beauti-ness সৌ-ন্দর্য

রুপ সৌন্দর্যের কথা বলে….

ত্বকের-যত্ন

 

প্রাকৃতিক নানা উপাদান ও কিছু নিয়ম ত্বকের সুরক্ষাতে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

শুধু মেয়েরা নয়, ছেলেরাও এই রূপচর্চা টিপস গুলো অনুসরণ করে সুফল পেতে পারেন।

 

 

ঘুম

আপনি যদি অপর্যাপ্ত পরিমাণে ঘুমান তাহলে আপনার ত্বক ফ্যাকাসে, নিস্তেজ এবং শুষ্ক দেখাবে । তাই আপনাকে প্রতি রাতে অবশ্যই কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে । এটা আপনার ত্বকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ।

পানি

পানি শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান ।তাই পরিমাণ মতো পানি পান করুন ।

এটি আপনার ত্বককে সারাদিন প্রাণবন্ত করে রাখতে সাহায্য করবে।

 এক গ্লাস পানির মধ্যে বরফ দিয়ে ওর মধ্যে মধু, লেবু এবং পুদিনা পাতা দিন শরবত করে নিন । সেই পানিটা পান করুন । এতে ত্বকের চমক বাড়বে ।

 

ভিটামিন

আপনার খাদ্য তালিকায় ভিটামিন সমৃদ্ধ খাবার রাখুন । এটা আপনার ত্বককে প্রভাবিত করে । পরিমিত পরিমাণে ভিটামিন এ এবং ই সমৃদ্ধ ফল এবং শাক-সবজি নিয়মিত গ্রহণ করুন । চর্বি ও তৈলযুক্ত খাবার গ্রহণ থেকে বিরত থাকুন, এটা আপনার ত্বকে ব্রণ সৃষ্টি করতে পারে ।

বডি লোশন

 বডি লোশন লাগানোর সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো গোসলের পর পর । কেননা এ সময় স্কিন সহজে লোশন শোষণ করে নেয় ।

সান স্কীন

সূর্যের অতি বেগুনি (UV)রশ্মি ত্বক পুড়িয়ে ফেলে এবং স্ক্রিন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় ।

তাই রোদে বের হওয়ার ৩০ মিনিট পূর্বে সান স্কীন  ত্বকে প্রয়োগ করতে হবে।

অথবা অল্প শসার রস, অল্প গ্লিসারিন ও অল্প গোলাপ জলের মিশ্রণ রোদে বের হওয়ার আগে ও পরে ব্যবহার করতে পারেন।

মিশ্রণটি পোড়া ত্বকের জন্য উপকারী ও ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ।

শরীরের মসৃণতা ধরে রাখতে প্রতিদিন একবার অত্যন্ত একবার সকাল অথবা রাতে ভাল মানের স্ক্রিন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে ।

beauti-ness সৌ-ন্দর্য

 শ্যাম্পু

সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন । কেননা সালফেট চুলকে রাফ করে দেয় এবং চুলের কিউটিক্যালকে নষ্ট করে দেয় ।

 সবসময় পরিষ্কার মেকআপ ব্রাশ নেওয়ার চেষ্টা করবেন । এত মুখে ব্যাকটেরিয়ার আক্রমণে ব্রণ হওয়ার আশঙ্কা কমে যাবে ।

বছরে অন্তত তিনবার বা ৩/৪ মাস পর পর আইলাইনার এবং মাশকরা বদলে ফেলবেন ।

beauty-tips বিউটি-টিপ্স

চোখের নিচের কালি

অনেকের চোখের নিচের কালি নিয়মিত সঙ্গী। চোখের নিচে কালি পড়ে অতিরিক্ত চিন্তা, রাত জাগার কারণে ।

চোখের নিচের কালি থেকে মুক্তি পেতে রাতে ঘুমানোর আগে শসা বা আলুর রস চোখের নিচে লাগিয়ে রাখুন ।

সকালে উঠে ধুয়ে ফেলুন ।

 

 

Similar Posts

  • |

    চুলের যত্নে নারকেল তেল

    চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার আদিকাল থেকে চুলের যত্নে নারকেল তেলের ব্যবহার হয়ে আসছে।  রুক্ষ, মলিন, প্রাণহীন চুলকে স্বাস্থ্যোজ্বল করে তুলতে নারকেল তেলের জুড়ি নেই। নারকেল তেলের প্রাকৃতিক ময়েশ্চারাইজার চুলকে করে তোলে নরম এবং কোমল। এছাড়া নারকেল তেলে আছে প্রোটিন, ফ্যাটি এসিড, ভিটামিন বি ও সি, এবং জিংক, পটাশিয়াম যা চুলকে ভিতর থেকে পুষ্টি যোগায়।...
  • |

    পুরুষদের ত্বকের যত্নে সাবধানতা

    ব্যস্ত পুরুষরা ত্বকের যত্নের ব্যাপারে উদাসীন হয়ে থাকেন। শোবিজ বা কর্পোরেট অফিসে যারা কাজ করেন তাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখা কামনীয়। নারীদের তুলনায় তারা কম সচেতন থাকেন বলেই অল্প বয়সে বুড়িয়ে যান। অনেকে মনে করেন, রূপচর্চা মেয়েলি ব্যাপার। নিয়ম মেনে রূপচর্চা করা অসম্ভব। ত্বকের জন্য ক্ষতিকারক জিনিসগুলো এড়িয়ে চললে ত্বক সুস্থ রাখা যায়।মেয়েদের মত পুরুষদের…

  • সৌন্দর্য্যে ধরে রাখার প্রয়োজনীয় বিউটি টিপস

    মানুষ সৌন্দর্য্যের পূজারি আমরা সবাই জানি । সুন্দর যেকোন কিছুই সবাইকেই আকর্ষন করে তোলে , আর এই সুন্দর বিষয়টি নারীদের ক্ষেত্রেই সবচেয়ে বেশী মানিয়ে যায়। আমরা নারীরা নিজেকে সুন্দর করে উপস্থাপনের জন্য বিভিন্ন রকম প্রসাধনী ও সাজসজ্জার ব্যবহার করে থাকি । আমাদের যদি সৌন্দর্য্যে ধরে রাখার   কিছু টিপস জানা থাকে তাহলে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপনা…

  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • |

    ত্বকের যত্নে মসুরের ডাল

    বাঙালীর খাবার টেবিলে ডালভাত না থাকলে রসনা বোধহয় অপূর্ণই রয়ে যায়।  সবাই প্রতিদিন হয়তো ডাল খেয়ে থাকি। কিন্তু এই মশুরের ডাল যে ত্বকের জন্য কত উপকারি এটা আমরা সবাই হয়তো জানি না। ত্বকে যত্নে যা যা ভূমিকা মশুরের ডালের—  ত্বকে উজ্জ্বলতা বৃদ্ধি করে। ত্বকের কালচে ভাব দূর করে। ত্বক অর্থাৎ স্কিনকে টান টান রাখে। ত্বকের…

  • |

    সরিষার তেলের গুনাগুণ

    সরিষার তেলের উপকারিতার কথা অনেকেই জানেন। এ তেল দিয়ে শুধু ত্বকই নয়- হৃৎপি-, পেশি, গাঁটের সমস্যা পর্যন্ত দূর করা  যায়। সরিষার তেলের গুনাগুণঃ সরিষার তেল ভেষজ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং সহজেই হজমকারক। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, শ্বাসনালি এবং মূত্রনালি ও ব্রঙ্কাইটিস ইনফেকশন সারাতে সরিষার তেল বিশেষ ভূমিকা  রাখে।  এ তেলে...