আলুর রসে রূপচর্চা

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক।

১) আলু ও লেবুর রস

১ চা চামচ আলুর পেস্ট সাথে হাফ  চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। তারপর  ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

২) আলু, টমেটো ও টকদই

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টমেটো পেস্ট ও ১ চা চামচ টকদই ভালো করে মিশিয়ে গলা ও মুখে ১৫-২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে ফেলুন।ফেস ওয়াস ব্যবহার করবেন না সাথে সাথে ।

৩) আলু, টমেটো ও দুধের সর

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টমেটো পেস্ট ও হাফ  চা চামচ দুধের সর একসঙ্গে মিশিয়ে গলা ও মুখে ১৫- ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন।

৪) আলু, মুলতানি মাটি ও গোলাপজল

এই প্যাকটি তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো। ১ টেবিল চামচ আলুর পেস্ট, হাফ  চা চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ গোলাপজল একসাথে মিশিয়ে নিন। গলা ও মুখে ১৫-২০  মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। শুষ্ক ত্বক হলে এটি না লাগানোই ভালো। এতে বিপরিত হতে পারে।

৫) আলু, টকদই ও হলুদ

আলু দিয়ে রূপচর্চা

১ চা চামচ আলুর পেস্ট, ১ চা চামচ টকদই ও সামান্য  হলুদ মিশিয়ে ত্বকে ১০-১৫  মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

৬) আলু, কাঁচা দুধ ও গ্লিসারিন

১ টেবিল চামচ আলুর পেস্ট, ১ চা চামচ কাঁচা দুধ ও ৩-৪  ফোটা গ্লিসারিন একসাথে মিশিয়ে মুখে ১৫-২০  মিনিট লাগিয়ে রাখুন ও শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

৭) আলু ও শসা

সমপরিমাণ আলুর পেস্ট ও  শসা  রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০-২৫  মিনিট। মুখ ধোয়ার পর অনেক বেশি ফ্রেশ দেখাবে।

প্রতিদিন ব্যবহারে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল ও কোমল । গোসলের আগে ব্যবহার করতে পারেন বা চাইলে রাতেও ব্যবহার করতে পারেন

Similar Posts

  • ভাতের মাড় দিয়ে রূপচর্চা

    ভাতের মাড় দিয়ে রূপচর্চা মাড় ফেলে দিলে ভাতের কিছু থাকে না। তাই ভাতের মাড় ফেলে না দেয়াই বুদ্ধিমানের কাজ। চীন ও জাপানে ভাতের মাড় নিয়ে যথেষ্ট গবেষণা হয়েছে এবং হচ্ছে। ২০০৪ সালে চীনের বিজ্ঞানী মি. লিন মাড় ফেলা ও মাড় বিদ্যমান ভাত নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণায় ভাতের মাড়ে জিংক, মেলেনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ও…

  • গাজরের রসে উজ্জ্বল ত্বক

    ফর্সা বা সুন্দর হতে কে না চায় আর তা যদি হয় খুব কম খরচে তাহলে তো আর কথাই নেই ।  সুন্দর, উজ্জ্বল, স্বাস্থ্যসম্মত ফর্সা ত্বকের অধিকারী সকলেই হতে চায়। তাই নিজের ত্বককে আরো ফর্সা করার জন্য বিভিন্ন বাজারজাত ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার করে থাকে অনেকেই । তবে সেই সমস্ত ক্রিমে ত্বকের উপকারের চেয়ে অপকারই বেশি…

  • টমেটো দিয়ে রূপচর্চা

    আমরা সকলেই জানি , টমেটো দিয়ে তো কত কী-ই হয়! টমোটোর স্যুপ, টমেটোর চাটনি, টমেটোর সস আরো কত কী। খাবার সুস্বাদু করতে টমেটোর জুড়ি মেলা ভার। এসবকিছু তো রয়েছেই, আমাদের প্রতিদিনের রূপচর্চায় টমেটোর ব্যবহর করা জরুরী এবং  বেশ গুরুত্বপূর্ণ। হাতের কাছে থাকা এই সবজিটি দিয়েই আপনি সেরে ফেলতে পারেন রূপচর্চার কাজ।তাহলে  চলুন কিভাবে রূপচর্চার কাজে…

  • শীতে ত্বকের যত্ন নেবেন যেভাবে

    আমাদের দেশে শীতকালের রয়েছে আলাদা আমেজ। একইসঙ্গে শীতকালে সুস্থ থাকাটাও গুরুত্বপূর্ণ। সেজন্য শীতে ত্বক সুন্দর ও সজীব রাখতে চাই বাড়তি কিছু সতর্কতা। কারণ শীতের শুষ্কতা আমাদের ত্বককে করে তোলে রুক্ষ। ফলে ত্বকের লাবণ্য কমে যায়, এমনকি অনেক সময় ফাটলও দেখা দেয়। আসুন জেনে নিই, শীতের এই মৌসুমে কিভাবে আমরা ত্বকের যত্ন নিতে পারি- পর্যাপ্ত পানি…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • ত্বকের যত্নে মুলতানি মাটি

    নারীরা রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার করে থাকে । রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার সম্পর্কে আমরা কম বেশি সবাই হয়তো জানি। বহু কাল আগে থেকেই মুলতানি মাটি রুপচর্চায় ব্যবহার হয়ে আসছে । যে সকল নারীরা  প্রতিনিয়ত সৌন্দর্য্য চর্চা করে থাকেন বা এর সাথে জড়িত তাদের কাছে মুলতানি মাটি নতুন কিছু নয়। রুপচর্চায় এর বহুবিধ উপকার পাওয়া যায়…

Leave a Reply