alu-bokhara আলু-বোখারা

অসাধারণ গুনে ভরপুর আলুবোখারা

আলুবোখারা এমন একটি ফল যা ছোট বড় সকলের পছন্দের। আমরা অনেকই জানিনা এর উপকারিতা কতটুকু।অসাধারণ পুষ্টিগুণে ভরপুর আলু বোখারা। আলু বোখরাকে একেক জায়গায় একেক নামে ডাকা হয়ে থাকে। কাটিংকা, ফ্লাউমেন, হানিটা, আওয়াবাখার, প্রেজেন্টাসহ নানা নামে এটিকে ডাকা হয়ে থাকে।

বাংলাদেশে এটিকে সাধারণত আলু বোখারা নামে ডাকা হয়ে থাকে। আমরা সাধারণত আলু বোখরার নাম জানলেও এর পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানি না।

সাধারনত পোলাও, বিরিয়ানি ইত্যাদি রান্নাতে আলু বোখরা ব্যবহার করা হয়ে থাকে। আলুবোখারা দিয়ে জ্যাম , জেলি , চাটনি , কেক , আচার প্রভৃতি তৈরি করা যায়। গবেষণায় দেখা গেছে মানুষ কষ্ট করে ওজন কমানোর পর শিগগিরই তা ফিরে পায়। তবে খাবারের তালিকায় আলু বেখারা যুক্ত হলে মানুষের স্থুলতা শুধু কমবেই না তা ধরে রাখতেও সহায়ক হবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় আলু বোখারার আচার রাখতে পারেন।

তাহলে আসুন আলু বোখরার বহু গুণাগুণ সম্পর্কে জেনে নিইঃ

চোখের যত্নঃ

ভিটামিন এ এর জন্য আলুবোখারা খুব ভালো একটি উৎস। চোখের দৃষ্টি ভালো রাখতে ভিটামিন এ সক্রিয় ভূমিকা রাখে। চোখের অন্যান্য রোগ দমনেও কাজ করে।তাই আলু বোখারার আচার খেতে পারেন।

হজম বৃদ্ধিঃ

আলুবোখারায় উপস্থিত পর্যাপ্ত পরিমাণ খাদ্যআঁশ আপনার হজম বাড়িয়ে খাবারের রুচি বৃদ্ধি করে। পেটের রোগ দমনেও সাহায্য করে থাকে।

লৌহ কণিকা বৃদ্ধিঃ

এতে উপস্থিত লৌহ শরীরে রক্ত বাড়াতে সক্ষম। নিয়মিত আলু বোখারার আচার  খেলে রক্তশূন্যতা দূর হয়। যাদের প্রয়োজনের তুলনায় রক্ত উৎপাদন কম হয় বা যেকোনো কারণে রক্তশূন্যতা হয় তবে নিয়মিত কিছুদিন আলুবোখারা খেতে পারেন।

রক্তচাপ রোধঃ

আলুবোখারায় থাকা ভিটামিন কে রক্তের যেকোনো রোগ দমনে সহায়তা করে। উচ্চরক্তচাপ রোধ, স্ট্রোক থামানো এবং রক্তের সরল গতি নিশ্চিত করে।

হৃদযন্ত্রের সুস্থতাঃ

হৃদযন্ত্রের সুস্থতায় আলুবোখারার তুলনা হয় না। এটি অতি উচ্চ গুণ সম্পন্ন অ্যান্টি অক্সিডেন্ট বহন করে। দেহের ক্ষতিকারক কোলেস্টেরল তাড়িয়ে আপনাকে সুস্থ করতে আলুবোখারার তুলনা হয় না।

বয়সের ছাপ দূরঃ

প্রকৃত বয়সের চেয়ে বেশি বয়স দেখানো, চামড়া কুচকে যাওয়া এবং চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হওয়া মোটেও কাম্য নয়। এসব সমস্যা থেকে রেহাই পেতে নিয়মিত আলুবোখারা খেতে পারেন। আপনাকে সুন্দর সতেজ রাখতে আলুবোখারার কোনো তুলনা হয় না। এমনকি ত্বক এবং চুলের যত্নেও আলুবোখারা সেরা।

স্তন ক্যানসারের ঝুঁকি হ্রাসঃ

এই ফলটিতে উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্টস স্তন ক্যানসারের জন্য দায়ি কোষগুলোকে ধ্বংস করে দেয়। যেকোনো ক্যানসারের জীবাণুর বৃদ্ধিও ঠেকাতে সক্ষম আলুবোখারায় উপস্থিত এই উপাদান।

