shahi-gajorer-payesh
|

শাহী গাজরের পায়েস  

শাহী গাজরের পায়েস  

গাজর খুবই  স্বাস্থ্যকর ও পুস্টিদায়ক একটি সবজি । গাজর অনেক ভাবেই খাওয়া যায় ,রান্না করে বা কাঁচা গাজর ও খেতে খুব মজা। শীতের সবজি হিসেবে এর গুনের শেষ  নেই।  আমরা চালের পায়েস তো অনেক খেয়েছি গাজরের পায়েস হয় তো তেমন খাওয়া হয়নি ,  কিভাবে গাজরের পায়েস বানানো যায় দেখে নেই।
উপকরণঃ   

গাজর ৫০০ গ্ৰাম,দুধ ১ লিটার,  গুরা দুধ ১/২ কাপ, চিনি ১ কাপ,  তেজপাতা ২/৩ টি,  এলাচ ২ টা,  কিশমিশ ১ টেবিল চামচ,  কাজুবাদাম ১ চা চামচ,  রোজ ওয়াটার ২ চা চামচ,  খেজুর কুচি সাজানোর জন্য ।

প্রনালীঃ   

প্রথমে গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে গ্রেট করে রাখুন ।  চুলায় পাত্রে দুধ দিন এতে তেজপাতা ও এলাচ বিচি দিয়ে দুধ গরম দিন কিছুক্ষণ পর গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিয়ে নাড়তে থাকুন দুধকমে এলে চিনি দিয়ে নাড়তে থাকুন , এবার তাতে গ্রেট করা গাজর দিয়ে নাড়তে থাকুন গাজর নাড়া অবস্থাই কাজুবাদাম , কিশমিশ দিয়ে ফুটাতে হবে ।  ঘন হয়ে এলে রোজ ওয়াটার দিয়ে একটু পর নামিয়ে নিন ।

shahi-gajorer-payesh শাহী-গাজরের-পায়েস@chuijhal.com
পরিবেশনঃ

ঠান্ডা হলে সার্ভিং বাটিতে ঢেলে উপরে খেজুর কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করুন ।

রেসিপি দাতাঃ  

নামঃ  শারমিন আহমেদ

sharmin-ahmed শারমিন-আহমেদ@chuijhal.com

পেশাঃ  গবেষণার কাজ করা

শখঃ  ইনট্রোরিয়র কাজ করা, আবৃত্তি করা,  রান্না করা

শারমিন আহমেদ পেশায় একজন গবেষক, ভালোবাসেন রান্না করতে  ও সবাইকে মজার মজার রান্না করে খাওয়াতে । অবসর  সময়ে আবৃতি করতে ও গান শুনতে ভালোবাসেন ।

Similar Posts

  • | |

    ভ্যানিলা কেক কিভাবে বনাবেন?

    ভ্যানিলা কেক রেসিপিঃ উপকরণঃ ১. ডিম ৩টি ২. চিনি হাফ কাপ ৩. ময়দা হাফ কাপ ৪. বেকিং পাউডার ১ চা চামচ ৫. তেল ৩ টেবিল চামচ ৬. দুধ ৩ টেবিল চামচ ৭. ভ্যানিলা এসেন্স ১ চা চামচ ডেকোরেশনের জন্য বাটার ক্রিমের উপকরণঃ ১. চিনি ১ কাপ ( ব্লেন্ডার/বেটে মিহি করে নিতে হবে) ২. ভ্যানিলা এসেন্স…

  • | |

    গরুর মাংসের আচারি কষা

    গরুর মাংসের আচারি কষা রেসিপিঃ উপকরন : গরুর  মাংস ১ কেজি সরিষার তেল -১ কাপ লবণ-স্বাদমত হলুদের গুড়া- ১ চা চামচ মরিচ গুড়া-  ২ টেবিল চামচ ধনে গুড়া  -২ টেবিল চামচ আদা বাটা-, রসুন বাটা  -২ টেবিল চামচ জিড়া বাটা   – ২ টেবিল চামচ আচারি মসলা _ শুকনা মরিচ, তেজপাতা-, পাঁচ ফোরন, ধনে, জিড়া, সরষে,…

  • |

    কিউই আইসড টি

    কিউই আইসড টি কিউই একটি বিদেশী ফল যার পুষ্টি গুনাগুন অনেক বেশি ও খেতেও  অনেক সুস্বাদু । আমাদের দেশে এখন এর চাহিদা অনেক ।  কিউই শরবত বা  কিউই এর আইসক্রিম আমরা অনেকেই খেয়েছি   কিন্তু কিউই টি এইটা আমাদের জন্য একে বাড়েই নতুন । আজকে আমরা জানবো কিভাবে তৈরি করতে হয় এই কিউই আইসড টি ।…

  • |

    ডিমের রোস্ট

    ডিমের রোস্ট রেসিপিঃ  উপকরনঃ ডিম ৮টি, লবণ ১চা.চা, দারুচিনি ১টি, এলাচ ২/৩টি, পেঁয়াজ বেরেস্তা ১কাপ, মরিচ গুড়ো ১/২চা.চা জয়ফল,জয়ত্রী,  পোস্তদানা, গুড়ো ১/২ চা.চা টকদই ১টে.চা লেবুররস ১চা.চা  আাদা-রসুন বাটা ১টে.চা চিনি ১চা.চা কাঁচামরিচ ৫/৬টি। প্রণালিঃ তেল ও ঘি ২-৩টে.চা ডিম সেদ্ধকরে খোসা ছাড়িয়ে নিন। তেল ও ঘি গরম করে দারুচিনি ও এলাচ ভেজে পেঁয়াজ বেরেস্তা…

  • | |

    চিকেন টিক্কা কাবাব

    চিকেন টিক্কা কাবাব কাবাবের নাম শুনলেই জিভে জল চলে আসে, একটু ঝাল একটু মশলাদার মাংস খেতে কে না ভালবাসে । সবার প্রিয় কাবাবের রেসিপি টি জেনে নেওয়া যাক। উপকরণঃ চিকেন-৫০০ গ্রাম, টক দধি-১০০ গ্রাম, আদা-১ টেবিল চামচ, রসুন-১ টেবিল চামচ, সয়াসস-১ টেবিল চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ, চাট মশলা-১ চা-চামচ, ওয়েস্টার সস-১ টেবিল…

  • |

    দি গ্রেট চিচিং মুগ

    দি গ্রেট চিচিং মুগ রেসিপিটি লিখেছেন জেসমিন ইসলাম,পেশায় একজন গৃহিণী ,রান্না করতে ও বই পড়তে খুব ভালোবাসেন। রান্না টাকে পেশা হিসেবে নিতে চেয়েছিলেন কিন্তু সংসার আর ছেলেমেয়েদের সময় দেওয়া টাকে প্রাধান্য দিয়েছিলেন , এখন সেই স্বপ্ন টাকে পূরণ করতে চাচ্ছেন । “দি গ্রেট চিচিং মুগ” একটি ডায়েট খাবার। এটি একদিকে যেমন সুস্বাদু তেমনি অন্য দিকে…