পাউরুটি দিয়ে তৈরি করুন সুস্বাদু মালাই রোল

শেষ পাতে মিষ্টি খাওয়ার অভ্যাস বাঙালির বহু পুরনো। এখন অনেকেই বাজার থেকে কিনে আনার বদলে ঘরেই তৈরি করেন সুস্বাদু সব মিষ্টি। তেমনই মালাই রোল খেতে চাইলে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না। পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

উপকরণ :
১০০ গ্রাম নরম মাওয়া
পরিমাণমতো সামান্য হলুদ ফুড কালার
৪ স্লাইস ব্রেড

মালাইয়ের জন্য :
২ কাপ দুধ
৪ চা চামচ চিনি
২টি এলাচ
২চা চামচ মিল্ক পাউডার।

প্রণালি :
একটু পানি বা দুধের সাথে হলুদ ফুড কালার মিশিয়ে নিতে হবে। তারপর হলুদ লিকুইডটুকু মাওয়ার সাথে মিশিয়ে একটি ডো বানিয়ে নিতে হবে। ফুড কালার অপসোনাল, নাও দিতে পারেন। মাওয়াটা ঘরেও বানাতে পারেন আবার বাজার থেকে কিনে আনতেও পারেন।

ডো থেকে লেচি নিয়ে ল্যাংচার মতো করে গড়ে নিতে হবে। ছুরি দিয়ে পাউরুটির স্লাইসের চারপাশ কেটে নিতে হবে। কেটে রাখা ব্রেডগুলোকে একটু বেলে নিতে হবে। ব্রেডের এক ধারে মাওয়ার ল্যাংচা রেখে রোল করতে হবে। একটি সারভিং প্লেটে ব্রেড রোলগুলোকে রাখতে হবে। একটি প্যানে দুধ, চিনি, পাউডার মিল্ক, এলাচ দিয়ে মাঝারি ঘনত্বের একটি মালাই বানিয়ে নিতে হবে।

মালাই গরম থাকতেই ব্রেড রোলের উপর ঢেলে দিতে হবে। তা না দিলে মালাই রোলের ভিতরে যাবে না। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু মালাই রোল। এবার ঠান্ডা করে পরিবেশন করুন।

Similar Posts

  • স্বাস্থ্যকর রাইস রোল

    বিকেল হলেই আমাদের সাধারণ চায়ের সাথে কিছু না কিছু থাকতেই হবে। আর সেই সাথে যদি থাকে রোল সেক্ষেত্রে রোল কিন্তু খুব ভালো সঙ্গ দেয় চায়ের সাথে । আমরা অনেকে চিকেন কিংবা বিফ দিয়েই রোল খেয়ে থাকি  বেশি। আর এই রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে তৈরি করি। কিন্তু চালের গুড়া দিয়ে কখনো কি রোল তৈরি…

  • |

    সবার পছন্দের সবজির মালাইকারি

    সবজির নাম শুনলেই যেন বাচ্চাদের জ্বর চলে আসে। প্রায় সময় ই দেখা যায় বাচ্চারা সবজির নাম শুনলেই হয় নাক কুঁচকায় নয় দৌড়ে পালায়। যার ফলে তাদের সঠিক পুস্টি থেকে যায় অপূর্ণ আর মায়েরা পড়েন দুশ্চিন্তায়। এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে নিয়ে আসুন রান্নায় বিচিত্রতা।আপনার রান্নায় বৈচিত্র্যতা আনতে আজ আমরা এনেছি সবজির মালাইকারি। এই রেসিপিটি…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • |

    খাসির ইয়াখমি এবং বিফ পা

    বেতিক্রমি এই রেসিপি দুটি পাঠিয়েছেন ফাহিনুর বেগম লাকি। যারা একটু ভিন্ন স্বাদ ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখি নেই রেসিপি দুটো! খাসির ইয়াখমি উপকরণঃ খাসির গোস্ত ১  কেজি টকদই ১ কেজি বেসন ১ টেবিল চামচ তেল ৫ টেবিল চামচ লবন স্বাদমত মউরি গুড়া ৬ টেবিল চামচ আদাবাটা ২ টেবিল চামচ…

  • ডাব চিংড়ির রেসিপি

    চিংড়ি আমাদের সকলেরই  অত্যন্ত প্রিয়। যেভাবেই চিংড়ি মাছ রান্না হোক না কেন  মহুরতেই  চেটে পুটে শেষ। আমরা অনেকভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়ে থাকি  কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটি সম্পূর্ণ ভিন্ন ধরনের চিংড়ি মাছের রেসিপি দেখাবো। যা হয়তো আমরা অনেকেই জানি আবার অনেকর কাছেই একেবারেই নতুন একটি রেসিপি। নতুন  হোক বা পুরাতন হোক এই…

  • |

    বৃষ্টি মানেই খিচুড়ি

    ভুনাখিচুড়ি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। তার উপরে যদি হয় বৃষ্টির দিন তবে তো কথাই নেই ,গরুর মাংসের মজাদার ভুনা খিচুড়ি। এই খাবার না হলে যেন বাঙালির বৃষ্টির দিনের ভালোলাগাই নষ্ট হয়ে যায়।  অনেকেই হয়তোএটি রান্না করতে পারেন তবে রেস্টুরেন্টের মত হয় না। তাই দেখে নিন রেসিপিটি আর হয়ে যান একেবারে…

Leave a Reply