|

ঈদে তৈরি করুন গুড়ের পায়েস

ঈদ, মিষ্টি খাবার না হলে চলে? একদম না।আর এদিকে যারা মিষ্টি খাবার পছন্দ করেন তাদের পায়েস নামটি শুনলেই জিভে পানি এসে যায়। মায়ের হাতের গুড়ের পায়েসের রেসিপিটি আপনি চাইলেই আজ বাসায় তৈরি করে ফেলতে পারেন।

তাহলে চলুন জেনে নেই গুড়ের পায়েস বানানোর রেসিপিটি।

 

 

উপকরণ

পোলাওয়ের চাল আধা কাপ

দুধ এক লিটার

খেজুরের গুড় ৪০০ গ্রাম

নারকেল কোরা ১ কাপ,

তেজপাতা ২টি

দারচিনি ২ টুকরো

কিশমিশ ১ টেবিল-চামচ

বাদাম কুচি ১ টেবিল-চামচ

লবণ খুব সামান্য

পানি পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

প্রথমেই দুধ  ফুটিয়ে এক লিটার থেকে ঘন করে আধা লিটার করতে হবে। গুড় এক কাপ পানি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিতে হবে। চাল ধুয়ে তিন কাপ পানি দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চাল সেদ্ধ হয়ে ঘন হলে তাতে গুড়, নারকেল ও ঘন দুধ দিয়ে নাড়তে হবে।আপনি চাইলে গুড়ো দুধ দিতে পারেন। তাহলে পায়েসের মিশ্রণটি ঘন হবে।কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করুন গুড়ের পায়েস।

Similar Posts

  • হালুয়া তৈরির রেসেপি

    হালুয়া এক ধরনের মিষ্টান্ন। হালুয়া কম বেশি আমাদের সকলের কাছে প্রিয় । আসছে শবে বরাত। আর শবে বরাতের দিন আমরা  নানা রকম হালুয়া অনেকেই বাড়িতে বানিয়ে থাকি।  অনেকেই সুজি, বুট, গাজর, ডিম, বাদাম, পেঁপে, চালকুমড়া, নেসেস্তাসহ হরেক রকমের উপকরণ দিয়েই বৈচিত্র্যময় স্বাদের হালুয়া তৈরি করা যায়। কয়েকটি হালুয়া তৈরির রেসেপি জানবো আজ । ১) কমলার…

  • |

    শীত মানেই পিঠা

    শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। এই উৎসবের সকালে পিঠা খাওয়ার মজাটাই অন্যরকম। আর যদি হয় দুধ পুলি পিঠা, তাহলেতো কোন কথাই নাই। আসুন ঝটপট জেনে নেই মজাদার দুধ পুলি পিঠার তৈরি পদ্ধতি।   পুরের জন্যঃ উপকরণ চালের গুড়া = ২/৩ টেবিল চামচ (চালের গুড়া হালকা ভেঁজে নিবেন) এলাচ গুড়া = ১/২ চা চামচ নারকেল কোরানো =…

  • |

    শীত মানেই ভাপা পিঠা

    প্রকৃতিতে শীত চলে এসেছে। শীতকাল হলেই অন্যান্য খাবারের সাথে  পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চারদিকে। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। খেজুর গুড় দিয়ে তৈরি গরম গরম ভাপা পিঠা খেতে খুব মজা লাগে। আগের দিনে দাদি নানী রা রাত জেগে চাল কুটে সেই চাল দিয়ে সকাল…

  • |

    এগ ব্রেড টোস্ট

    সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে দিতে পারেন এগ ব্রেড টোস্ট। চলুন দেখে নেই কিভাবে করবেনঃ  উপকরণঃ ১. পাউরুটি ২. ২টি ডিম ৩. পেয়াজ কুচি ৪. টমেটো কুচি ৫. কাচা মরিচ কুচি ৬. ধনিয়া পাতা কুচি ৭. লবন স্বাদমত ৮. গোলমরিচ গুড়ো স্বাদমত ৯. ভাজার জন্য তেল প্রনালীঃ একটি খালি পাএ নিয়ে তার…

  • |

    গ্যাস সিলিন্ডার ব্যবহার করুন সাবধানে

    বর্তমানে গ্যাস সিলিন্ডার এর ব্যবহার প্রায় প্রতিটা ঘরে ঘরেই। গ্যাস সিলিন্ডারের ব্যবহারে যেমন দূষণ ও পরিশ্রম উভয়ই কম হয়েছে অন্যদিকে বেড়ে গিয়েছে  বিভিন্ন ঝুঁকি। আমাদের ভুল ব্যবহারে ঘটে যেতে পারে কোন বড় ধরনের  দুর্ঘটনা। এখন তো প্রায়ই শোনা যায় গ্যাসের আগুন থেকে দুর্ঘটনা ঘটার সংবাদ। তাই আমাদের সিলিন্ডার ব্যবহারের সময় অত্যন্ত সচেতন হয়ে ব্যবহার করতে…

  • |

    তেলাপিয়া মাছের ফিশ অ্যান্ড চিপস রেসিপি

    “ফিশ অ্যান্ড চিপস” খাবারটি ক্রমশ আমাদের দেশে জনপ্রিয় হয়ে উঠছে। অনেক রেস্তরাঁই পরিবেশন করে থাকে পশ্চিমা দেশগুলোর জনপ্রিয় এই খাবারটি। ঘরে বসেই ফিশ অ্যান্ড চিপসের মজা নিতে চান? তাহলে রেসিপি টি শিখে নিন ।ফ্রাইড ফিশ তৈরির রেসিপি আর পরিবেশন করুন গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই বা ঘরে তৈরি আলুর চিপসের সাথে। উপকরণঃ  তেলাপিয়া মাছের ফিলে ভাজার…