শীতে ঠোটের দরকার বিশেষ যত্ন

শীত মানেই ঠোঁট ফাটা সমস্যা। শীতকাল আসলেই সারাক্ষণ ঠোঁটটা শুকনো হয়ে যায়। বারবার লিপজেল জাতীয় কিছু ব্যবহার করতে হয়। এগুলি আমাদের ঠোঁটকে সাময়িক স্বস্তি দেয় ঠিকই। কিন্তু স্থায়ী স্বস্তি দেয় না। অথচ শীতকালের এই শুষ্ক ঠোঁটের সমস্যা থেকে মুক্তি পাওয়ার বহু উপায় বাড়িতেই রয়েছে।
  • শীতে ঠোঁটে টান টান বোধ হয় সবার আগে। সতর্ক না হলে চামড়া ফেটে রক্ত পর্যন্ত বেরিয়ে আসতে পারে। দেহের ভিতর থেকে ঠোঁটের পুষ্টি যোগাতে হবে। দেহের ত্বকের মতো ঠোঁটেরও হাইড্রেশন দরকার। তাই শীতের অলসতায় পানি খাওয়া কমিয়ে দেওয়া যাবে না। পর্যাপ্ত পরিমাণ পানি, ফল ও সবজি খেতে হবে। এতে ঠোঁট ময়েশ্চার থাকবে।

 

  • শীতের শুরুতেই ভালো মানের পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল বা গ্লিসারিন ঠোঁট ও ঠোঁটের চারদিকে লাগাতে হবে। যারা সব সময় বাইরে থাকেন, তারা সাথে লিপ বাম বা লিপ জেল সাথে রাখতে পারেন। শীতকালে ত্বকের ময়েশ্চার কমে গেলে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই শীতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে পারলে ত্বককে সুস্থ রাখা সম্ভব। এ সময় খাদ্য তালিকায় প্রোটিনের পাশাপাশি সবজির পরিমাণ বাড়িয়ে দিতে হবে।

 

  • টক জাতীয় ফল যেমন-লেবু, জাম্বুরা, কমলা, বরই ভিটামিন সি-এর ঘাটতি কমায় ও ত্বক সুস্থ রাখে। অনেকে ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পেতে একটু পর পর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে থাকে। এই কাজ করা যাবে না। এতে করে ঠোঁট আরো বেশি শুকিয়ে যায় ও ঠোঁট ফাটার প্রবণতা বেড়ে যায়। এছাড়া ভিটামিন ই সমৃদ্ধ লিপ বাম ঠোঁটের সৌন্দর্য রক্ষায় সাহায্য করে ও ঠোঁট ফাটা প্রতিরোধে সাহায্য করে।

 

 

ঠোট ফাটা রোধে করতে পারেন আর কিছু কাজ-

  • লিপস্টিক এর ব্যবহার একটু কমাতে হবে। ব্যবহার করলেও হালকা রং এরটাই ভালো,কারণ গাঢ় রঙে লিপস্টিক এ ঠোঁট বেশি কালো হয়ে যায়। ভালো মানের লিপস্টিক  ব্যাবহার করতে হবে। ঠোঁটে লিপস্টিক এর পরিবর্তে লিপ আইস ব্যবহার করতে পারেন।
  • ঠোঁটকে সতেজ রাখতে রাতে ঘুমানোর আগে কিংবা সবসময়ই গ্লিসারিন ব্যবহার করুন।
  • সাবান থেকে ঠোঁটকে দূরে রাখুন। ফেসওয়াস কিংবা ক্ষার বিহিন সাবান লাগানো যেতে পারে।মুখের ভেতর পরিস্কার রাখুন, প্রয়োজনে মাউথওয়াশ ব্যবহার করুন।
  • প্রতিদিন দুধ এর সাথে একটু লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান, দেখবেন আস্তে আস্তে ঠোঁটের কালোভাব দূর হয়ে গোলাপি আভা আসবে ।
  • ঠোঁট ফাটলে চামরা উঠানও যাবে  না ।
  • ঠোঁট ফাটা রোধে সমপরিমান গ্লিসারিন আর লিপজেল মিক্স করে ব্যাবহার করতে  পারেন ।
  • শীতকালে নিয়মিত লিপজেল  বা লিপবাম ব্যাবহার করুন ।

