মোমো তৈরির সহজ উপায়

বিকেলের নাস্তায় সুস্বাদু ও পুষ্টিকর কিছু না হলেই না বাঙালীদের। স্বাদের পাশাপাশি আমাদের নজর রাখতে হয় স্বাস্থ্যের দিকেও। তেলে ভাজা খাবার খেয়ে অনেকেরই হজমে সমস্যা হয়। তাছাড়া  যাদের কোলেস্টেরল কিংবা হার্টের সমস্যা ভুগছেন , তারা অনেকেই তেলে ভাজা খাবার খেতে চান না আর খাওয়াও ঠিক হবে না স্বাস্থ্যের । তাই শুধু মুখরোচক খাবার তৈরিই নয়, লক্ষ রাখুন খাদ্যের মানের দিকে। সুস্বাদু ও পুষ্টিকর খাবার হিসেবে নাস্তার তালিকায় রাখতে পারেন মোমো। আজ কাল মোমো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বাঙালীদের তাই বাড়িতেই  তৈরি করতে পারেন । মোমো তৈরির রেসিপি-

 

# ডো তৈরির উপকরণ

ময়দা ১ থেকে দেড়  কাপ

তেল ১-২  টেবিল চামচ
পানি পরিমাণ মতো
লবণ পরিমাণ মতো

# কিমা তৈরির উপকরণ

চিকেন কিমা ১ কাপ
মরিচ ২-৩  চা চামচ
গরম মসলা হাফ  চা চামচ
তেল/ বাটার ২-৩  টেবিল চামচ
গোলমরিচ গুড়া ১ চা চামচ
পিঁয়াজ কুচি ১- ২ কাপ

# সসের জন্য : টমেটো ২-৩ টি, শুকনা মরিচ (১-২  টেবিল চামচ সিরকায় ৪ ঘণ্টা ভিজিয়ে রাখা) ৫-৬টি, রসুন ৬-৭  কোয়া, আদা ১ টুকরা, ভাজা জিরা আধা চা-চামচ, লবণ সিকি চা-চামচ, চিনি ১  চা-চামচ।

  • সস যেভাবে তৈরি করবেন
  • টমেটো টুকরা করে ভেতরের শক্ত ফেলে দিয়ে একটি পাত্রে দিন। এবার  তাতে  পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ মাঝারি আঁচে নাড়তে হবে।
    এতে স্বাদমতো লবণ ও চিনি, শুকনো মরিচ, ভিনেগার ও মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়ুন যাতে নিচে লেগে না যায় ।
    এতে কোন  বাড়তি পানি দেয়ার প্রয়োজন নেই। মাঝারি আঁচে রেখে ঘনঘন নেড়ে দিন।
  • নাড়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে কিছু ক্ষণ ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনির সাহায্যে সস টা  ছেঁকে নিন। ব্যস হয়ে গেল টমেটো সস ।

 

 মোমো প্রস্তুত প্রণালী

  • প্রথমে একটি কড়াইয়ে  পানি গরম করুন। এবার পানিতে ময়দা দিয়ে সেদ্ধ করুন।
  • চুলা থেকে নামিয়ে ময়দা ভাল করে ময়ান করুন ।
  • ছোট ছোট লুচির আকারে বেলে একটি পাত্রে রাখুন ।
  • এবার একটি পাত্রে  তেল গরম করুন।
  • গরম তেলে পিঁয়াজ, কিমা ও সব মসলা দিয়ে কষিয়ে নিন ভালো করে।
  • সামান্য পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকালে নামিয়ে কিছুক্ষণ রাখুন ।
  • বেলে রাখা রুটির মধ্যে পুর ভরে মুড়ে চেপে আটকে দিন ভাল করে ।
  • একটি বড় পাত্রে পানি ফুটতে দিন।
  • ফুটন্ত পানির হাঁড়ির মুখে বাঁশের চালুনির উপর মোমো  রেখে ভাপে সিদ্ধ করুন।
  • সিদ্ধ হয়ে গেলে নামিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করুন।খেতে বেশ মজাই লাগবে । মনে হবে যেন রেস্টুরেন্ট এ বসে খাচ্ছেন ।

 

Similar Posts

  • |

    খাসির ইয়াখমি এবং বিফ পা

    বেতিক্রমি এই রেসিপি দুটি পাঠিয়েছেন ফাহিনুর বেগম লাকি। যারা একটু ভিন্ন স্বাদ ট্রাই করতে পছন্দ করেন তাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। চলুন দেখি নেই রেসিপি দুটো! খাসির ইয়াখমি উপকরণঃ খাসির গোস্ত ১  কেজি টকদই ১ কেজি বেসন ১ টেবিল চামচ তেল ৫ টেবিল চামচ লবন স্বাদমত মউরি গুড়া ৬ টেবিল চামচ আদাবাটা ২ টেবিল চামচ…

  • বিকালের নাস্তায় ভিন্ন স্বাদের আলুর মাফিন

    তরকারিতে আলুর বিভিন্ন পদ তো আমরা রোজই খাই। তবে বিকালের নাস্তায়, টিফিনে বা সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে একটু অন্যরকম আলুর পদ খেলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমরা এনেছি আলুর ঝটপট নাস্তার অন্যরকম একটি রেসিপি। এতে খাবারের পুষ্টিমান অক্ষুণ্ণ থাকবে, সময় বাঁচবে, সেই সঙ্গে খুবই কম খরচে খাবারের টেবিলেও আসবে বৈচিত্র্য। প্রয়োজনীয়…

  • ফলের সালাদের রেসিপি এবং এর পুষ্টি তথ্য

    সালাদ একটি জনপ্রিয় মিশ্র খাবার যা আমরা বিভিন্ন ভাবে তৈরি করে থাকি। বাংলাদেশে প্রধানত শসা, গাজর, টমেটো, পেয়াজ ইত্যাদি দিয়ে সালাদ তৈরি করা হলেও পৃথিবীজুড়ে সালাদের জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। তাই আজ আমরা জানবো ফল এর সালাদ সম্পর্কে। তার সাথে আরও জানবো এই ২ টি সালাদের পুষ্টি গুন সম্পর্কে। ফলের সালাদ উপকরণঃ আপেল…

  • দারুন মজার ডাবের পুডিং

    থাইল্যান্ডের অনেক জনপ্রিয় একটি ডেজার্ট হোল ডাবের পুডিং। ঠান্ডা ঠান্ডা খেলে যেমন মজা তেমন রিফ্রেশিং। অতিথি আপ্যায়নে অথবা আপনাদের পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন মজাদার এই ডাবের পুডিং। তাহলে আসুন দেখে নিই এই মজাদার রেসিপিটি। উপকরণঃ ডাবের পানি ৪ কাপ চায়না গ্রাস ১০গ্রাম চিনি প্রোয়জন মত (আমি ১/২কাপ নিয়েছি) ডাবের সাস ১কাপ (ইচ্ছা মত…

  • |

    ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’

    মুরগি খেতে খেতে বিরক্ত? আজ গরু রান্না করতে চাইছেন কিন্তু ভাবছেন যে রেসিপি টা একটু ভিন্ন হলে ভালো হয়? বাসায় মেহমান আসছে, তাদের একটু ভিন্ন রকম কিছু রান্না করে খাওয়াতে চাইছেন? বিশেষ মানুষটির বিশেষ দিনে তার জন্য বিশেষ কিছু করতে চাইছেন? আপনার জন্য ই নিয়ে এলাম ভিন্ন স্বাদের ‘স্পাইসি বিফ’ রেসিপি। উপকরণঃ ১ কেজি গরুর…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

Leave a Reply