শীতের সবজি অন্য রকম সাজে

চলছে শীত কাল। এখন সবজির মরশুম।বিভিন্ন রকম সবজির মেলা চার পাশে। যারা সবজি খেতে পছন্দ তাদের জন্য সু সময় এখন, কারন বাজারে গেলে পাওয়া যায় নানা রকম সবজির দেখা। প্রায় প্রতিদিন সকলেই ঘরে রান্না করে থাকেন কোন না কোন সবজি। কিন্তু প্রতিদিন একই ধরণের সবজি খেতে কার ভাল লাগে না। সবজি রান্নাটি একটু ভিন্নভাবে করা গেলে দারুন হয়। প্রতিদিনকার সবজি ভিন্নভাবে রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার রেসিপি নিয়ে হাজির হলাম –

উপকরণ:

গ্রেভির জন্য

৩টি বড় টমেটো
২টি মাঝারি আকারে পেঁয়াজ
২ টেবিল চামচ কাজুবাদাম
১-১/২ টেবিল চামচ তেল

সবজির জন্য 

১/৪ কাপ আলু কুচি
১/৪ কাপ গাজর কুচি
১/৪ কাপ ফুলকপি
১/৪ কাপ বিনস
১/৪ কাপ মটরশুঁটি
১/৪ কাপ ক্যাপসিকা কুচি
১/৪ কাপ পনির কুচি
২-৩ টেবিল চামচ মাখন
২-৩ টেবিল চামচ ক্রিম
ধনেপাতা কুচি
লবণ স্বাদমত
১-১/২ টেবিল চামচ কাশ্মেরী লাল মরিচ গুঁড়ো
১ চা চামচ ধনিয়া গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/২ চা চামচ কাসরি মেথি
১/২ চা চামচ আদা রসুন পেস্ট
৩-৫ টেবিল চামচ তেল
১/৪ চা চামচ হিং

প্রণালী:

  •  গ্রেভির জন্য প্রথমে প্যানে তেল গরম করতে দিন।
  • এরপর এতে টমেটো কুচি, কাজুবাদাম এবং পেঁয়াজ কুচি দিয়ে মঝারি আঁচে নাড়ুন।
  •  টমেটো নরম হয়ে এলে এতে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
  • এখন আরেকটি প্যানে তেল গরম করতে দিন। এতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
  •  আবার ফুলকুপি, বিনস, এবং পনির দিয়ে ভেজে নামিয়ে ফেলুন।
  • এখন বাকি তেলের সাথে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আদা রসূনের পেস্ট দিয়ে নাড়ুন।
  • হিং দিয়ে দিয়ে নাড়ুন।
  • এরপর এতে টমেটো পেস্ট, লবণ, লাল মরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়ুন।
  • বলক না আসা পর্যন্ত এটি নাড়তে থাকুন।
  • গ্রেভি রান্না হয়ে গেলে এতে মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
  • তারপর এতে ভাজা সবজিগুলো দিয়ে দিন।
  • ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসরি মেথি দিয়ে দিন।
  • এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
  • শেষে ক্রিম, ধনে পাতা কুচি দিয়ে দিন।

ব্যস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্ট্যাইল মিক্স ভেজি সবজি।

মিক্স ভেজিটেবল এর সব উপাদান এক সাথে পেতে ক্লিক করুন

 

Similar Posts

  • হোটেলের স্বাদে সবজি এখন আপনার রান্না ঘরে

    শীত কালের সবচেয়ে বড় সুবিধা হল- এই সময়ে পাওয়া যায় নানা রকম সবজি। যা আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষায় অনেক উপকারি এবং আপনি প্রতিদিন নতুন নতুন রেসিপি রান্না করে আনতে পারেন বৈচিত্রতা। অনেকে হোটেলের মিক্সড সবজিটা খুব পছন্দ করে, ভাবে সকালের নাস্তায় বাসাই পরোটা তৈরি করলেও সবজিটা হোটেল থেকে নিয়ে আসতেই হবে। অত সুন্দর…

