আলুর রসে রূপচর্চা

আলুকে বলা হয়ে থাকে  সর্বগ্রহিতা সবজি। আলুর কথা মাথায় আসলেই আমরা  প্রথমে ভাবি ফ্রেঞ্চফ্রাই বা বিভিন্ন তরকারি জন্য আলু । একেবারেই নাহ! আলুর আছে আরো নানান গুণ। তার মধ্যে অন্যতম একটি হলো রূপচর্চা। আলু ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে।

চলুন আলু দিয়ে রূপচর্চার কয়েকটি পদ্ধতি জেনে নিই-

১) দাগ দূর করতে হলে:

একটি আলুর খোসা ছাড়িয়ে প্রথমে রস সংগ্রহ করুন। ১০ থেকে ১৫  মিনিট ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন আলুর রস। এবার  তুলার বল ভিজিয়ে  নিন। দাগের উপর ভেজা তুলা চেপে ধরুন । ৪-৫ মিনিট  পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে দিনে ২ বার এটি ব্যবহার করলে ত্বকের কালচে দাগ দূর হবে সহজে ।

 

২) ডার্ক সার্কেল দূর করতে:

আমাদের অনেকেরই চোখের আশেপাশের কালো দাগ রয়েছে । কালো দাগ  দূর করতে আলুর রস অতুলনীয় কাজ করে থাকে । ১ টেবিল চামচ ঠাণ্ডা আলুর রসের সাথে  সমপরিমাণ শসার রস মেশান। আঙুলের সাহায্যে চোখের আশেপাশের ত্বকে এটি ম্যাসাজ করুন। ১৫- ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি  প্রতিদিন রাতে ঘুমানোর আগে এভাবে লাগালে কমে যাবে ডার্ক সার্কেল।

 

৩) ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চাইলে:

আলুর সাথে দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ আলু-দুধের পেস্টের সাথে  ১ চা চামচ মধু, ৪- ৫ ফোঁটা আমন্ড অয়েল ও প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। পাতলা করে মুখ ও গলার ত্বকে লাগান এটি। এবার  শুকিয়ে গেলে পানি ছিটিয়ে স্ক্রাব করে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল।

 

৪) রোদে পোড়া দাগ দূর করার জন্য:

১ টেবিল চামচ টমেটোর রসের সাথে  হাফ চা  চামচ আলুর রস নিয়ে সাথে  ৫ ফোঁটা লেবুর রস মেশান। চাইলে এক চিমটি হলুদও দিতে পারেন। চামচের সাহায্যে ভালো করে মেশান। মিশ্রণ অতিরিক্ত পাতলা হলে ১ চা চামচ বেসন মেশান। মুখ ও গলার ত্বকে ফেসপ্যাক লাগিয়ে রাখুন। ২০-৩০ মিনিট পর ধুয়ে মুছে নিন ত্বক। দেখুন চমক নিজেই বুজতে পারবেন ত্বকের উজ্জ্বলতা ।

 

৫) বলিরেখা দূর করার জন্য: ২-৩ চা চামচ আলুর রসের সাথে সমপরিমাণ পানি মেশান। ৫ ফোঁটা টি ট্রি অয়েল দিন দ্রবণে। ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করার পর মুখ ধুয়ে নিন এই দ্রবণের সাহায্যে। দিনে ২ বার ব্যবহার করতে পারেন তাতে  ত্বক টানটান হবে।

 

Similar Posts

  • ত্বকের যত্নে টক দই

    টক দই একটি দুগ্ধজাত খাবার এটা আমরা সকলেই জানি । এতে আছে অনেক  দরকারি ভিটামিন, মিনারেল, আমিষ ইত্যাদি। টক দই  রোগ প্রতিরোধ করতে ও রোগ সারাতে সাহায্য করে। আমরা বাড়িতে  কমবেশি সবাই খাদ্যতালিকায় টক দই রাখি। আজকাল অনেক রুপ সচেতন নারী ত্বকের যত্নে কার্যকরী উপাদান হিসেবে টক দই ব্যবহার করেন।টক দই ত্বকের জন্য খুই উপকারি একটি…

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    শীতের সকালে ঘুম থেকে ওঠার পর চেহারাটা একদম মলিন ও নিষ্প্রাণ দেখায়। এই প্রাণহীন চেহারাকে কীভাবে উজ্জ্বল ও ঝলমলে করে তুলবেন ? শীতের সকালে ত্বকের ধরণ যেমনই হোক না কেন কিছু সহজ উপায় আপনার চেহারাকে করে তুলবে আকর্ষণীয় ও নমনীয়, ত্বককে রাখবে স্বাস্থ্যকর ও সমস্যা মুক্ত। শীতের সকালে ত্বকের যত্ন কিভাবে নিবেন তা নিচে দেওয়া হলঃ -ঘুম থেকে…

  • |

    মাজু ফলের ম্যাজিক

      মাজু ফল এর ইংরেজি নাম হচ্ছে gallnut বা marking nut । এটি মূলত একটি চাইনিজ ফল। গাছে হলেও এটি কিন্তু আসলে ফল না। এটি সাধারণত এক ধরনের পতঙ্গের কারনে হয়ে থাকে। গাল নামের এক ধরনের পতঙ্গের লার্ভা দিয়েই তৈরি। এটি ওক গাছে হয়ে থাকে। বিশ্বের ৯৫% মাজুফল চায়না থেকে আসে। তাই চাইনিজ মার্কেটে এটি…

  • ফর্সা ত্বক পেতে কফির ব্যবহার

    সকালে ঘুম থেকে উঠেই  এক কাপ কফির কাপে চুমুক দিয়ে দিন শুরু করে অনেকেই । শরীরকে চাঙ্গা করতে  অথবা ক্লান্তি দূর করতে কফি অতুলনীয়। কিন্তু আপনি কি জানেন , যে রূপচর্চাতেও কফির ভূমিকা অতুলনীয়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে  ও ত্বককে মসৃণ, কোমল অথবা আকর্ষণীয় করতে, কফির ফেসপ্যাক অসাধারণ কাজ করে । তা হলে চলুন জেনে নেই,…

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

Leave a Reply