চুই ঝাল দিয়ে ছোলা ভুনা

চুই ঝাল দিয়ে ছোলা ভুনা
উপকরনঃ
ছোলা ১ কাপ
ছোট আলু ২০০ গ্রাম (২টি)
জিরা গুঁড়া ১/২ চা চামচ
আদা বাটা ১/২ চা চামচ
রসুন বাটা ১/২ চা চামচ
সরিষা বাটা ১/২ চা চামচ
শুকনা মরিচ ১/২ চা চামচ
চুই ঝাল – কুঁচি ১ চামচ
পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ
হলুদ গুড়া ১/২ চা চামচ
লবণ পরিমাণমতো
তেল ২ টেবিল চামচ
তেতুলের মাড় ১ টেবিল চামচ
পানি সিদ্ধ করার জন্য পরিমানমতো
কাঁচামরিচ কুচি ৩/৪ টা
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
শসা ছোট ১ টা

 

প্রণালী:
প্রথমে ছোলা ৭/৮ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পরিমানমতো পানি দিয়ে সিদ্ধ করে নিন।ছোলা সিদ্ধ হতে হতে একই সাথে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখুন। সিদ্ধ আলু ছোলার সাইজে (ছোট-বড় হলে অসুবিধা নেই) কিউব করে কেটে নিন।
এবার একটি কড়াইতে তেল গরম করে আদা , জিরা, আদা, রসুন, সরিষা ,পেঁয়াজ, শুকনা মরিচ , চুই জাল, হলুদ দিয়ে কষিয়ে নিন। খেয়াল রাখবেন এসময়ে যেন মশলা পুড়ে না যায়। মশলা পুড়তে দেখলে ১ চামচ পানি দিন এতে। এবার আলু, ছোলা ও লবণ দিয়ে বেশ করে ভাজুন। ভাল করে ভাজা হলে আলু বাদামি রং ধরবে এবং আলুর কিউব ভাবটা কিছুটা ক্ষয়ে যাবে। নামিয়ে নেয়ার ২/৩ মিনিট আগে কাচামরিচ কুচি ও তেতুলের মাড় দিয়ে আবার নেড়ে দিন। ২/৩ মিনিট পর নামিয়ে তাতে ধনেপাতা কুচি ও শসা দিয়ে পরিবেশন করুন।
https://www.facebook.com/chuijhal.cooking

চুইঝাল — ঘরে বানানো আচার, ঘি ও মসলা

Similar Posts

  • | |

    চুই ঝালে গরুর মাংস

    চুই ঝালে গরুর মাংসঃ উপকরণ : গরুর মাংস ২ কেজি, চুইঝাল ( Chui Jhal – চুই ঝাল ) মাঝারি টুকরা করে কাটা ২ কাপ, আদাবাটা ২ টেবিল-চামচ, রসুনবাটা ১ টেবিল-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, লবণ স্বাদমতো, টকদই আধা কাপ, তেজপাতা ৪টি, দারচিনি ৪ টুকরা, এলাচ ৪টি, লবঙ্গ…

  • চুইঝাল কি কেন খাবেন?

    চুইঝাল কি চুইঝাল গাছ দেখতে অনেক টা পানের লতার মতো। পাতা লম্বা ও পুরু হয়ে থাকে । পাতায় কোন প্রকার ঝাল নেই। কিন্তু এর কাণ্ড বা লতা ডাঁটার মতো কেটে ছোট টুকরো করে মাছ-মাংস সাথে রান্না করে খাওয়া যায়। রান্নার পর এই টুকরো গুলো চুষে বা চিবিয়ে খাওয়া যায়। আজ জানবো চুইঝাল কি, কেন খাবেন,...
  • চুইঝালের যত কথা

    চই ঝাল, বা চুই ঝাল (বৈজ্ঞানিক নাম: Piper chaba) হচ্ছে পিপারাসি পরিবারের সপুষ্পক লতা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুইঝাল এখন রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ অঞ্চলের ভোজন রসিকদের কাছে প্রিয়। চুই লতা জাতীয় গাছ। এর কান্ড ধূসর এবং পাতা পান পাতার মতো সবুজ রঙের। চুইঝাল খেতে ঝাল হলেও এতে রয়েছে ওষুধি গুণ। মসলা হিসেবে সারা দেশে রয়েছে এর…

  • | |

    চুইঝাল দিয়ে গরুর মাংস

     চুই ঝাল দিয়ে গরুর মাংস রেসিপিঃ  উপকরণঃ ১. এক কেজি গরুর মাংস ২.  এক চা  চামচ ( পেঁপে বাটা , হলুদ - মরিচ - জিরা - গরম মশলা গুঁড়া) ৩. এক টেবিল চামচ ( আদা - রসুন বাটা) ৪. হাফ কাপ পেঁয়াজ বাটা ৫. এক কাপ পেঁয়াজ কুচি , ৬. ৫/৬ টা কাচা মরিচ ৭....
  • Haleem(হালিম) – চুই ঝাল

    Haleem(হালিম) – চুই ঝাল ইফতারিতে হালিম এর জনপ্রিয়তা আর কাউকে বলতে হবে না। হালিম কে আরও মুখরোচক করে তুলতে চুই ঝাল দিয়ে হালিম করতে পারেন। উপকরনঃ গরুর মাংস ( ছোট করে কাটা)- ১ কেজি চাল- ১ কাপ মুগ ডাল- ১/২ কাপ চনার ডাল- ১/২ কাপ মশুরের ডাল- ১/২ কাপ মটরের ডাল- ১/২ কাপ পেঁয়াজ কুচি-…

  • |

    কলিজা ভুনা- চুই ঝাল

    কলিজা ভুনা- চুই ঝাল উপকরণ : গরুর কলিজা -২০০ গ্রাম টমেটো -১ টি মাঝারি ( ছোট কিউব করে কাটা) পেঁয়াজ -১ টি বড় (কুচানো) হলুদের গুঁড়া- ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়া- ১/২ চা চামচ চুই ঝালঃ ৪ টুকরো Chui Jhal – চুই ঝাল আদা বাটা -১ চা চামচ রসুন বাটা-১ চা চামচ জিরার গুঁড়া…