  • |

    সুস্বাদু মশলা করলা

    করলা এক প্রকার ফল জাতীয় সবজি। এলার্জি প্রতিরোধে এর রস দারুণ উপকারি। ডায়াবেটিস রোগীদের জন্যও এটি উত্তম। প্রতিদিন নিয়মিতভাবে করলার রস খেলে রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। করলায় যথেষ্ট পরিমাণে বিটা ক্যারোটিন ছাড়াও এতে রয়েছে বহু গুণ। করলা সবজিটা খেতে পছন্দ করে এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন । তেতো স্বাদের জন্য এই সবজিটি খেতে…

  • |

    পাচঁমিশালী নিরামিশ সবজি

    পাচঁমিশালী নিরামিশ সবজি   রেসিপি: উপকরন: আলু-২টা               গাজর-১টা                বেগুন-২টা                ব্রকুলি-১টা                সিম- ৮টা                 পেপেঁ-ছোট সাইজের ১টা পেপে               পিয়াঁজ কুচি-১/২কাপ                পাচঁফোরন-১১/২চা চামচ                 লবণ-পরিমানমতো                 হলুদের গুড়া   – ২চা চামচ                মরিচের গুড়া-পরিমানমতো                আদা বাটা-১চা চামচ                রসুন বাটা-১ চা চামচ               কাচাঁ মরিচ-৪টা                শরিষার তেল-৪টে,চামচ                 পানি-পরিমানমতো…

  • |

    বেগুন খাসি

    বেগুন খাসি  রেসিপিঃ  উপকরণ : ১) বেগুন :৫০০গ্রাম ২) পেঁয়াজ কুচি :৩টে,চা ৩)কাঁচামরিচ :৪/৫টি ৪.)মরিচ গুঁড়ো :১চা,চামচ ৫)হলুদ গুঁড়ো :১/২চা,চামচ ৭)লবন :১চা,চামচ ৬)ধনে গুঁড়ো :১/৪চা,চামচ ৮)সরিষার তেল: ২টে,চামচ ৯)ধনেপাতা কুচি: ২টে,চামচ প্রণালী : ১) প্রথমে বেগুন ধুয়ে মাঝ বরাবর কেটে 2টুকরো করে  চাক চাক করে আচর কাটতে হবে ২) কুঁচি কুঁচি চাক করতে হবে ।…

  • |

    মিক্সড সবজি

    মিক্সড সবজি রেসিপিঃ উপকরনঃ ব্রকলি টুকরা ১ ফুলকপি টুকরা ১ কাপ গাজর টুকরা করে কাটা ১ কাপ আলু টুকরা ১কাপ পাতাকপি টুকরা করে কাটা ১কাপ শিম টুকরা কাটা ১/২ কাপ পেয়াজ কলি টুকরা করে কাটা পেঁয়াজ কুচি ১ কাপ আদা রসুন বাটা ১ ও ১/২ টে চামচ মরিচ গুড়া ১/২ চা চামচ হলুদ গুড়া ১…

  • |

    সবার পছন্দের সবজির মালাইকারি

    সবজির নাম শুনলেই যেন বাচ্চাদের জ্বর চলে আসে। প্রায় সময় ই দেখা যায় বাচ্চারা সবজির নাম শুনলেই হয় নাক কুঁচকায় নয় দৌড়ে পালায়। যার ফলে তাদের সঠিক পুস্টি থেকে যায় অপূর্ণ আর মায়েরা পড়েন দুশ্চিন্তায়। এত সব ঝামেলা থেকে মুক্তি পেতে নিয়ে আসুন রান্নায় বিচিত্রতা।আপনার রান্নায় বৈচিত্র্যতা আনতে আজ আমরা এনেছি সবজির মালাইকারি। এই রেসিপিটি…