ভর্তার রেসিপি

যেকোনো ভর্তাই গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তবে ভর্তায় একটু নতুনত্ব নিয়ে আসলে খাবারের স্বাদ আরো অনেক গুন বেড়ে যায়। আজকের রেসিপিতে নিয়ে আসুন নতুন ২টি  ভর্তা রেসিপি ।

ঝাল ঝাল রসুন ভর্তার  আর গরুর মাংসের ভর্তা স্বাদ ও সুগন্ধ অসাধারণ হয়। তাছাড়া রসুন স্বাস্থ্যের জন্যও বেশ উপকারি। আসুন জেনে নেই রসুন ভর্তা আর গরুর মাংসের ভর্তার

তৈরির সহজ রেসিপি- যেভাবে বানাবেন।

উপকরণ:

রসুন ২৫০-৩০০  গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, ধনেপাতা কুচি পরিমান মত , কাঁচামরিচ ৩-৪টি, শুকনা মরিচ ১-২টি, সরিষার তেল ১-২ চা চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ভাজার জন্য।

 

প্রণালী:

রসুনের কোয়াগুলো আলাদা করে ভেজে নিন। মাঝারি আঁচে ভালো করে নেড়ে ভেজে নিন। ভাঁজা  হলে হালকা গরম অবস্থাতেই খোসা ছাড়িয়ে নিন। তারপর  রসুনগুলো হাত দিয়ে চটকে নিন।

এরপর একটি পাত্রে সয়াবিন তেল গরম করুন। শুকনা মরিচ অল্প ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি রঙের হলে রসুন, কাঁচামরিচ কুচি ও  পরিমান মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভাজুন। ধনেপাতা কুচি দিয়ে আরো কয়েক মিনিট ভাজুন। চুলা অফ করে সরিষার তেল দিয়ে নেড়ে নিন। গরম ভাতের সাথে রসুন ভর্তা খুবই ভালো লাগে।

 

গরুর মাংসের ভর্তা রেসিপি তৈরির
উপকরণঃ–
  • রান্না করা গরুর মাংস ১২-১৫ টুকরা,
  • সয়াবিন তেল ১-২ টেবিল চামচ,
  • সরিষার তেল ১ চা চামচ,
  • শুকনা মরিচ ৩-৪টি (ভেজে নেয়া),
  • পেঁয়াজ কুচি অধেক কাপ
  • কাঁচামরিচ ১-২ টা
  • ধনেপাতা কুচি পরিমাণমতো,
  • লবণ পরিমাণমতো।
গরুর মাংসের ভর্তা রেসিপি তৈরির প্রণালীঃ–
  • মাংস হাত দিয়ে ছিঁড়ে বা ঝুড়ি করে নিতে পারেন।
  • একবারে মিহি করা যাবে না।
  • আঁশ থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • চুলায় কড়াইয়ে বসিয়ে সয়াবিন তেল দিন।
  • তারপর তেল গরম হলে শুকনা মরিচ ভেজে নিন।
  • এবার মাংসের সাথে ধনেপাতা কুচি বাদে বাকি উপকরণ একসাথে মিশিয়ে নিন।
  • লবণের সাথে ভাজা শুকনা মরিচ ও সরিষার তেল দিয়ে আবার মাখান।
  • শেষে ধনেপাতা দিয়ে মেখে নিন।ব্যাস হয়েগেল গরুর মাংসের ভর্তা ।

এই ২ টি ভর্তায় খুব মজাদার গরম গরম ভাতের সাথে  বেশ মজা লাগবে খেতে। আজই বাসায় বানিয়ে ফেলুন।

Similar Posts

  • মজাদার ভর্তা তৈরির রেসিপি

    মাছে ভাতে বাঙ্গালী হলেও আমার ভাতের সাথে বিভিন্ন উৎসবে নানান রকমের  ভর্তা খেতে পছন্দ করি। তাই আজ আমরা বিভিন্ন ভর্তার  রেসিপি জানবো। ১) মিষ্টি কুমড়ার ভর্তা উপকরণঃ ১) মিষ্টি কুমড়া ২ কাপ, ২) পেঁয়াজ কুঁচি ২ টা, ৩) লবণ পরিমাণমতো, ৪) কাঁচামরিচ ৫-৬ টা (কুচি করা বা চাইলে সেদ্ধ করে নিতে পারেন ), ৫) সরিষার…

  • |

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা রেসিপিঃ উপকরণঃ ১। ডিম সিদ্ধ – ১ টি ২। সবুজ বেগুন – ১ টি (বড়) ৩। টমেটো – ৫ টা ৪। কাঁচামরিচ – ৪/৫ টা ৫। ধনেপাতা কুচি – ১ কাপ ৬। পিয়াজ কুচি – ২ টি ৭। রসুন কুচি – ২ কোয়া ৮। পিয়াজকলি কুচি – ১ কাপ ৯।…

  • টাকি মাছ ভর্তা রেসিপি

    টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছেই  একটি জনপ্রিয় খাবার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা । খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় ঝামেলা ছাড়াই ।  অনেকেরই পছন্দের খাবারের তালিকায় রয়েছে টাকি মাছের ভর্তা । চলুন তাহলে জেনে নেয়া যাক  রেসিপিটি-…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • মজাদার ভর্তার রেসিপি

    বাঙ্গালী বলতেই মাছ ভাত আর ভর্তা। বাঙ্গালীদের কাছে ভর্তা অনেক জনপ্রিয় একটা খাবার। যদি হয় বাঙ্গালী তাহলে তো কথাই নেই ভর্তা কথাটা শুনলে জিভে পানি  চলে আসে না এমন বাঙ্গালী  খুজে পাওয়া বেশ কঠিন। আমরা সকলেই  কম বেশি ভর্তা বানাতে জানি। আর তাই আমরা আজকে হাজির হয়েছি  ৩ টি মজাদার সব ভর্তার রেসিপি নিয়ে তাহলে…

  • |

    ডুমুর চিংড়ির ভর্তা

    ডুমুর চিংড়ির ভর্তা ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি । উপকরণ:  ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ…

Leave a Reply