gorur-mangsher-achari-kosha গরুর মাংসের আচারি কষা @chuijhal.com
| |

গরুর মাংসের আচারি কষা

গরুর মাংসের আচারি কষা

রেসিপিঃ

উপকরন :

গরুর  মাংস ১ কেজি

সরিষার তেল -১ কাপ

লবণ-স্বাদমত

হলুদের গুড়া- ১ চা চামচ

মরিচ গুড়া-  ২ টেবিল চামচ

ধনে গুড়া  -২ টেবিল চামচ

আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ

জিড়া বাটা   – ২ টেবিল চামচ

আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে, জাইফল, জয়িএী, এলাচ, দারচিনি, লবঙ্গ- এক সাথে টালা উচু

উচু দেড় টেবিল চামচ ।

ফোরন – শুকনা মরিচ ৭/ ৮ টি, তেজপাতা-  ৩টি

পাঁচ ফোরন -১ টেবিল চামচ ।

পেয়াজ কুচি  – ২ কাপ

প্রস্তুত প্রনালি :

মাংস পরিষ্কার করে আচারি  মসলা বাদে  সব মসলা  মাখিয়ে ঢেকে রাখতে হবে। চুলায় হাড়ি গরম করে তেল দিতে হবে ।তেল গরম হলে ফোরন দিতে হবে, শুকনা মরিচ কালো হলে সব তুলে ফেলতে হবে ।পেয়াজ কুচি  দিয়ে লাল করে ভেজে তাতে মাখানো মাংস দিতে হবে ।ভালো করে কষাতে হবে, কষানো হলে লবণ দিয়ে ঢেকে ৪৫ মিনিট  রান্না করতে হবে ।চুলার আঁচ ছোট করতে হবে ।

মাঝে নারতে হবে ।এবার ঢাকনা খুলে দেখতে হবে, কষা কষা হলে আচারি মসলা দিয়ে ভালো করে মেশাতে হবে আরো ৬/৯ মিনিট রান্না করতে হবে ।

হয়ে গেলো দারুন মজার গরুর মাংসের আচারি কষা ।

পরিবেশনঃ

রান্না হয়ে গেলে ডিসে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে । ভাত, পোলাও, লুচি, পরোটা, আটার রুটি, খিচুরি সব কিছুর সাথে মজার গরুর মাংসের আচারি কষা ।

রেসিপিদাতাঃ

নাম: আফরোজা পারভীন

পেশা: গৃহিনী

afroja-parvin @chuijhal.com

শখ: পুরাতন ও ঐতিহ্যবাহি

রেসিপি সংগ্রহে রাখা।

Similar Posts

  • |

    ডিমের ফিলেট

    ডিমের ফিলেট রেসিপি উপকরণঃ মুরগীর ডিম ৭টি পোলাও চাল ১/২ কাপ কাচা মরিচ কুচি ২ চা চামচ গোলমরিচ গুড়া ১/২ চা চামচ রসুন ও আদা বাটা ১ চা চামচ লেবুর রস ১ চা চামচ লং ১৫ টি,ধনেপাতা,গাজর,শসা (সাজানোর জন্য)  প্রস্তুত প্রণালীঃ পোলাও চাল ভালভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর ফ্রায়িং প্যানে তেল গরম করে…

  • |

    গোলবাড়ির কষা মাংস

    গোলবাড়ির কষা মাংস   উপকরণ ১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস ২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো ৩) ২ বড় চামচ রসুন বাটা ৪) ২ বড় চামচ আদা বাটা ৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা ৬) ৩ বড় চামচ জিরে গুড়ো ৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো ৮) ৩ বড় চামচ দই ভাল…

  • শীতে পাঁচমিশালি সবজি

    আমরা অনেকেই আছি যে সকালের নাস্তায় রুটি দিয়ে সবজি খেতে খুব ভালোবাসি আবার দুপুরের খাবারে ভাতের সাথে সবজি খেতে দারুণ লাগে।  তবে এবার সবজির রেসিপিতে একটু ভিন্নতা আনতে তৈরি করে ফেলতে পারেন পাঁচমিশালি সবজি। তাহলে আজ আমরা  জেনে নিব  পাঁচমিশালি সবজি তৈরি করতে কী কী উপকরণ লাগবে এবং কীভাবে তৈরি করবেন রেসিপিটি । উপকরণ :…

  • বিকেলের নাস্তায় ‘নুডলস সবজি রোল’

    ঝটপট নাস্তা হিসেবে আজকাল ভেজিটেবল রোলের চাহিদা দিন দিন বাড়ছে। সহজেই নানা ধরনের সবজি যোগ করা যায় তাই ভেজিটেবল রোল পুস্টির দিকে দিয়ে অনন্য, নুডলস সবজি রোল অনেক মজার।    আজ বিকেলের নাস্তায় থাকছে নুডলস ভেজিটেবল রোলঃ  চলুন আজ দেখে নেই বাচ্চাদের প্রিয়-অপ্রিয় মিশ্রণে তৈরি ‘নুডলস সবজি রোল। প্রথমে দেড় কাপ ময়দা, এক চিমটি লবণ, সামান্য তেল ও পরিমাণ…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    ঝাল তেহারি

    উপকরণ: গরুর সিনার মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো ১ টেবিল চামচ, জিরা গুঁড়ো ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ সেমি ৫ টুকরো, এলাচ ৫টি, লবঙ্গ…