কলার খোসায় হবে এবার রূপচর্চার

কলার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি । কলা যেমন পুষ্টিকর, তেমনই সুস্বাদু। কলা এমন একটি ফল যা সব অংশতেই  উপকারী। স্বাস্থ্যের পাশাপাশি কলা ত্বকেরও নানান উপকার করে থাকে বহুগুণ । শুধু কলারই নানা গুণাগুণ আছে তা নয়, কলার খোসার আরও রয়েছে বহু গুণ। । কলার খোসা আমাদের ত্বকের নানা সমস্যা সমাধান করে থাকে । কিভাবে রূপচর্চার কাজে  ব্যবহার করবেন কলার খোসা। জেনে নিন…

১) ব্রণ এবং দাগ–ছোপ কমায়:

কলার খোসার ছোটো একটি  টুকরো কেটে ভেতরের সাদা অংশটা আছে ওই অংশ টা যেখানে ব্রণ হয়েছে  সেখানে ভালো করে ঘষতে হবে,কিছুক্ষণ  যতক্ষণ না খোসাটা বাদামি রঙের হচ্ছে। এই ঘরোয়া পদ্ধতি যা ত্বকের দাগ-ছোপ  কমাতে সাহায্য করবে অনেক ।

২) ডার্ক সার্কেল :

ডার্ক সার্কেল চোখের নীচে থাকলে খুব বাজে দেখতে লাগে চেহারা । তাই এই ডার্ক সার্কেল অর্থাৎ চোখের কালি তোলার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি । ডার্ক সার্কেল এ কাজে কলার খোসা খুবই উপকারী। কলার খোসার ভেতর থেকে সাদা আঁশটা চামচ দিয়ে বের করে অ্যালোভেরা জেলের সাথে মিশিয়ে লাগালে ভালো উপকার পাওয়া যায়। এই মিশ্রণটি মেখে চোখ বন্ধ করে কিছুক্ষণ থাকার পর, ঠান্ডা পানি দিয়ে  মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২/৩ দিন করলেই চোখের কালি আস্তে আস্তে চলে যাবে। উপকার আপনিই বুজতে পারবেন ।

৩) বলিরেখা কমবে:

বলিরেখা মুখে থাকলে মুখে বয়েসের ছাপ পরে যায় অল্প বয়সে । তাই বলিরেখা কমাতে কলার খোসা খুবই ভালো একটা  জিনিস। কলার খোসা মিক্সিতে দিয়ে পেস্ট করে তার সাথে একটা ডিমের কুসুম মিশিয়ে ফেস প্যাক বানিয়ে নিন। এবার  মিশ্রণটি পুরো মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে নিন। এই ফেস প্যাকটি বলিরেখা কমাতে সাহায্য করে।

৪) ফাইন লাইনস:

আপনি চাইলে কলার খোসার ভেতরের অংশটি আপনার ত্বকে আলতোভাবে ঘষুন এবং ৩০ মিনিট রেখে দিন। পরে হালকা গরম পানি  দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বককে টানটান করতে সাহায্য করে বহুগুণ ।

৫) ঠোঁটের যত্ন:

মুখের সব জায়গার মতো ঠোঁটের ক্ষেত্রেও কলার খোসা অত্যন্ত উপকারি কাজ করে থাকে । কলার খোসা প্রচুর অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে , তাই ঠোঁটে ঘষলে ঠোঁটের  আর্দ্রতা বাড়ায়।এবং কালছে ভাব কমতে সাহায্য করে ।

Similar Posts

  • রুপচর্চায় মসুরের ডাল

    সুন্দর ত্বকের জন্য প্রসাধনী ব্যবহার করা এখন নিয়মিত ব্যাপার।এই প্রসাধনী সুন্দর ত্বকের জন্য ব্যবহার করলেও তা আমাদের জন্য অনেক সময় ক্ষতির কারণ হয়।অথচ প্রাকৃতিক উপায়েই আমরা আমাদের ত্বককে রাখতে পারি সুন্দর ও উজ্জ্বল।মসুরের ডাল ত্বকের সুরক্ষায় বিশেষ ভুমিকা রাখে।জেনে নিন মসুরের ডাল ব্যবহার করার পদ্ধতি।   মসুর ডাল ও মধুর প্যাকঃ  এক চা চামচ মধু…

  • গরমে ত্বকের যত্ন

    আমরা অনেকেই অনুভব  করতে পারছি যে বাতাসে উষ্ণতা বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়তে শুরু করেছে। অতিরিক্ত সূর্যের তাপ এবং ধুলাবালির  কারণে এ সময়ে ত্বকের জন্য প্রয়োজন পড়ে বাড়তি যত্নের । এ গরমে   কিভাবে ত্বকের যত্ন নেবেন জেনে নিন সেই বিষয়ে- ১) পানি পান করুন পানির অপর নাম জীবন । পানি শুধু শরীরে আর্দ্রতা…

  • আলুর রসে রূপচর্চা

    শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। আলু দিয়ে আবার রূপচর্চা হয় না কি এটাই তো ভাবছেন ? তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আপনারা নিয়মিত ব্যবহারের জন্য আপনাদের পছন্দমত যেকোনো একটি বা দুটি ফেস প্যাক বেছে নিতে পারেন।প্রতিদিন ব্যবহার করলে পাবেন উজ্জ্বল ত্বক। ১) আলু ও লেবুর রস ১ চা চামচ আলুর…

  • চালের গুড়া দিয়ে রূপচর্চা

    আমরা সুন্দর ত্বকের জন্য বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি । বাজারের সেই প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপায়ে ত্বক সুন্দর ও কোমল করা সম্ভব একটু চেষ্টা করলেই । চালের গুঁড়া দিয়ে তৈরি করুন ঘরোয়া স্ক্রাবঃ ১। চালের গুঁড়া ত্বকে প্রাকৃতিক স্ক্রাবের কাজ করে থাকে । চালের গুড়ার সঙ্গে সামান্য লেবুর রস আর মধু মিশিয়ে মুখে ৪-৫ মিনিট স্ক্রাব…

  • |

    জাপানিজ নারীদের অসাধারণ বিউটি টিপস

     জাপানিজ নারীরা তাঁদের সুন্দর ত্বক ও চুলের জন্য খুব বিখ্যাত। এমন অনেক জাপানি নারী আছেন যাঁদের বয়স ৬০ বছর, অথচ দেখলে মনে হবে ৩০ বছরের একজন নারী। আমরা অনেকেই জাপানিজ পুরুষ কিংবা নারীদের টিভি-সিনেমায় বা কখনো কখনো চলার পথে দেখে থাকি এবং তাঁদের ত্বকের(Skin) উজ্জ্বলতা, টানটান ভাব ও চুল দেখে বলে থাকি কী এমন রূপচর্চা…

  • শীতের সকালে ত্বকের যত্ন নিবেন যেভাবে

    ত্বকের সমস্যা সারা বছরই থাকে। তবে শীতে ত্বকের সমস্যা বেশি থাকে। শুষ্ক, তৈলাক্ত, স্বাভাবিক কিংবা মিশ্র—ত্বক যে ধরনেরই হোক, সমস্যা থাকবেই। কারণ, একটাই, ত্বকের সবচেয়ে ওপরের যে স্তরে, সেই এপিডারমিসে এ সময় আদ্রতার পরিমাণ কমে গিয়ে শুষ্কতা বৃদ্ধি পায়। পাশাপাশি শীতে পানি খাওয়ার পরিমাণও কমে যায়। ফলে ত্বক আরও শুষ্ক হয়ে যায়। এই শুষ্কতাকে আর্দ্রতায়…

Leave a Reply