|

ভাপা ক্যাভেজ সালাদ

ভাপা ক্যাভেজ সালাদ

রেসিপিঃ

উপকরণঃ

১। ক্যাভেজ (বাঁধাকপি) – ১ কাপ

২। টমেটো কিউব – ৩ টি

৩। গাজর কুচি – ১ টি

৪। কাঁচামরিচ কুচি – ৩/৪ টি

৫। পিয়াজকলি কুচি – ১ কাপ

৬। পিয়াজকুচি মাঝারি – ১টি

৭। ধনেপাতা কুচি – অল্পপরিমাণ

৮। হলুদের গুড়া – ১ চিমটি ( ২ আঙুল সমান)

৯। ধনে গুড়া – ১ চিমটি ( ২ আঙুল সমান)

১০। চটপটি মশলা- ১ চিমটি ( ৩ আঙুল সমান)

১১। সরিষার তেল – ১ টেবিল চামচ

১২। তরল দুধ – হাফ কাপ

১৩। লেবুর রস- ২ চা চামচ

১৪। চিনি – ২ চিমটি ( ৩ আঙুল সমান)

১৫। লবন – স্বাদমত

প্রস্তুতপ্রণালীঃ

প্রথমে একটি পাতিলে সামান্য পরিমান পানি দিয়ে বলগ তুলতে হবে। এরপর পাতিলের মুখে স্টিল এর জালি দিয়ে তার মাঝে ক্যাভেজ দিয়ে ঢাকনা দিয়ে ২ মিনিট রাখতে হবে। এরমাঝেই একটি বড় বাটিতে সব কুচি করা উপকরণ একসাথে মিশাতে হবে। চুলা বন্ধ করে ভাপা ক্যাভেজ ঠান্ডা করতে হবে। এরপর প্যানে সরিষার তেল দিয়ে তাতে সব গুড়া মশলা দিয়ে নেড়ে সব্জির বাটিতে দিয়ে দিতে হবে। ভাপা ক্যাভেজ সব্জির সাথে একটি পরিস্কার চামচ দিয়ে সুন্দর করে মিশাতে হবে।

 

পরিবেশনঃ

ক্যাভেজ সালাদটি চিনি, স্বাদমত লবন, দুধ এবং লেবুর রস দিয়ে ভাল করে মিশিয়ে পরিবেশন করতে হবে। ভিন্ন রকম স্বাদ পাওয়া যাবে। টক -ঝাল- মিষ্টি সালাদ।

রেসিপিদাতাঃ

নামঃ  সোনিয়া ইসলাম

 

 

পেশাঃ ফার্মাসিস্ট

শখঃ গান শুনা, ভ্রমন করা, রান্না করা

Similar Posts

  • |

    মিনি চিকেন বার্গার

    মিনি চিকেন বার্গার বিকালের নাস্তা কি করবেন বা বাচ্চাদের  কি নাস্তা  দিবেন তা নিয়ে সব মায়েরাই খুব চিন্তিত থাকেন ? বাইরে না গিয়ে বাসায়ই তৈরি করা যায়  মজাদার মিনি চিকেন  বার্গার । ঘরে  তৈরি  স্বাস্থ্যসম্মত সবার পছন্দের এই মিনি চিকেন বার্গারের  রেসিপিটি জেনে নেই –     রেসিপিঃ   উপকরনঃ মিনি বান ৫/৬ টা মুরগির বুকের…

  • |

    ডুমুরের সন্দেশ

    ডুমুরের সন্দেশ ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেউ এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুরের সন্দেশ রেসিপি । উপকরণঃ ডুমুর ২৫০ গ্রাম,ছানা ১০০ গ্রাম,চিনি ১/৪ কাপ,ঘি…

  • রিভার প্রন ককটেল সালাদ

    স্বাস্থ্যকর খাবারের তালিকায় সবার উপরের দিকেই থাকে সালাদের নাম। নিজেকে সুস্থ আর সতেজ  রাখতে খাবারের তালিকায় সালাদ রাখেন অনেকেই। সালাদ বিভিন্ন ধরনের হয়ে থাকে ।আমরা অনেকেই আছি অনেক ভাবে অনেক ধরনের সালাদ বানিয়ে থাকি ।  আজ আমরা একটি নতুন ধরনের সালাদ সম্পর্কে জানবো । চলুন জেনে নেই রিভার প্রন ককটেল সালাদ তৈরির রেসিপি-   উপকরণ:…

  • |

    শাহী গাজরের পায়েস  

    শাহী গাজরের পায়েস   গাজর খুবই  স্বাস্থ্যকর ও পুস্টিদায়ক একটি সবজি । গাজর অনেক ভাবেই খাওয়া যায় ,রান্না করে বা কাঁচা গাজর ও খেতে খুব মজা। শীতের সবজি হিসেবে এর গুনের শেষ  নেই।  আমরা চালের পায়েস তো অনেক খেয়েছি গাজরের পায়েস হয় তো তেমন খাওয়া হয়নি ,  কিভাবে গাজরের পায়েস বানানো যায় দেখে নেই। উপকরণঃ    গাজর…

  • |

    লেবু পাতায় ঝুরা মাংস

    লেবু পাতায় ঝুরা মাংস উপকরনঃ গরু বা খাসির মাংস হাড় ও চর্বি ছাড়া ১/২কেজি, লেবু পাতা ৬/৭ টি, সয়াবিন তেল  ৮/১০ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদ গুড়া ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুড়া ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭/৮ টি, ধনিয়া গুড়া ১ টেবিল চামচ, জিরা গুড়া…

  • |

    চিকেন বিরিয়ানী

    চিকেন বিরিয়ানী রেসিপি: উপকরন: পোলাও এর চাউল-১/২কেজি  মুরগীর মাংস-৩কেজি এলাচ-৫টা,দারুচিনি-৪টুকরা,লবঙ্গ-৫টা,গুল মরিচ-৭টা(পোলাও এর জন্য) আদা বাটা-৩টে,চামচ রসুন বাটা-৩টে,চামচ পেয়াজঁ কুচি-২১/২কাপ কাচাঁ -মরিচ-৮টা মরিচ গুড়া-২টে,চামচ ধনিয়াগুড়া-১টে,চামচ ঝিরা গুড়া-১চা,চামচ রাধুনী বিরিয়ানী মসলা-৩চা,চামচ দারুচিনিগুড়া-১/২চা,চামচ এলাচগুড়া-১/২চা,চামচ টক দই-১/২কাপ লবণ-পরিমানমতো তেল-পরিমানমতো বাটার-২০ গ্রাম গরম পানি-৩কেজি প্রস্তুত প্রনালী: প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে মাংসের সাথে আদাবাটা,রসুনবাটা,লবণ ,মরিচ গুড়া,ধনিয়া গুরা,জিরা গুরা,টক দই,রাধুনী বিরিয়ানী…