|

চিংড়ি খিচুড়ি

উপকরণ : চিংড়ি মাছ আধা কেজি, পোলাওর চাল দুই কাপ, মসুর ডাল আদা কাপ, মুগ ডাল এক কাপ, তেল পরিমাণ মতো, ডিম একটি, আদা বাটা ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি : পছন্দ মতো সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে নিতে হবে। চিংড়িগুলো আদা বাটা, হলুদ, মরিচ গুঁড়া, লবণ ও ডিমের সাদা অংশ দিয়ে মাখিয়ে মেরিনেট করে নিন। চুলায় তেল দিয়ে তাতে মেরিনেট করা চিংড়িগুলো ভাজুন। আরেকটি পাত্রে তেল দিয়ে ডাল চাল মিশিয়ে ভেজে তাতে পরিমাণ মতো পানি দিন। এরপর লবণ ও বেরেস্তা ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিন। চাল জল আধা সিদ্ধ হয়ে এলে তাতে ভাজা চিংড়িগুলো ছেড়ে দমে ঢেকে রাখুন। দু-তিনটি মরিচ ফালি ছেড়ে দিন। চুলা বন্ধ করে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখুন। ঢাকনা খুলে পরিবেশন করুন।

Similar Posts

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি। মাছ রান্নার…

  • ভুনা খিচুড়ি

    উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।) প্রস্তুত প্রণালী :…

  • খিচুড়ির থালা

    যা লাগবে : পোলাওর চাল ৫০০ গ্রাম, মুগডাল ৫০০ গ্রাম, আদাবাটা, ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ঘি আধা কাপ, গরম মসলা ৪-৫ টুকরা করে, লবণ, পানি পরিমাণমতো কাঁচামরিচ ও ধনেপাতা। যেভাবে করবেন : চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে পানি ঝরিয়ে নিন। মুগডাল টেলে অল্প পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার হাঁড়িতে…

  • বাদশাহী খিচুরি

    উপকরণ : পোলাও চাল ১ কাপ, চিকেন কিমা আধা কাপ, তেজপাতা ২-৩টি, মুগ ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ, মসুর ডাল আধা কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পানি পরিমাণমতো, ডিম ২টি, মরিচ গুঁড়া আধা চা চামচ, ঘি বা তেল চার ভাগের এক কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি। প্রণালি…

  • সবজি খিচুড়ি

    শীত মানেই নানা রকমের সবজির সমাহার। রং বে রঙের সে সব সবজি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। শীতের সময়ে সুস্বাদু সবজি খিচুড়ি হলে তো কথায় নেই। শীতের সকালে বা দুপুরে গরম খিচুড়ির সাথে আচার যোগ হলে খেতে খারাপ লাগবে না অবশ্যই ভালোই লাগবে। আমাদের হাতের কাছে থাকা সবজি দিয়ে রান্না করে ফেলুন সবজি…

  • দারুণ স্বাদের ইলিশ খিচুড়ি

    এই মেঘ-বৃষ্টি আবহাওয়ায় খিচুড়ি খেতে কে না পছন্দ করেন! একই সাথে ইলিশ মাছও সবার প্রিয় খাবারের মধ্যে একটি। সাধারণত ইলিশ বিভিন্ন ভাবে  রান্না করে খাই । এর মধ্যে যদিও তরকারির পদই বেশি থাকে। আপ্নারা ইলিশ নিশ্চয়ই বিরিয়ানি খেয়েছেন! তবে কখনও কি ইলিশ খিচুড়ি খেয়েছেন? ইলিশ খিচুড়ি একবার খেলেই মুখে লেগে থাকা সারাজীবন।আপনি চাইলে ঘরে খুব…