ডায়বেটিসের রোগীদের কিছু ক্ষতিকর খাবার

ডায়বেটিসের সমস্যা ইদানীং অনেক বেড়ে গেছে। প্রায় প্রতি ঘরেই ডায়াবিটিসের রোগী দেখা যায়। ডায়বেটিস রোগীদের অনেক বেশি সাবধানতা প্রয়োজন। কিছু খাবার খাওয়া ডায়াবিটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর।

আসুন জেনে নেয়া যাক এমনই কিছু ক্ষতিকর খাবার সম্পর্কে।

১. সাদা চাল
সাদা চালের ভাত যতো বেশি খাওয়া হয় ততো বেশি টাইপ-২ ডায়াবিটিসের আশঙ্কা বেড়ে যায়। প্রায় ৩,৫০,০০০ মানুষের উপর গবেষণায় দেখা গিয়েছে প্রতিদিন সাদা চালের ভাত নিয়মিত খাওয়ার ফলে প্রায় ১১% টাইপ-২ ডায়বেটিসের ঝুঁকি বাড়ে। তাই রোগীরা কতোটুকু ভাত খাওয়া স্বাস্থ্যকর তা জানতে নিজের স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হোন।

২. চাইনিজ খাবার
চাইনিজ খাবারে রয়েছে অনেক বেশি ফ্যাট, ক্যালরি, সোডিয়াম, কার্বোহাইড্রেট যা হুট করেই দেহের সুগারের মাত্রা অনেক বেশি বারিয়ে তোলে। বিশেষ করে অরেঞ্জ, সুইট অ্যান্ড সাওয়ার ধরণের খাবার ডায়াবিটিস রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর।

৩. বোতলজাত ফলের জুস
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সোডা বাদ দিয়ে ফলের জুস পান করেন? কিন্তু জেনে রাখুন বোতলজাত ফলের জুস পান করা এবং সোডা পান করার মধ্যে বিশেষ পার্থক্য নেই। কারণ ফলের জুসে রয়েছে প্রচুর পরিমাণে চিনি ও ক্যালরি যা ডায়াবেটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর।

৪. কলা ও তরমুজ
সবাই জানেন তাজা ফলমূল স্বাস্থ্যের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর, কিন্তু ডায়বেটিস রোগীদের জন্য তাজা সব ফল স্বাস্থ্যকর নয়। কলা এবং তরমুজের মতো ফলে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা রক্তে সুগারের মাত্রা বাড়ায়। তাই এই খাবারগুলো থেকে দূরে থাকাই ভালো।

৫. রিফাইন্ড সিরিয়াল
সুইটেন্ড ব্রেকফাস্ট সিরিয়াল ধরণের খাবারগুলো ডায়াবিটিস রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও ইনস্ট্যান্ট ধরণের স্বাস্থ্যকর ওটমিলও ডায়াবিটিস রোগীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।

ঘন দুধের তৈরি কোন খাবার
দুধ খাওয়া ডায়াবেটিক রোগীদের জন্য ভাল। কিন্তু কোন খাবার যাতে দুধের পরিমাণ খুব বেশি যেমন – দই, দুধের তৈরি ক্রিম, চিজ এই খাবার গুলো ডায়াবেটিক রোগীদের না খাওয়াই উত্তম।

Similar Posts

  • অফিসে বসেই ওজন কমানোর ৫ উপায়

    অফিসে বসে একটানা কাজ করলে শরীরের ওজন বাড়তেই থাকবে। কারণ প্রতিদিন আট-নয় ঘন্টা এক জায়গায় বসে থাকলে শরীর প্রয়োজনীয় ক্যালরি বার্ন করতে পারেনা। আর একারনেই যারা লম্বা সময় বসে অফিসে কাজ করেন তাদের ওজন বেড়ে যায়। এই সমস্যা বোধ হয় প্রায় প্রায় ৮০ শতাংশ অফিস কর্মীর। কিন্তু পথ আছে অফিসে থেকেও শরীর থেকে অতিরিক্ত চর্বি…

  • রসুনের নানা উপকারিতা

    রসুনের গুন তুলনা করতেই কোন শব্দ পাওয়া মুশকিল । একে ওষুধের মহা ওষুধ বললেও ভুল হবে না ।  নানা বয়সের মানুষের কাছে এই মহা ওষুধ রসুন এর উপকার গুলো তুলেই ধরতে হবে ।কতটা লাভবান হন তারা, জানলে আপনিও চেষ্টা করবেন হাঁটবেন এই পথেই কারন এর উপকারিতা এমন কাজ করবেই।  রসুনের নানা উপকারিতা আজকের সেই চিকিৎসাবিজ্ঞান…

  • ঘিয়ের বহু উপকারিতা

    বিভিন্ন রোগ নিরাময়ে ঘি-এর উপকারিতা অসীম। দুধের চেয়েও ঘি হজমের শক্তি বেশি বাড়িয়ে দেয় বলে চিকিৎসকরা দাবি করেছেন। জ্বর থেকে সেরে ওঠার পর এনার্জি ফিরে পেতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঘি। ঘিয়ের যে কত উপকারিতা, সেটা অনেকেই জানেন না। ঘি যতটা খাবারের স্বাদ বাড়ায়, ততটাই উপকারী ত্বক এবং চুলের জন্যও। শীতকালে সকলেরই অল্পবিস্তর...
  • ড্রাগন ফল কেন খাবেন

    বেশ কয়েক বছর ধরেই বাজারে ড্রাগন ফল দেখা যায়। দেশের কয়েকটি জেলায় বিদেশি এই ফল চাষও বাড়ছে  উল্লেখযোগ্য হারে।এই ফলকে পিথায়া বা স্ট্রবেরি পিয়ারও বলে। তবে আমাদের দেশে এটি ড্রাগন ফল হিসেবেই পরিচিতি পাচ্ছে। নতুন জাতের এই ফলটির আছে অনেক পুষ্টিগুণ। ড্রাগন ফল কেন খাবেন তা জানি চলুন- পুষ্টি উপাদান অনেক: এই ফলটিতে আছে প্রচুর ভিটামিন…

  • ইফতারে যা খাওয়া উচিত

    যেহেতু গরম কালে রোজা , গরমকালে রোজা রাখা বেশ কষ্টকর। সেহেতু সেহরি ও ইফতারে পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে সুস্থ থাকা যায়। গরমের  সময়  সারা দিন শরীর থেকে প্রচুর পানি ঘামের মাধ্যমে বের হয়ে যায়।  রোজার দিনে শরীরের পানির চাহিদা পূরণ করা যায় না। তাই ইফতারে  সময় প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানির চাহিদা পূরণ…

  • গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা

    ঋতু  পরিবর্তনের এই সময় ঠাণ্ডা লেগে গলা ব্যথা হলেই ভয় পেয়ে যান সবাই। ভাবেন এই বুঝি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সাধারণ ঠাণ্ডা বা গলা ব্যথাতে ভয় পাওয়ার কিছু নেই। আসুন জেনে নেই গলা ব্যাথার ঘরোয়া চিকিৎসা ঘরোয়া উপায়ে এর গলা ব্যাথার প্রতিকার করা সম্ভব। আপনার  রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপাদান দিয়ে সহজেই গলা ব্যথা থেকে...