নিয়মিত পানি পান করুন এবং সবজি খান, সুস্থ থাকুন, সুখি থাকুন।

Similar Posts

  • |

    ক্যাস্টর অয়েল

    চুল ঘন করে ক্যাস্টর অয়েল সঠিক যত্নের অভাবে চুল পড়ে পাতলা হয়ে যাচ্ছে? রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল ও নারকেল তেলের মিশ্রণ ম্যাসাজ করে নিন মাথার ত্বকে। পরদিন শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটি ব্যবহারে চুল হবে ঘন। জেনে নিন চুলে কীভাবে ব্যবহার করবেন ক্যাস্টর অয়েল। যেভাবে ক্যাস্টর অয়েল ব্যবহার করবেন চুলের যত্নে পরিমাণ…

  • রান্না নয়, এবার রুপচর্চা হবে মিষ্টি কুমড়ায়!

    নিশ্চয় শিরোনাম দেখে অবাক হয়ে গেছেন। অবাক হওয়ার মতো বিষয় হলে তো অবাক হওয়াটাই স্বাভাবিক। মিষ্টি কুমড়াকে সবজির আওতায় ধরা হয় এবং এটি খুবই পুষ্টিগুন সম্পন্ন একটি সবজি। তাহলে এটি খাদ্য হিসাবে গ্রহনযোগ্য সেটা সবাই জানলেও এটা জানে না যে রুপচর্চায় এর ব্যবহার হয়। এটি খাদ্য হলেও আপনি এটিকে ব্যবহার করতে পারেন আপনার ‘বিউটি রেসিপি’…

  • রূপচর্চায় মধু

    খাবারের পাশাপাশি রূপচর্চায় বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে মধু। তবে অনেকেরই জানা নেই মধু ব্যবহারের সঠিক নিয়ম। ত্বক ও চুলের যত্নে মধু অতুলনীয়। ত্বকের আদ্রতা ধরে রাখতে, বলিরেখা কমিয়ে ত্বক টানটান করতে ও ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে ত্বক সুরক্ষিত রাখতে মধুর জুড়ি নেই। পাশাপাশি এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টিকর নানান উপাদান। কোনও ধরনের প্রক্রিয়াজাতকরণ ছাড়া…

  • |

    শীতে পায়ের যত্ন

      শরীরের অন্য অংশের যতটা আমরা যত্ন নেই তার থেকে অনেক কম যত্ন নেই পায়ের, কিন্তু আমাদের যত্ন নেওয়া খুব দরকার । কারন পায়ের উপর দিয়ে সারা দিন অনেক কিছু হয় । আর এই পায়ের যত্ন নিতে পারেন ঘরে বসে, সময়ের সঙ্গে বদলে যাওয়া প্রকৃতির প্রভাবে নিজেকে মানিয়ে নিতে পায়ের যত্নটাও জরুরি। শীতে পায়ের চামড়া…

  • |

    গরমে ছেলেদের ত্বকের যত্ন

    অনেকেই মনে করেন যে, ছেলেদের ত্বকের কোন যত্ন নিতে হয়না। এই ধারনা আসলে ভুল। মেয়েদের মত ছেলেদের ও ত্বকের যত্ন নিতে হয়। এই গরমে মেয়েদের ত্বক তো বটেই ছেলেদের ত্বকের তৈলাক্ততা ও বেড়ে যায়।এই তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।চলুন জেনে নেই কিভাবে ছেলেদের ত্বকে ডিপ ক্লিনজিং করবেন-   যেভাবে করবেনঃ   প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।…

  • চিনি দিয়ে রূপচর্চা

    আমি চিনি গো চিনি তোমারে … গান শোনাচ্ছি না চিনির কথা বলতে গান টা কানে বাজলো । চিনি একটি খুব প্রয়োজনিয় খাদ্যদ্রব্য। চিনি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে। রান্নায় ব্যবহার করা হয় চিনি। সেখানে নিরামিষ রান্না হোক বা আমিষ রান্না। সব রান্নাতেই বাড়তি স্বাদ আনতে চিনির কোন তুলনা নেই। চিনি খেতে গেলে কতই না হিসেব-নিকেশ। ছেলেবেলায়…