caramel-bread-pudding ক্যারামেল-ব্রেড-পুডিং@chuijhal.com
|

ক্যারামেল ব্রেড পুডিং

ক্যারামেল ব্রেড পুডিং

পুডিং আমাদের দেশিও খাবার না হলেও এর জনপ্রিয়তা আমাদের দেশে অনেক , যে কোন অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে আমরা পুডিং করে থাকি । ক্যারামেল ব্রেড পুডিং একটি ভিন্নধর্মি ও মজার একটি রেসিপি । দেখে নেই এর তৈরির প্রক্রিয়াটি – 

রেসিপিঃ
উপকরনঃ

ডিম ৬ টা

তরল দুধ ১ কেজি

পাউরুটি ৪ টুকরো

কাস্টারড পাউডার ৩ টেবিল চামচ 

কনডেন্স মিল্ক  ১/২  কাপ

চিনি  ১/২  কাপ

পাউডার দুধ ১/২ কাপ

পেস্তা বাদাম কুচি ১ টেবিল  চামচ

গোলাপের পাপড়ি  ৭/৮  টা

প্রনালিঃ

প্রথমে তরল দুধ খুব অল্প আঁচে বসিয়ে জ্বাল দিয়ে দুধ কমিয়ে আধা করে নিতে হবে , পাউরুটির টুকরো গুলো চারপাশের লালচে অংশ কেটে ফেলতে হবে , এবার চুলা বন্ধ করে তরল দুধ ঠান্ডা করে নিতে হবে , এবার ঠান্ডা দুধ থেকে কিছুটা দুধ ব্লেন্ডারে নিয়ে তাতে পাউরুটির টুকরো গুলো দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে ।  এবার সব গুলো উপকরন যেমন তরল দুধ ,ব্লেন্ড করে নেয়া পাউরুটি , ডিম , চিনি , কাস্টারড পাউডার , কনডেন্স মিল্ক , পাউডার দুধ একসাথে মিশিয়ে একটা হুইসকার দিয়ে খুব ভালো ভাবে হুইস্ক করে নিতে হবে । এবার যে প্যানে পুডিং করবেন তাতে কিছুটা চিনি দিয়ে চুলায় বসিয়ে চিনি পুড়িয়ে ক্যারামেল করে নিতে হবে , এবার তাতে মিশ্রনটি ঢেলে চুলায় পানির উপর ভাপে ৪৫ মিনিট অথবা ওভেনে ৭-১০ মিনিট বেক করে নিলেই হয়ে গেলো ক্যারামেল ব্রেড পুডিং ।

caramel-bread-pudding ক্যারামেল-ব্রেড-পুডিং@chuijhal.com
 
পরিবেশনঃ

খাওয়ার সময় পেস্তা কুচি এবং গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করুন।

রেসিপিদাতাঃ

নামঃ ফাহা হোসাইন

 

পেশাঃ রেসিপি কন্ট্রিবিউটর

শখঃ রান্না করা , ফটোগ্রাফি

ফাহা হোসেন পেশায় একজন রেসিপি কন্ট্রিবিউটর , বিভিন্ন পত্রিকায় তিনি রেসিপি দিয়ে থাকেন । রান্না করেন খুব ভালো , এছাড়াও তিনি খুব ভালো ফটোগ্রাফি  করে থাকেন । 

Similar Posts

  • |

    চিংড়ি ও আলুর বরা

    চিংড়ি ও আলুর বরা চিংড়ি কে আমরা মাছ বললেও চিংড়ি কোন মাছ না তবে এটি খেতে খুব সুস্বাদু , আলুর সাথে চিংড়ি মাছের এই বরাটিও খুব মুখরোচক । আসুন জেনে নেই এই মুখরোচক রেসিপি টি । রেসিপিঃ  উপকরণঃ   ১. ছোট চিংড়ি মাছ ।  ২. আলু (৩/৪ টি) । ৩. লবণ (পরিমানমতো) । ৪. সয়া…

  • |

    কালা ভুনা

    কালা ভুনা  রেসিপিঃ  উপকরনঃ ১. গরুর মাংস সোয়া ১ কেজি, ২. পেঁয়াজ ২ কাপ, ৩. আদা-রসুন বাটা ২ টেবিল-চামচ, ৪. কালো গোলমরিচ ২ চা-চামচ, ৫. কাবাব চিনি ৪-৫টা, ৬. রাঁধুনি ও শাহি জিরা ২ চা-চামচ (টেলে গুঁড়া করে নেয়া), ৭. গরমমসলা গুঁড়া ২ চা-চামচ, ৮. ধনিয়া গুঁড়া ২ চা-চামচ, ৯. লাল মরিচ গুঁড়া ২ চা-চামচ,…

  • |

    গাজর আপেল সালাদ

    গাজর আপেল সালাদ লিখেছেন শিউলি পারভিন ,পেশায় একজন চাকুরীজীবী ও প্রবাসী। অবসর সময়ে রান্না করতে ,ঘুরতে এবং পরিবারের সাথে সময় দিতে পছন্দ করেন। আমি জিওস্প্যাটিয়াল টেকনোলজিতে মাস্টারের স্নাতক। বর্তমানে আমি হফার ও পাউটজ জিবিআর-তে একটি প্রযুক্তিগত উপাদান হিসাবে কাজ করছি । আমার পেশাগত আগ্রহের মধ্যে রয়েছে জিওগ্রাফিক ইনফরমেশন সায়েন্স , স্থানিক পরিসংখ্যান , শহুরে পরিকল্পনা…

  • | |

    ডিমের টক ঝাল মিস্টি

    ডিমের টক ঝাল মিস্টি রেসিপিঃ উপকরনঃ ডিম সেদ্ধ ৪ টা কাঁচা টমেটো কুচি ১ কাপ পাকা টমেটো কুচি ১/২ কাপ পেয়াজ কুচি  ১/২ কাপ লবন হলুদ মরিচ গুড়া পরিমান মত জিরা ১ চা চামচ গরম মশলা গুড়া ১/২ চা চামচ চিনি ২ চা চামচ কাঁচা মরিচ গোটা ৪/৫ টা দুধ -২ কাপ তেল পরিমান মত…

  • | |

    ইলিশ মাছের আচার

    ইলিশ মাছের আচার ইলিশ আমাদের জাতীয় মাছ । ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ  খুজে পাওয়া খুব কঠিন । বাঙ্গালির ইলিশ ছাড়া চলেই না । এটি এমন  একটি  মাছ যে আপনি যে ভাবেই রান্না করুন না কেন  সব ভাবেই ভালো লাগে । ইলিশ ভাজা , ইলিশ ভুনা , সরিষা ইলিশ , ইলিশ পাতুরি ,…

  • |

    কালাকান্দ

    কালাকান্দ মিষ্টি খাওয়ার জন্য কোন বিশেষ সময় মানে না । যদিও উৎসবেই মিষ্টি খাওয়াটা  বেশি হয়ে থাকে ।  মিষ্টি যেহেতু সবাই পছন্দ করে খেতে চায় তাই একটি অন্য রকম মিষ্টির  কথা নিয়ে  হাজির  হয়েছি ।   মিষ্টি টির নাম কালাকান্দ নাম একটু কেমন কেমন মনে হচ্ছে  কিন্তু এটি খেতে দারুন মজা । কালাকান্দ তৈরি করা হয়…