এখন চামচ বলে দেবে কত টা সুস্থ আপনার ফুসফুস আর কিডনি…?

মানুষের পেটের সমস্যা বা ফুসফুসের সমস্যা কোনো বিরল রোগ নয়। তবুও এই রোগগুলো অবহেলা করতে করতেই এক সময় বড় রোগ বাসা বাঁধে শরীরে। সময়ের অভাবে এই রোগগুলো নির্ণয়ে পরীক্ষা করাও হয়ে ওঠে না।

কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই পরীক্ষা করতে পারেন যে, আপনার পেট বা ফুসফুসে সমস্যা রয়েছে কিনা।

এমন তথ্যই জানা গেছে, ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে। এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটা চামচ আর একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট।

চলুন জেনে নিই চামচ দিয়ে পরীক্ষার করার এই সহজ পদ্ধতি-

  •  একটি চা-চামচ নিয়ে তার উপরের অংশ দিয়ে জিভের উপরে বেশ কিছু ক্ষণ ধরে ঘষতে হবে। যাতে চামচটি লালায় সম্পূর্ণ ভিজে যায়।
  •  এবার একটি প্লাস্টিক ব্যাগে ঢুকিয়ে তা সূর্যালোকে রেখে দিন।
  • ১ মিনিট পর প্লাস্টিক ব্যাগ থেকে চামচটি বের করে নিন।
  •  যদি চামচে লেগে থাকা লালা শুকিয়ে যাওয়ার পর কোনও গন্ধ বা কোনরকম দাগ না হয়, তাহলে জানবেন আপনার দেহের ভিতরের অঙ্গ একদম ঠিক আছে।
  •  চামচে খুব দুর্গন্ধ হলে জানবেন ফুসফুসের সমস্যা হতে পারে।
  •  অ্যামোনিয়ার মতো ঝাঁঝালো গন্ধ হলে কিডনির সমস্যা হতে পারে।
  •  মিষ্টি বা কোনও ফলের মতো গন্ধ হলে আপনার ডায়াবেটিসের সম্ভাবনা।
  • চামচে সাদা দাগ শ্বাসযন্ত্রের কোনও সংক্রমণের ফল হতে পারে।
  •  বেগুনি রঙের দাগ হলে রক্ত চলাচলের সমস্যা দেখা দিতে পারে। রক্তে কোলেস্টেরলের মাত্রা খুব বেশি বেড়ে গেলে বা রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এরকম হয়ে থাকে।
  •  হলুদ রঙের দাগ হলে থাইরয়েড গ্রন্থির সমস্যা হতে পারে।
  •  এবং দাগ যদি কমলা রং ধারণ করে তাহলে কিডনির সমস্যায় ভুগতে পারেন। কারণ কিডনির সমস্যা দেখা দিলে রক্তে ক্যারোটিন-সদৃশ উপাদান জমা হতে থাকে। এর ফলেই কমলা রঙের দাগ হয়।

উল্লেখ্য, চামচের এই পরীক্ষার পরে উপরে উল্লিখিত কোনও গন্ধ বা রং দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Similar Posts

  • ধুলাবালি থেকে অ্যালার্জি প্রতিরোধে যা করণীয়

    অনেকেরই ধুলাবালি থেকে অ্যালার্জির সমস্যা রয়েছে। তাদের পথে ঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হয়। কারণ, ধুলাবালি কোনও রকমে নাকে, মুখে ঢুকলেই শুরু হয়ে যায় হাঁচি, কাশি। ঘর বাড়ি পরিষ্কারের কাজে হাত দিলেও তারা একই সমস্যায় পড়েন। এমনকি অনেক দিন ধরে বন্ধ থাকা কোনও ঘরে ঢুকলে বা পুরনো বইয়ের গ্রান নাকে গেলেও তাদের হাঁচি, কাশি শুরু…

  • ড্রাগন ফল কেন খাবেন

    বেশ কয়েক বছর ধরেই বাজারে ড্রাগন ফল দেখা যায়। দেশের কয়েকটি জেলায় বিদেশি এই ফল চাষও বাড়ছে  উল্লেখযোগ্য হারে।এই ফলকে পিথায়া বা স্ট্রবেরি পিয়ারও বলে। তবে আমাদের দেশে এটি ড্রাগন ফল হিসেবেই পরিচিতি পাচ্ছে। নতুন জাতের এই ফলটির আছে অনেক পুষ্টিগুণ। ড্রাগন ফল কেন খাবেন তা জানি চলুন- পুষ্টি উপাদান অনেক: এই ফলটিতে আছে প্রচুর ভিটামিন…

  • কাঠ বাদামের উপকারিতা

    কাঠ বাদাম – Almond , খাবার হিসেবে কাঠবাদামের জনপ্রিয়তা দিনদিন বেড়েই চলেছে। কাঠ বাদাম খাওয়ার পিছনে অবশ্য যুক্তিগত  কারণও রয়েছে। কাঠবাদাম ওজন কমাতে সাহায্য করে। শরীরের ফোলাভাব কমায়।কাঠবাদাম যৌবন ধরে রাখতে সাহায্য করে।এইসব কথা বিশ্বাস হচ্ছে না? সত্যি বলছি, কাঠবাদামের অনেক উপকারিতা রয়েছে । ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর কাঠবাদাম রান্না করে খেলেও উপকার। কাঠবাদাম…

  • খালি পেটে কিসমিস খেলে যত উপকার

    খালি পেটে কিসমিস খেলে যত উপকার। শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত ​​পরিষ্কার করতে সাহায্য করে।   প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। এছাড়া কিসমিস হৃদয় ভালো রাখে। নিয়ন্ত্রণে রাখে কোলেস্টেরল। কিসমিসে প্রচুর…

  • তোকমার জাদুকরী উপকার

    আমাদের দেশে তোকমা খুবই পরিচিত ও জনপ্রিয় একটি বীজ দানা। আয়ুর্বেদ, ইউনানি ও চীনা মেডিসিনে এর বহুল ব্যবহার রয়েছে। এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ, প্রোটিন, আয়রন ও ক্যালরি। তোকমার বৈজ্ঞানিক নাম Hyptis suaveolens, একে স্থানীয়ভাবে বিলাতি তুলসি নামেও ডাকা হয়। ভেষজ গুণাবলি পেতে এই বীজ দিয়ে শরবত তৈরিসহ নানা উপায়ে খাওয়া হয়। এছাড়া রূপচর্চাতেও গুঁড়ো…

  • খালি পেটে চা খাওয়ার কুফল!

    আমাদের মাঝে অনেকেই আছেন, যাদের ঘুম ভাঙে বাসিমুখে গরম চায়ে চুমুক দিয়ে। বেড-টি তাদের চাই-ই চাই। এতটা না-হলেও বাসিমুখ ধুয়ে ব্রেকফার্স্টের আগে একপ্রস্থ চা হয়ে যায়, এমন লোকজনও আছেন। এই খালিপেটে যাঁরা দিন শুরুই করেন চা দিয়ে, ভবিষ্যতের কথা ভেবে এখনই সাবধান হোন। কারণ আমরা কী খাবার খাচ্ছি, কতটা জল বা পানীয় সারাদিনে গ্রহণ করছি,…