হাড়-মাংসের স্যুপ

উপকরণ: গরু বা খাসির হাড় ২ কেজি, মাংস আধা কেজি, ডিম ২টি, গাজর ১টি, পেঁয়াজ ৪টি, আদাকুচি ২ টেবিল চামচ, তেজপাতা ৩টি, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবঙ্গ ৫-৬টি, সিরকা সিকি কাপ, পানি ৬ লিটার, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, পুদিনাপাতার কুচি সিকি কাপ, ধনেপাতার কুচি সিকি কাপ।

 

 

 

প্রণালি: গরু বা খাসির হাড় ৬ লিটার পানি দিয়ে চুলায় দিতে হবে। তাওয়া খুব গরম করে তাওয়ার ওপর গোল করে কাটা পেঁয়াজ বিছিয়ে দিন। এক পিঠ খুব ভালোভাবে পুড়ে কালো হলে উলটে দিয়ে দুই পিঠ সমান করে পোড়াতে হবে। পোড়ানো পেঁয়াজ হাত দিয়ে কচলে মাংসের সঙ্গে মাখিয়ে নিন। এতে ডিম, গাজর, আদাকুচি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে হাড়ের সঙ্গে মিলিয়ে অল্প জ্বালে ৪-৫ ঘণ্টা ফোটাতে হবে। চুলা থেকে হাঁড়ি নামিয়ে বেশ কিছুক্ষণ আলগা রেখে ওপরের স্তর সরিয়ে ছেঁকে নিন। এই তরলে সিরকা, চিনি, স্বাদলবণ দিন। এরপর আবার চুলায় দিয়ে একবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে গরম ক্লিয়ার স্যুপ বাটিতে ঢেলে ধনেপাতা ও পুদিনাপাতা ছিটিয়ে পরিবেশন করতে হবে।

Similar Posts

  • স্পাইস্ড চিকেন স্যুপ

    উপকরণ : পানি দেড় লিটার, চিকেন কিমা দেড় কেজি, চিংড়ি মাছ ৪টি, লবণ ও গোলমরিচ স্বাদমতো, পেস্তাবাদাম কুচি ২টি, শাক কুচি আধা টেবিল চামচ, রসুন কুচি ২ কোয়া, আদা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চিমটি, গুঁড়ো মরিচ ১ চিমটি, তেল ভাজার জন্য, সয়াসস্ ১ টেবিল চামচ, মটরশুঁটি ৭৫ গ্রাম।     প্রণালী :…

  • মুরগির মসলাদার স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৮ কাপ ২. মুরগির বুকের মাংস টুকরো করে ১ কাপের চার ভাগের তিন ভাগ ৩. ফুলকপি ছোট করে কাটা ১ কাপ ৪. আদা বাটা আধা চা চামচ ৫. রসুন বাটা আধা চা চামচ ৬. সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ ৭. ফিশ সস ২ টেবিল চামচ ৮. ওয়েস্টার সস ১ চা…

  • গাজরের স্যুপ

    উপকরণ : গাজর ২৫০ গ্রাম, পেঁয়াজ চার ভাগের এক কাপ, মাখন চার ভাগের এক কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া চার ভাগের এক চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চা চামচ, লং গুঁড়া চার ভাগের এক চা চামচ, এলাচ গুঁড়া চার ভাগের এক চা চামচ, ক্রিম আধা কাপ, ভেজিটেবল স্টক ৩ কাপ, লবণ…

  • থাই স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংস ও চিংড়ি মাছ ১ কাপ, ডিমের সাদা অংশ ২টি, কর্নফ্লাওয়ার ২…

  • পাঁচমিশালি সবজির স্যুপ

    উপকরণঃ ১. মুরগির স্টক ৬ কাপ ২. বাঁধাকপি ১ মুঠো ৩. ফুলকপি ১ মুঠো ৪. গাজর আধা মুঠো ৫. বেবিকর্ণ ৩ টা ৬. চাইনিজ বাঁধাকপি ১ মুঠো ৭. মাশরুম টুকরো ২ টেবিল চামচ ৮. রসুন টুকরো ১ টেবিল চামচ ৯. লবণ পরিমাণমতো ১০. টেস্টিং লবণ আধা চা চামচ ১১. চিনি ১ চা চামচ ১২. ফিশ…

  • টমেটো স্যুপ

    মুরগির স্টক তৈরি : একটি ছোট মুরগির হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হলে নামিয়ে ছেঁকে নিতে হবে। এভাবে তৈরি হবে মুরগির স্টক। উপকরণ : স্টক ১০-১২ কাপ, তেল ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মুরগির মাংসের মিহি কিমা আধা কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টেস্টিং সল্ট আধা…