চিংড়ির মালাই কারি – খুলনা স্টাইল

আজ আপনাদের দেখাবো খুলনার বিখ্যাত চিংড়ির মালাই কারি পস্তুত প্রণালী। আপনি কখনো খুলনায় বেড়াতে যেয়ে থাকলে এটি আপ্যায়নে অবশ্যই পেয়েছেন।

উপকরণঃ
১। বাগদা চিংড়ি ১/২ কেজি ( আপনি গলদা বা অন্য চিংড়ি ব্যবহার করতে পারেন)
২। নারিকেল ১ টি
৩। তেল ৪ টেবিল চামচ
৪। হলুদ ১ চা চামচ
৫। জিরা বাটা ১ চা চামচ
৬। পেয়াজ বাটা ৬/৮ টি (মাঝারি সাইজ)
৭। রসুন বাটা ১ টেবিল চামচ
৮। এলাচ ৪ টি
৯। দারচিনি ৪ টুকরো
১০। লবঙ্গ ৫/৬ টি
১১। কাঁচা মরিচ ৫/৬ টি (পরিবেশনের জন্য)
১২। শুকনা মরিচ বাঁটা ১ চা চামচ (যে যেমন ঝাল খেতে চান, যেহেতু নারকেল দুধের তৈরি তাই ঝাল কম দেয়া উচিৎ)
১৩। লবন স্বাদ মত
১৪। তেছপাতা ২ টি

 

প্রণালীঃ

নারিকেল থেকে ১/২ লিটার পরিমান পানি দিয়ে দুধ তৈরি করুন।

চিংড়ি মাথা সহ কাটুন, লেজ এবং মাথার আবরণ থাকবে, মাঝের আবরণ তুলে ফেলুন।
*সম্পূর্ণ আবরণ রাখলে দেখতে সুন্দর হলেও খেতে ভালো হয় না।

কড়াইয়ে তেল গরম হলে তেছপাতা দিয়ে ফড়োন দিন, এর পরে পেয়াজ, রসুন, ঝাল বাঁটা, হলুদ, লবন এবং অন্যান্য সব মসলা দিয়ে একটু কষাতে হবে।
এখন চিংড়ি মাছ দিয়ে আরও ২/৩ মিনিট কষাতে হবে। একটু মাখামাখা হয়ে এলে নাকেলের দুধ দিয়ে ঢেকে দিন।

১৫/২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

malaikari-2

নামানোর আগে কাঁচা মরিচ ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেলো চিংড়ি মাছের মালাই কারি।

Similar Posts

  • প্রন তন্দুরি

    উপকরণ : চিংড়ি মাছ ৫০০ গ্রাম, ঘি বা মাখন ২ চা চামচ,টক দই ২ চা চামচ,আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, দারচিনি গুঁড়া অল্প, বড় এলাচ ১ টি, জিরা গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদ মতো, চিনি– সামান্য,   প্রণালী…

  • চিংড়ি মাছের মালাই কারি

    উপকরণ : গলদা চিংড়ি আধা কেজি, হলুদ গুঁড়া ১ চা চামচ, বাটা মরিচ ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা আধা চা চামচ, ভিনেগার আধা চা চামচ, মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো, শুকনা মরিচ টালা গুঁড়া আধা…

  • |

    প্রন ককটেইল

    প্রন ককটেইল আমরা তো অনেক রকমের ককটেইল খেয়েছি কিন্তু চিংড়ি মাছের টা  কি খেয়েছি  !?  তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি  প্রন ককটেইল  রেসিপি তাহলে চলুন দেখে নেই রেসিপিটি –  রেসিপিঃ    উপকরনঃ   চিংড়ি (মাঝারি)     ৪/৫ টা লাইম             ১ টি গারলিক পাউডার     ১/২  চা চামচ গোলমরিচ গুড়া      ১/৪  চা চামচ টেম্পুরার গুড়া       ১  টেবল চামচ…

  • চিংড়ি আমের ফ্রায়েড রাইস

    উপকরণ : রোস্টেড কাজু বাদাম পৌনে ১ কাপ, বরবটি ১ ইঞ্চি টুকরা করে কাটা প্রয়োজনমতো, অলিভ অয়েল ৩ টেবিল চামচের একটু বেশি, বড় পেঁয়াজ কুঁচি ১টি, রসুন বাটা ৩ কোয়া, আদা বাটা ১ টেবিল চামচ, রেড চিলি ফ্লেক্স বা লাল মরিচ গুঁড়া সিকি চা-চামচ, চিংড়ি মাছ (বেছে নেওয়া) ২৫০ গ্রাম, মাখন ১ টেবিল চামচ, ধনে…

  • |

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা

    পালং শাক চিংড়ি দিয়ে ভাত ভাজা পালং শাক  খুবই উপকারি এবং মজাদার । শীতের সময় বেশি পাওয়া যায় এই শাক ,পালং শাকে প্রচুর আয়রন ও মিনারেল  আছে । পালং শাক ও চিংড়ি মাছের জুটি  টাও খুব দারুন । এখানে এমনই একটি রেসিপি দেওয়া হল যার নাম পালং শাক চিংড়ি দিয়ে ভাজা ভাত । উপকরণঃ রান্না…

  • চিংড়ির বাটি চচ্চড়ি

    উপকরণ : চিংড়ি মাছ ১ কাপ (মাঝারি), নারকেলবাটা ২ টেবিল চামচ, সরিষাবাটা ১ চা-চামচ, কাঁচা মরিচবাটা ২টি, হলুদগুঁড়া ১ চা-চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ২-৩টি।     প্রণালি : ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে একটি ঢাকনাযুক্ত স্টিলের বাটিতে দিয়ে প্রেশার কুকারে ভাপে সেদ্ধ করে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন…