|

“খানদানী মেজবান” এখন আপনার হেঁশেলে

চট্টগ্রামের একটি আনুষ্ঠানিকতার নাম ‘মেজবান’। জন্ম, মৃত্যু বা বিত্তশালী অনেকেই মাঝে মধ্যেই আয়োজন করে মেজবানের।

যেখানে খাবার মেন্যুতে থাকে সাদা ভাত, ডাল ও গরুর মাংস। মেজবানে গরুর মাংসটা হয় একটু স্পেশাল। স্বাদও অতুলনীয়। এই মাংস রান্নাই এখন সারাদেশে ‘মেজবানি মাংস’ হিসেবে পরিচিত এবং খুব জনপ্রিয়। এই মেজবানি রান্না কিন্তু এখন আপনার রান্না ঘরে। কোন ঝামেলা ছাড়াই রান্না করে ফেলতে পারেন মেজবানি গোশত।

উপকরনঃ

  • বুকের মাংস, কলিজা, গুর্দা, ফুসফুসসহ গরুর মাংস ৫ কেজি,
  • পেঁয়াজ ২ কেজি (অর্ধেক বাটা, অর্ধেক কুচি করে কাটা),
  • আদা বাটা ১৫০ গ্রাম,
  • রসুন বাটা ১৫০ গ্রাম,
  • সাদা সরষে বাটা ৫০ গ্রাম,
  • চিনাবাদাম বাটা ৫০ গ্রাম,
  • নারিকেলের দুধ ১৫০ গ্রাম,
  • ধনে গুঁড়া ৪ টেবিল চামচ,
  • কালো এলাচ বাটা ১/২ টেবিল চামচ,
  • স্টার মসলা বাটা ১/২ টেবিল চামচ ,
  • মরিচ গুঁড়া ৪ টেবিল চামচ,
  • হলুদ গুঁড়া ২ টেবিল চামচ,
  • জিরা গুঁড়া ৪ টেবিল চামচ,
  • শাহি জিরা বাটা ১/২ টেবিল চামচ,
  • সরিষার তেল ৩০০ মিলি,
  • সয়াবিন তেল ২০০ মিলি, ঘি ২০০ গ্রাম,
  • টমেটো ১ কেজি,
  • কাঁচা মরিচ ১০টি,
  • গরম মসলা পরিমাণ মতো,
  • লবণ ও পানি পরিমাণ মতো,
  • জিরা ২০ গ্রাম,
  • ধনে ২০ গ্রাম,
  • রাঁধুনি ১৫ গ্রাম,
  • শুকনা মরিচ ১০টি ও
  • তেজপাতা ৮টি।

 

মেজবানি ঘ্রাণের জন্যঃ 

  • চুইঝাল ২৫০ গ্রাম।
  • এলাচি ৬-৭টি,
  • ২ ইঞ্চি লম্বা দারুচিনি ৩টি,
  • লবঙ্গ ৮টি,
  • গোলমরিচ আধা টেবিল চামচ,
  • মেথি ২ টেবিল চামচ,
  • জায়ফল ১টি,
  • জয়ত্রী ১ টেবিল চামচ,
  • রাঁধুনি আধা টেবিল চামচ,
  • জৈন ১ চা চামচ,
  • মৌরী ১ চা চামচ,
  • ঘি ১০০ গ্রাম।

উপকরণের মধ্যে আদা রসুন এবং বাটা মসলা গুলো ছাড়া বাকি সব মসলা ভেঁজে গুড়া করে আলাদা আলাদা মুখবন্ধ পাত্রে রাখুন। পেঁয়াজ বাটা ও অর্ধেক কুঁচি মাংসে দিন। আর কিছুটা ভেঁজে বেরেস্তা করে রাখুন।

রান্না প্রণালিঃ

  • প্রথমে ৪ কেজি মাংসের সঙ্গে ১ কেজি বুকের হাড়, গুর্দা, কলিজা, ফুসফুসের টুকরা মিলিয়ে ৫ কেজি করে ধুয়ে পানি ঝড়িয়ে নিতে হবে।
  • একটি ভারী সসপ্যানে আদা, রসুন, সাদা সরষে, চিনাবাদাম, নারিকেলের দুধ,ধনে গুঁড়া, কালো এলাচ, স্টার মসলা মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া , শাহি জিরা ইত্যাদি উপাদানগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন।
  • তারপর চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে।
  • কিছুক্ষণ পর চুইঝাল দিয়ে নেড়ে ঢেকে দিন।
  • ১৫ থেকে ২০ মিনিট পর নেড়ে দুই কাপ গরম পানি দিয়ে দিন। এরপর ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে রাখুন।
  • ৫ মিনিট পর টমেটো দিয়ে নেড়ে আবার ঢেকে দিন।
  • ৫ মিনিট পর জিরা,  ধনে, রাঁধুনি, শুকনা মরিচ ও তেজপাতা মাংসে দিয়ে নেড়ে আবার ঢেকে রাখুন।
  • মাংস অল্প আঁচে রান্না করুন। প্রয়োজনে আরো গরম পানি দিন। মাংসে যেন মাখা মাখা ঝোল থাকে।
  • মাংস সেদ্ধ হয়ে গেলে  গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও ১০০ গ্রাম ঘি ছড়িয়ে দিয়ে হাঁড়ি ঢেকে চুলা বন্ধ করে দিন।
  • সার্ভিং ডিশে মাংস নিয়ে ওপরে বেরেস্তা দিয়ে সাজিয়ে ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

হয়ে গেল আপনার রান্না ঘরে মেজবানি গোশত তৈরি।

চুইঝাল আপনার মেজবানি গোশত রান্নায় ভিন্ন মাত্রা যোগ করবে। স্বাদে এবং ঘ্রাণে আপনার রান্না হয়ে উঠবে অতুলনীয়। একবার যে খাবে সে কখনোই ভুলতে পারবে না।

মেজবানি রান্নার প্রধান আকর্ষণ এর মসলা। উপরের সব মসলা একসাথে পেতে ক্লিক করুন।

Similar Posts

  • |

    গরমে স্বস্তি পেতে দুপুরে খান ডাল সবজি

    এই গরমের প্রচণ্ড অসস্থিতে হাঁসফাঁস করছে দেশ। এই গরমে কোন কিছুই খেতে ভালো লাগে না। আর খাবার ও হজম হতে চায় না। ফলে পেটের সমস্যার প্রকোপ বেড়ে যায়। এই গরমে খেতে হবে সহজ পাচ্য খাবার। যা সহজে হজম হবে এবং শরীর কে রাখবে ভেতর থেকে ঠাণ্ডা। আজ আমরা এমন এক খাবারের রেসিপি নিয়ে এসেছি। চলুন…

  • |

    মজাদার কুনাফা

    কুনাফা একটি ব্যতিক্রম ধর্মী মিষ্টিজাতীয় খাবার।মিষ্টিজাতীয় খাবারের ভেতরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুনাফা। সেমাই দিয়ে তৈরি মজাদার এ খাবারটি বিভিন্ন উৎসব ছাড়াও পরিবেশন করা যায় অতিথি আপ্যায়নে কিংবা ঘরোয়া আড্ডায়। ঝটপট তৈরি করা যায় বলে যে কেউ এটি তৈরি করতে পারবেন। উপকরণ : লাচ্ছা সেমাই ১ প্যাকেট, মাখন সিকি কাপ (গলানো), তরল দুধ সিকি…

  • আলু ও পাউরুটি দিয়ে সুস্বাদু বিকালের নাস্তা

    পদ্ধতি প্রথমে কয়েকটা পাউরুটির টুকরো নিতে হবে এবং এর শক্ত টুকরো গুলো কেটে ফেলে দিতে হবে। এখন একটা বোলে এক কাপ পরিমাণ বেসন নিতে হবে। এরপর এর ভিতর দিতে হবে ১/৪ চা চামচ হলুদের গুড়া। এবার দিতে হবে ১/৪ চা চামচ লাল মরিচের গুড়া। এখন এর ভিতর স্বাদ পরিমাণ লবণ দিতে হবে। এর সাথে ১/৪…

  • সকালের নাস্তায় চিকেন মিটলোফ

    সকালে নাস্তার টেবিলে ভিন্ন স্বাদের খাবার সবাই পছন্দ। আর সকালের নাস্তা পুষ্টিকর না হলে সারাদিন কাজে শক্তিও পাওয়া যায় না। তাই চিকেন মিটলোফ হতে পারে একটি ভাল নাস্তা। উপকরণ মুরগির কিমা ৫০০ গ্রাম, সিদ্ধ আলু ১/৪ কাপ, পেয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, লাল মরিচের গুড়া…

  • চিকেন রাইস ফ্লাওয়ার বল

    সকালের নাস্তা কিংবা টিফিনে চিকেন রাইস ফ্লাওয়ার বলের কদরই আলাদা। এটি যেমন সুস্বাদু তেমন তৈরি করতে ঝামেলাও কম। রান্নাঘরের সহজ কিছু উপাদান দিয়ে রেসিপিটি তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন পরিবারের সদস্যদের। চলুন তবে জেনে নেয়া যাক চিকেন রাইস ফ্লাওয়ার বলের রেসিপিটি-   উপকরণ: চিকেন কিমা ১ কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা…

  • কলার মোচা ভুনা

    কলার মোচা নানা ভাবে খাওয়া যায়। কেউ চপ করে খান, কেউ ভর্তা। তবে নারকেলের দুধ দিয়ে ভুনাটা অনেকেই পছন্দ করেন। এমন একটি রেসিপি ট্রাই করে দেখতে পারেন…   উপকরন:   কলার মোচা- ১টি পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ ঘন নারকেলের দুধ- ১ কাপ আদা-রসুন বাটা- ১ চা চামচ করে হলুদ, মরিচ, জিরে গুঁড়ো- ১ চা…