মজাদার ভর্তা তৈরির রেসিপি

মাছে ভাতে বাঙ্গালী হলেও আমার ভাতের সাথে বিভিন্ন উৎসবে নানান রকমের  ভর্তা খেতে পছন্দ করি। তাই আজ আমরা বিভিন্ন ভর্তার  রেসিপি জানবো।

১) মিষ্টি কুমড়ার ভর্তা

উপকরণঃ
১) মিষ্টি কুমড়া ২ কাপ,

২) পেঁয়াজ কুঁচি ২ টা,
৩) লবণ পরিমাণমতো,

৪) কাঁচামরিচ ৫-৬ টা (কুচি করা বা চাইলে সেদ্ধ করে নিতে পারেন ),
৫) সরিষার তেল পরিমাণ মতো।

প্রণালীঃ

প্রথমে মিষ্টি কুমড়া খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে । এরপর মিষ্টি কুমড়া বাদে সব উপকরণ এক সাথে ভালভাবে মিশিয়ে নিন। এবার সেদ্ধ করা মিষ্টি কুমড়ার সাথে  সব উপকরণ খুব ভালো করে মেখে নিন। হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা।

 

২) ডিম আলু ভর্তা

উপকরণ:

ডিম ২/৩ টি, আলু ২ টি, পেয়াজ কুচি পরিমান মত ,  ৬/৭ টি শুকনা মরিচ, ধনিয়া পাতা কুচি ৩/ ৪ টেবিল চামচ, জিরা সামান্য পরিমান ,  সরিষা তেল ২/৩ টেবিল চামচ, লবণ পরিমান মতো।

প্রণালী:

প্রথমে ডিম ও আলু সেদ্ধ করে নিতে হবে। এরপর শুকনা মরিচ ভেজে নিতে হবে। জিরা ভেজে নিতে হবে। এবার একটি পাত্রে পেয়াজ কুচি, মরিচ মেখে নিয়ে সেদ্ধ আলু, ডিম দিয়ে মেখে ধনিয়া পাতা, জিরা, সরিষা তেল লবণ মেখে নিন। ব্যাস হয়ে গেল মজাদার ডিম আলু ভর্তা।

 

৩) চিংড়ি শুটকির ভর্তা

উপকরণ:

ছোট চিংড়ির শুটকি ২৫০-৩০০  গ্রাম, কাচা/শুকনা মরিচ ৬/৭  টা ,পিঁয়াজ ২/১ কাপ,ধনে পাতা ২-৩ টেবিল চামচ।

প্রণালী:

সর্ব প্রথম চিংড়ি শুটকি খুব ভাল করে বেছে ধুয়ে একটি পাত্রে অল্প তেলে মাঝারি আঁচে মচমচা করে ভেজে নিতে হবে।পিঁয়াজ, মরিচ, এক সাথে মাঝারি আঁচে বাদামী রং করে ভাঁজতে হবে।এরপর ধনে পাতা ভাল করে ধুয়ে কুচি করে কাটুন।এবার পাটায় ভাজা পিঁয়াজ কুচি, মরিচ ও ভাজা চিংড়ি শুটকি বেটে নিন যাতে খুব মিহি না হয়।এবার বাটা চিংড়ি, পিঁয়াজ, মরিচের সাথে ধনে পাতা কুচি/বাটা হাতে মলে মিশিয়ে ফেলুন। ব্যস হয়ে গেল মজার চিংড়ি শুটকি ভর্তা।গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগবে ।

 

Similar Posts

  • |

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা

    ডিম পোঁড়া বেগুন টমেটো ভর্তা রেসিপিঃ উপকরণঃ ১। ডিম সিদ্ধ – ১ টি ২। সবুজ বেগুন – ১ টি (বড়) ৩। টমেটো – ৫ টা ৪। কাঁচামরিচ – ৪/৫ টা ৫। ধনেপাতা কুচি – ১ কাপ ৬। পিয়াজ কুচি – ২ টি ৭। রসুন কুচি – ২ কোয়া ৮। পিয়াজকলি কুচি – ১ কাপ ৯।…

  • |

    ডুমুর চিংড়ির ভর্তা

    ডুমুর চিংড়ির ভর্তা ডুমুর খুব একটা প্রচলিত খাবার না হলেও এর পুষ্টি গুণ অনেক । ডুমুর  ওষুধ হিসেবেও খাওয়া যায় । আমরা অনেক ভাবেই ডুমুর খেতে পারি মিষ্টি বা ঝাল যে কোন ভাবেই খেতে পারি। স্বাস্থ্য সচেতন সবাই ডুমুর খেতে পারেন। আজকে  আমরা জানবো ডুমুর চিংড়ি ভর্তার রেসিপি । উপকরণ:  ডুমুর ২৫০ গ্রাম,চিংড়ি ১৫০ গ্রাম,হলুদ…

  • বাঁধাকপির ভর্তা

    ভর্তা পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া অনেক টা মুশকিলই বটে। দুপুরে বা রাতে ভাতের সাথে  রুটির সাথে আলু,বেগুন,মাছ,মাংস এমনকি বিভিন্ন সবজি রান্না করার সাথে  ভর্তা বানিয়ে খান অনেকে। তবে বাঁধাকপির ভর্তা কখনো খেয়েছেন কি?অনেকেই হয় তো খান নি আর অনেকেই খেয়েছেন । বাঁধাকপির ভর্তা মাছ, মাংসের স্বাদকেও হার মানাবে । দুপুরের খাবারের তালিকায়…

  • |

    শোল কুচি তে বেগুন ভর্তা

    শোল কুচি তে বেগুন ভর্তা   উপকরণ : বেগুন পোড়া (বড়) : ১টি শোল মাছ (কিউব করে কাটা): ১ বাটি পেঁয়াজ (কিউব করে কাটা)  :১ বাটি সরিষার তেল :৪/৫ টে চামচ হলুদ গুঁড়া ১ চামচ মরিচ গুঁড়া ২চা চামচ ধনে গুঁড়া ২চা চামচ ভাজা জিরার গুঁড়া:২ চামচ লবণ : স্বাদমতো টমেটো কুচি: আধা বাটি ধনেপাতা…

  • টাকি মাছ ভর্তা রেসিপি

    টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছেই  একটি জনপ্রিয় খাবার। এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে টাকি মাছের ভর্তা খেতে পছন্দ করে না। গরম ভাতের সাথে খেতে দারুণ মজা । খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় ঝামেলা ছাড়াই ।  অনেকেরই পছন্দের খাবারের তালিকায় রয়েছে টাকি মাছের ভর্তা । চলুন তাহলে জেনে নেয়া যাক  রেসিপিটি-…

  • সুস্বাদু চিনাবাদাম ভর্তা

    আজ আপনার একটি ভিন্ন ভর্তার রেসিপি দিচ্ছি, মনে হচ্ছে এই ভর্তা আপনারা অনেকে এখনো থাওয়া হয়নি, কারন এটা এখনও তেমন কমন হয়ে ওঠে নি। রেসিপিটি পেলে আশা করি আপনারা বানিয়ে নিতে পারবেন এবং ভর্তার মজা উপভোগ করবেন। উপকরণ : ১. ৫০ গ্রাম বাদাম ২. পিঁয়াজ ১টি ৩. রসুনের কোয়া ৪-৫টি ৪. কাঁচা মরিচ ৫-৬টি ৫….

Leave a Reply