হাড়ের গঠনঃ

বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে নিয়মিত আলু বোখারা খেলে হাড়ের গঠন, সুস্থতা এবং বিশেষভাবে মেনোপোজে যাওয়া নারীদের হাড়ের যত্ন নিশ্চিত হয়। হাড়ের ভঙ্গুরতা কাটিয়ে মজবুত কাঠামো গঠনে আলুবোখারা আচার খেতে পারেন নিশ্চিন্তে।

রোগ প্রতিরোধঃ

আলুবোখারায় পাওয়া পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলতে সক্ষম। যখন তখন রোগে আক্রান্ত হওয়া থেকেও বাঁচাতে পারে আলুবোখারা।

স্মৃতিশক্তি বৃদ্ধিঃ

স্মৃতিশক্তি বৃদ্ধি করতে আলুবোখারার রয়েছে দারুণ সক্ষমতা। পড়ুয়া ছাত্রদের জন্য তাই নিয়মিত আলুবোখারা  আচার খাওয়া ভালো। এতে পড়া দ্রুত মুখস্থ হওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়।

সূত্র ঃইন্টারনেট

Similar Posts

  • আমের ফলি দিয়ে মজাদার আমচুর

    অনেকেই ভাবেন, আম এতটাই মিষ্টি যে তা খেলে শরীরের ওজন বেড়ে যায়। কিন্তু জানেন কি, এই ফলের রাজা কিন্তু আপনার চর্বি গলিয়ে দিতে খুবই ভাল কাজ করতে পারে।আমে রয়েছে ভরপুর নিউট্রিশন আর এটি ফাইবারে পরিপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, আম খেলে দীর্ঘ সময় খিদে পায় না। এতে থাকা ফাইবারই পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। আমে আরো রয়েছে...
  • চুইঝাল স্পেশাল “স্ম্যাসড জলপাই” এর আচার

    চুইঝাল ডট কম- একটি পরিচিত নাম। সুস্বাদু এবং মুখোরোচক আচারের জন্য সবার মুখে  চুইঝাল এর নাম। অনেকেই জানতে চান যে, কিভাবে এত স্বুসাদু আর মুখোরোচক অথচ স্বাস্থ্যসম্মত আচার চুইঝাল কিভাবে বানায়। এতদিন আমরা এই সম্পর্কে কিছু বলি নি। আজ আমি আপনাদের কে একটা গল্প বলবো। গাছে ঝুলতে থাকা তাজা জলপাই থেকে বোতলের স্ম্যাসড জলপাই এর…

  • ভেষজ গুণে ভরা নাম তার চালতা

    চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ প্রতিরোধ করতে সহায়তা করে, তেমনি...
  • কাটা জলপাইয়ের আচার

    জলপাই  জলপাই  একটি গ্রীষ্মকালীন ফল । জলপাই গাছ মাঝারি আকারের হয়ে থাকে , এটি ১০ থেকে ১২ মিটার পর্যন্ত উঁচু হতে পারে ।  শীতকালে পাতা ঝরে পড়ে , ফেব্রুয়ারি-মার্চ মাসে নতুন পাতা আসে ।  সেই সঙ্গে আসে ছোট ছোট সাদা ফুল । একটি ফলের ওজন ১৫.৭৮ থেকে ২২.৪৬ গ্রাম ,  , দৈর্ঘ্য  ৪.০৭ থেকে ৪.৪৯…

  • রোগ প্রতিরোধ ও পুষ্টিতে ‘চালতা’

    চালতা চেনে না এমন কেউ নেই। চালতা গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এ গাছের আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়া। চালতা গাছ ভারত, শ্রীলংকা, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়শিয়া, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশেও প্রচুর জন্মে। চালতা গাছের মূল আকর্ষণ হলো এর ফুল। মে-জুন মাসে চালতা গাছে ফুল ফোটে। চালতা একটি অপ্রকৃত ফল। ফলগুলো হয় বড় ও গোলাকার। ফলের রং...
  • রসনায় বাসনায় চালতা

    চালতা চালতার দাম কম ও সহজলভ্য হওয়ায় কম-বেশি সকলেই এটি পছন্দ করে। চালতা দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরী করা হয় যা সবারই কম-বেশি পছন্দ। আবার এই ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। চালতায় আছে ক্যালসিয়াম, শর্করা, আমিষের মতো প্রয়োজনীয় উপাদান। এ ছাড়াও আছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, থায়ামিন ও রিবোফ্লাবিন। তাই চালতা শরীরে যেমন রোগ…

Leave a Reply