dora-cake ডোরা-কেক@chuijhal.com
|

ডোরা কেক

ডোরা কেক

সকালে বা বিকালের  নাস্তা হিসেবে ডোরা কেক বা  প্যান কেক  খুবই সহজ ও স্বাস্থ্য সম্মত একটি নাস্তা । ঘরে বসে খুব কম সময়ে এটি তৈরি করা যায় । আসুন জেনে নেই এই রেসিপিটি –

রেসিপিঃ
উপকরণঃ 

ময়দা ১ কাপ

চিনি ১/২ কাপ

ডিম ১ টা

বেকিং পাউডার ১ চামচ

সয়াবিন তেল ২ চামচ

লবন পরিমানমত

প্রলালীঃ

প্রথমে একটি বাটির মধ্যে ডিম ও চিনি ফেটিয়ে নিতে হবে । চিনি যখন ডিমের সাথে মিশে যাবে তখন অল্প অল্প করে তেল দিয়ে ১/২ মিনিট ফেটিয়ে নিতে হবে। তার পর দুধ দিয়ে ফেটিয়ে নিতে হবে। তারপর একটা চালুনিতে ময়দা বেকিং পাউডার সামান্য লবন দিয়ে চেলে দুধ ও ডিমের মিশ্রনের সাথে মিশিয়ে নিতে হবে । মিশানো হয়ে গেলে চুলার উপর একটা ফ্রাই পেন দিয়ে গরম করে কেকের বেটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ১ মিনিট রেখে দিতে হবে ১ মিনিট পর ঢাকনা খুলে কেক টাকে উলটিয়ে একটু বাদামি কালার হলে নামিয়ে নিতে হবে । এভাবে সব গুলো রেডি করে নিতে হবে ।

dora-cake ডোরা-কেক@chuijhal.com
পরিবেশনঃ

কেক রেডি হয়ে গেলে উপরে বাটার ও যে কোন ফ্রুট সিরাপ দিয়ে পরিবেশন করুন ।

রেসিপিদাতাঃ

নামঃ শিরিনা রহমান লাবনী

sherina-rahman-laboni শিরিনা-রহমান-লাবণী@chuijhal.com

পেশাঃ গৃহিণী

শখঃ রান্না করা

শিরিনা রহমান লাবণী পেশায় একজন গৃহিণী , সময় পেলে রান্না করতে  খুব ভালোবাসেন , বিভিন্ন রান্না প্রতিযোগিতায় তিনি অংশ গ্রহন করেছেন ও পুরস্কারও পেয়েছেন । সময় পেলে অনেক ঘুরাঘুরি করেন ও বই পড়েন ।

Similar Posts

  • |

    দধি সেমাই

    দধি সেমাই মিস্টান্ন খাবারের মধ্যে দধি খুবই মজার যা খাবার  হজম করতে সাহায্য করে । যে কোন অনুষ্ঠানে বা বিয়ে বাড়িতে দধির প্রচলন এখনো দেখা যায়। গরমে এর চাহিদা অনেক থাকে । সেমাই আমাদের একটি অন্যতম মিস্টিজাত যা সব সময়ই খাওয়া হয়ে থাকে । যে কোন অনুষ্ঠানে বা বিকাল ও সকালের নাস্তায় এটি  থাকে ।…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • | |

    চিকেন টিক্কা কাবাব

    চিকেন টিক্কা কাবাব কাবাবের নাম শুনলেই জিভে জল চলে আসে, একটু ঝাল একটু মশলাদার মাংস খেতে কে না ভালবাসে । সবার প্রিয় কাবাবের রেসিপি টি জেনে নেওয়া যাক। উপকরণঃ চিকেন-৫০০ গ্রাম, টক দধি-১০০ গ্রাম, আদা-১ টেবিল চামচ, রসুন-১ টেবিল চামচ, সয়াসস-১ টেবিল চামচ, কাশ্মিরী মরিচের গুঁড়া- ২ টেবিল চামচ, চাট মশলা-১ চা-চামচ, ওয়েস্টার সস-১ টেবিল…

  • |

    নারিকেল দুধে চিংড়ি পোলাও

    নারিকেল দুধে চিংড়ি পোলাও নারকেল দুধে চিংড়ি পোলাউ খুবই মজাদার ও ভিন্ন রকম একটি রেসিপি ।  নাম শুনেই বোঝা যাচ্ছে খেতে কত টা লোভনীয় । আসুন জেনে নেই এর রেসিপিটি-     রেসিপিঃ উপকরণঃ   চিংড়ি মাছ ২ কাপ পিয়াজ বাটা ২ টে. চামচ আদা বাটা ১ চা চামচ রসুন বাটা  ১ চা চামচ এলাচ…

  • |

    কাস্টার্ড জেলো পুডিং

    কাস্টার্ড জেলো পুডিং কাস্টার্ড জেলো পুডিং বিদেশী খাবার হলেও এটি আমাদের দেশে এখন খুবই প্রচলিত , ছোট বড় সবারই খুব পছন্দ । আসুন জেনে নেই  কাস্টার্ড জেলো পুডিং টি কিভাবে তৈরি করতে হবে । উপকরণঃ দুধ-১ লিটার, পাওডার দুধ- ১/৩ কাপ, কন্ডেন্স মিল্ক-১/২ টিন, ডিম-৩টি, চিনি-১/৪ কাপ+ ২টেবিল চামচ, জেলো পাওডার-১ প্যকেট, কাস্টারড পাওডার-১টেবিল চামচ,…

  • |

    ফিশ বল ইন গ্রেভি

    ফিশ বল ইন গ্রেভি রেসিপিঃ উপকরণ: মাছের পেটি-৬ টুকরো, ভাত-৩ মুঠো, হলুদ গুঁড়া-১/২চা চামচ, ধনেপাতা কুচি ১ মুঠো, পেঁয়াজ মিহি কুচি-২টে চামচ, পেঁয়াজ-৪ টুকরো করে কাটা-৩টি, কাঁচা মরিচ কুচি -৩ টি, চাট মসলা-২চা চামচ, টমেটো সস-৫টে চামচ, আদা রসুন বাটা ২চা চামচ, মরিচ গুঁড়া-২চা চামচ, জিরা গুঁড়া-১চা চামচ, ডিম ফেটানো-২টি, কাঁচা মরিচ ফালি ৫/৬টি, লবণ-…