ভুনা খিচুড়ি

উপকরণ : পোলাওয়ের চাল ১ কেজি, মুগডাল হালকা ভাজা ২ কাপ, মটরশুটি ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ২ চা চামচ, দারুচিনি-এলাচ ২/৩ টুকরা করে, তেজপাতা ৩/৪টি, লবণ ও তেল পরিমাণ মতো। (তেলের পরিবর্তে ঘি দিতে পারেন।)

প্রস্তুত প্রণালী : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম হলে পেঁয়াজ, রসুন ভাজা হলে হলুদ বাদে সব মসলা দিয়ে দিন। এরপর ভালো করে নেড়ে ডাল ধুয়ে দিয়ে দিন। হলুদ গুঁড়ো, পানি, লবণ দিয়ে নেড়ে ঢেকে দিন। চাল-ডাল সেদ্ধ হলে নামিয়ে নিন। নামানোর ৫ মিনিট আগে ওপরে ঘি দিয়ে ঢেকে রাখুন। এতে সুস্বাদু হবে এবং সুন্দর ঘ্রাণ বেরোবে। সবশেষে গরম গরম পরিবেশন করুন।

Similar Posts

  • |

    পাঁচমিশালি ডালের খিচুড়ি

    উপকরণ : সিদ্ধ চাল এক কেজি, মসুর ডাল ১০০ গ্রাম, বুট ১০০ গ্রাম, মাষকলাই ১০০ গ্রাম, মটর ১০০ গ্রাম, মুগ ১০০ গ্রাম। পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ, আস্ত কাঁচামরিচ ১০-১৫টি, তেজপাতা ২টি, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়া ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১…

  • সবজি খিচুড়ি

    শীত মানেই নানা রকমের সবজির সমাহার। রং বে রঙের সে সব সবজি দিয়ে তৈরি করা যায় মজার সব খাবার। শীতের সময়ে সুস্বাদু সবজি খিচুড়ি হলে তো কথায় নেই। শীতের সকালে বা দুপুরে গরম খিচুড়ির সাথে আচার যোগ হলে খেতে খারাপ লাগবে না অবশ্যই ভালোই লাগবে। আমাদের হাতের কাছে থাকা সবজি দিয়ে রান্না করে ফেলুন সবজি…

  • |

    মুগডালের শুকনো খিচুড়ি

    উপকরণ : ১ কাপ বাসমতী চাল, আধা কাপ ভাজা মুগডাল, পরিমাণমতো পাঁচফোড়ন, আদা কুচি পরিমাণমতো, সয়াবিন তেল, লবণ ও হলুদের গুঁড়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ ও তেজপাতা।   প্রণালি : চাল ও ডাল আলাদা করে ধুয়ে নিন। পাত্রে সয়াবিন তেল ঢেলে গরম করে তেজপাতা ও শুকনো মরিচ নেড়েচেড়ে পাঁচফোড়ন দিয়ে দিন। হালকা ভাজা হয়ে গেলে…

  • মুগ কলাই ডালের খিচুড়ি

    উপকরণ : চাল ১ কাপ, মুগ ডাল ১/২ কাপ, তেল ৪ টেবিল চামস, লবণ পরিমাণমতো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, পেঁয়াজ কুচি ১/২ কাপ, তেজ পাতা ২টি, গরম মসলা ১/২ চা চামচ, পানি ২ কাপ। প্রস্তুত প্রণালি : ওপরের সব…

  • ইলিশ খিচুড়ি

    উপকরণ : ভাতের মোটা চাল ৫০০ গ্রাম, মসুরের ডাল, মুগ ডাল, বুটের ডাল মিলিয়ে ৫০০ গ্রাম, পেঁয়াজ টুকরা করা ১ কাপ, রসুন টুকরা করা ১ টেবিল চামচ, আদা টুকরা করা ১ চা চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ,মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, আস্ত কাঁচামরিচ ৮-১০টি, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, তেজপাতা ২টি। মাছ রান্নার…

  • বৃষ্টিভেজা দিনে জমিয়ে খান ভুনা খিচুড়ি

    বৃষ্টিভেজা দিনে খিচুড়ি এক জিভে জল আনা খাবারের নাম। প্রচুর বৃষ্টি হচ্ছে। ঘর থেকে বের হতে পারছেন না। ঘরে বসে ভাবছেন একটু ভুনা খিচুড়ি পেলে খারাপ হতো না। তাই ভুনা খিচুড়ি তৈরির রেসিপি দেখে নিন, আর ঝটপট বাসায় তৈরি করে ফেলুন ভুনা খিচুড়ি- – উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ ১০ টি লবঙ্গ ২ টুকরা…

2 Comments

Comments are closed.