯. তেজপাতা ১- ২ টি ( ইচ্ছে হলে)।

১০. তেল পরিমাণ মতো

১১. পেঁয়াজ কুচি ৩-৪ চা চামচ

১২. রসুন কুচি ১-২ চা চামচ

১৩. শুকনা মরিচ ৩-৪ টি

প্রণালী

প্রথমে লাউ ও মসুর ডাল ধুয়ে একটি কড়াইয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দিন। এখন তেজপাতা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণ । আধা সেদ্ধ হয়ে এলে  কাঁচামরিচ দিয়ে দিন। এবার জিরার গুঁড়া ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে রাখুন।

তারপর  অন্য একটি কড়াইয়ে  তেল গরম করে পেয়াজ কুচি, রসুন কুচি ও শুকনা মরিচ দিয়ে ভেজে নিন। এখন  পেঁয়াজ ও রসুন বাদামি কালার হলে তাতে লাউ-ডাল ঢেলে দিন। অল্প জ্বালে  কিছুক্ষণ রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত বা রুটির সাথে।খেতে বেশ মজাই লাগবে । আজই বাড়িতে বানিয়ে ফেলুন ।

 

Similar Posts

  • ছোলার ডালের লটপটি

    উপকরণ: মুরগির কলিজা, গিলা, মাথা, হাড় ৫০০ গ্রাম; সেদ্ধ ছোলার ডাল ১ কাপ, গাজর ১টি, আলু ২টি (মাঝারি), পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচের ফালি ৫-৬টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, দারচিনি ৩ টুকরা, এলাচ ৪টি থেঁতো করা, লবঙ্গ ৮টি, জিরাবাটা ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা…

  • মুগ ডালে চিচিঙ্গা

    যা লাগবে : চিচিঙ্গা কুচি ১ বাটি, মুগডাল ভাজা ২ মুঠো, রসুন কুচি ১ টেবিল চামচ, তেল অল্প, লবণ স্বাদমতো, কাঁচামরিচ ৪টা। যেভাবে করবেন : সামান্য পানিতে মুগডাল লবণ দিয়ে আধা সিদ্ধ করে তাতে চিচিঙ্গা কুচি দিয়ে ঢেকে সিদ্ধ করুন। পানি শুকিয়ে চিচিঙ্গা সিদ্ধ হলে নামিয়ে রসুন কুচি তেলে বাদামি করে ভেজে তার ওপর কাঁচামরিচ…

  • ছোলা ডাল

    উপকরণ: ছোলার ডাল ১ কেজি, নারকেলের টুকরা ১ টেবিল-চামচ, হলুদ-জিরা-মরিচগুঁড়া ১ চা-চামচ করে, আদাবাটা, কাঁচা মরিচ, গোটা জিরা, চিনি, লবণ ও তেল।   প্রণালি: ছোলা এক রাত জলে ভিজিয়ে রাখুন। রান্নার আগে অল্প হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করুন। একটু সেদ্ধ হলে অন্যান্য মসলা ও কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিন। নারকেলের টুকরা আলাদা করে…

  • মুগ চিংড়ির ডাল

    উপকরণ : মুগের ডাল ২৫০ গ্রাম, চিংড়ি ২০০ গ্রাম, আদা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৪টি, টমেটো ১টি, পেঁয়াজ ১টি, তেজপাতা ২টি, ছোট এলাচ ২টি, দারুচিনি ২ টুকরো, নারকেল কুচানো ৫ গ্রাম, চিনি ২ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, লবণ, তেল পরিমাণমতো।   প্রণালী : চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। মুগের ডাল ভেজে নেবেন।…

  • দই বড়া

    উপকরণ : মাষকলাইয়ের ডাল ২৫০ গ্রাম, টক দই ৬০০ গ্রাম, পুদিনা ও ধনেপাতা বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা ও রসুন বাটা আধা চা চামচ।   প্রস্তুত প্রণালি : প্রথমে মাষকলাইয়ের ডাল পরিষ্কার করে ধুয়ে পানিসহ প্রায় ১ দিন ভিজিয়ে রাখুন। ভেজানো…

  • লাউকিওয়ালী ডাল

    উপকরণ : মাশকলাই গুঁড়া ডাল ১-২ কাপ, মাছ (পছন্দমতো) ৪-৫ টুকরা, মরিচ গুঁড়া ১-২ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১-২ চা চামচ, লাউ ৪ কাপ, লবণ পরিমাণমতো, আদা, রসুন বাটা, তেল ৪ টেবিল চামচ, কাঁচামরিচ ৪-৫টা, হলুদ গুঁড়া ১-২ চা চামচ, পিয়াজ কুচি ২-৩ টা, রসুন ক্র্যাশ ২ চা চামচ।   যেভাবে করবেন : মাছ…

Leave a Reply